West Bengal Election 2026 Highlights: পানিহাটিতে বিজেপি প্রার্থীর প্রচারে ‘বাধা’, ‘জয় বাংলা’ বনাম জয় ‘শ্রী রাম’ স্লোগান
West Bengal Assembly Elections 2026 News Updates in Bengali: ভোটের পারদ ক্রমশ চড়ছে বাংলায়। ৯০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে এসআইআরে। তারই প্রতিবাদ জানাতে দিল্লি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। অন্যদিকে, রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শোকজ করার দাবি জানানো হয়েছে।

কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত ক্রমশ বাড়ছে। সিইও-র বিরুদ্ধে অভিযোগ তোলার পর এবার পুলিশ অবজারভারদের নিয়েও অভিযোগ তুলেছে তৃণমূল। আজ, বুধবার নির্বাচন কমিশনের দফতরে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। ভোট এগোতেই তৎপরতা বাড়াচ্ছে কমিশনও।
LIVE NEWS & UPDATES
-
Abu Hasem Khan Choudhury: প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী
- প্রয়াত হলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। বয়স হয়েছিল ৮৮বছর।
- বেশ কিছুদিন ধরে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। বয়সজনিত সমস্যায় ভুগছিলেন।
- তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
- বৃহস্পতিবার সকালে প্রয়াত কংগ্রেস নেতার নেতা মালদহে নিয়ে যাওয়া হবে।
-
ভোট প্রচারে চন্দন ও হরগোবিন্দ দাসের স্ত্রীরা
নির্বাচনে লড়ছেন তামান্নার মা। নির্বাচনে লড়ছেন তিলোত্তমার মা। আর এবার ভোটের ময়দানে সামশেরগঞ্জের হিংসায় মৃত হরগোবিন্দ ও চন্দন দাসের স্ত্রী।
বিজেপির হয়ে ভোট প্রচার করবেন হিংসায় মৃত হরগোবিন্দ দাস এর স্ত্রী পারুল দাস ও মৃত চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস।
জানা যাচ্ছে, মুর্শিদাবাদে সামশেরগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী ষষ্ঠী চরণ ঘোষের সমর্থনে বিজেপি সাংগঠনিক দক্ষিণ মালদা জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে ধুলিয়ানে সম্মেলনের আয়োজন করা হয়।
-
-
Panihati BJP Candidate: পানিহাটিতে বিজেপি প্রার্থীর প্রচারে ‘বাধা’
- পানিহাটিতে বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ
- পানিহাটিতে তৃণমূল বিজেপি স্লোগানযুদ্ধ
- ‘জয় বাংলা’ পাল্টা উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান
- তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ
-
TMC at EC: ‘২২ বছর রাজনীতি করছি… আজ যা হল সেটা লজ্জার’, কমিশন থেকে বেরিয়ে বললেন ডেরেক
- এসআইআরে ৯০ লক্ষ নাম বাদ পড়েছে। বাদ পড়া ভোটারদের ভোটাধিকারের দাবি জানিয়ে বুধবার কমিশনে যায় তৃণমূলের প্রতিনিধি দল।
- বেরিয়ে এসে ডেরেক বলেন, “এটা কি নির্বাচন কমিশন না অন্য আরও কিছু। সাত মিনিটের মধ্যে চিফ ইলেকশন কমিশনার আমাদের বলেছেন, গেট লস্ট (Get lost)। চারজন সংসদকে বলেছেন, এখান থেকে বেরিয়ে যাও।”
- তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ন’টা চিঠি লিখলেও কেন একটা চিঠিরও প্রাপ্তি স্বীকার করা হয়নি বলে প্রশ্ন তুলেছেন ডেরেক।
- তিনি আরও বলেন, “আমি কমিশনকে চ্যালেঞ্জ করছি। আজ যা হয়েছে, তার ভিডিয়ো প্রকাশ করুন। আমি ২২ বছর রাজনীতি করছি, ১৬ বছর সাংসদ আছি, কিন্তু আজ যে অভিজ্ঞতা হল, সেটা এক কথায় লজ্জার।”
-
Mamata’s Nomination: কালীঘাট থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল মমতার
- কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
- সঙ্গে ছিলেন কাউন্সিলররা। উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী।
- নিরাপত্তার বজ্র আঁটুনি ছিল ওই মিছিল ঘিরে। সমর্থকদের দিকে হাত নাড়তে নাড়তে এগিয়ে যান তৃণমূল সুপ্রিমো।
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই প্রস্তাবক- ইসমত হাকিম (মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী), বাবলু সিং (৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া সিংয়ের স্বামী)।
-
-
TMC: গোপন ‘অসাংবিধানিক নির্দেশ’ দেওয়ার অভিযোগ তৃণমূলের
- পুলিশের নিরপেক্ষতা এবং গোপন ‘অসাংবিধানিক নির্দেশ’ দেওয়ার অভিযোগ তুলে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে (CEC) চিঠি দিল তৃণমূল কংগ্রেস।
- দলের পক্ষ থেকে ডেরেক ও’ব্রায়েনের সই করা একটি চিঠিতে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে যে, সরকারি মাধ্যম এড়িয়ে হোয়াটসঅ্যাপে জেলা স্তরের পুলিশ আধিকারিকদের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ নির্দেশ দিচ্ছেন নির্বাচনী পর্যবেক্ষকেরা।
-
Manoj Agarwal: মনোজ আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ
- পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখল তৃণমূল।
- সিইও-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তৃণমূলের দাবি, শান্তিপূর্ণ ভোটের স্বার্থে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক।
- নন্দীগ্রামে গিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতার সঙ্গে ঘুরেছেন মনোজ আগরওয়াল। গত সোমবার এমন অভিযোগেই সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
- মঙ্গলবারই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে চিঠি পাঠায় তৃণমূল। সিইও-র বিরুদ্ধে অভিযোগ, হিন্দু অধ্যুষিত এলাকায় ঘুরেছেন সিইও, ভোটারদের থেকে মতামত জানতে চেয়েছেন। বিজেপির কালীচরণপুর এরিয়া কমিটির কনভেনার তপন কুমার মহাপাত্রের সঙ্গে ঘুরেছেন।
-
Mamata’s Nomination: মনোনয়ন জমা দেবেন মমতা, নিরাপত্তা বলয়ে ঘিরছে ভবানীপুর
- ভবানীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালেই মনোনয়ন জমা দেবেন।
- মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেই পুলিশের নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে ভবানীপুরে।
- আজ সকালে বেশ কয়েকজন তৃণমূল নেতা হাজরা মোড় থেকে মিছিল করে তৃণমূল সুপ্রিমোর বাড়ি পর্যন্ত যাবেন।
- তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হেঁটে সার্ভে বিল্ডিং-এ যাবেন। সেখানেই মনোনয়ন জমা দেবেন।
- তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জন্য আলাদা করে ব্যবস্থা করা থাকছে।
- অন্য রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিতে এলে যাতে কোনও অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখে পুলিশ সকাল থেকেই সজাগ।
Published On - Apr 08,2026 9:30 AM
