Your India
আপনার ভারত
জানুন। প্রশ্ন করুন। বদল আনুন।
ভারত এত বড় একটি দেশ, যেখানে একসঙ্গে এত কিছু ঘটে যে শুধু খবরের শিরোনাম আর তর্ক-বিতর্ক দেখে দেশটাকে পুরোপুরি বোঝা সম্ভব নয়।
তাই প্রতিদিন একটি করে প্রশ্নের মাধ্যমে ভারতকে একটু অন্যভাবে বোঝার এই ছোট্ট চেষ্টা।
আপনার দেওয়া করের টাকা আসলে কোথায় যায়? শিক্ষিত তরুণ-তরুণীরা কেন এখনও চাকরি পেতে সমস্যায় পড়েন? কোনও অসুস্থতার জন্য একটি পরিবারকে আসলে কতটা খরচ করতে হয়?
সংবিধান আপনাকে ঠিক কী কী অধিকার দেয়?
আমরা আপনাকে কী ভাবতে হবে, সেটা বলে দেব না। বরং এমন কিছু তথ্য তুলে ধরব, যা আপনাকে নিজের মতো করে ভাবতে সাহায্য করবে। থাকবে বাস্তব সংখ্যা, নির্ভরযোগ্য সূত্র এবং সহজ ভাষায় তার ব্যাখ্যা।
তথ্যের মধ্যে কোথাও মতভেদ থাকলে, সেটাও আমরা জানাব। কোনও বিষয় অস্বস্তিকর হলেও, আমরা তা এড়িয়ে যাব না।
কোনও দিন হয়তো কোনও তথ্য আপনাকে অবাক করবে। আবার কোনও দিন এমন কিছু জানতে পারবেন, যা আপনার আগে থেকেই জানা মনে হচ্ছিল।
তবে প্রতিদিনের শেষে আপনার নিজের দেশ সম্পর্কে আগের দিনের চেয়ে একটু বেশি জানা থাকবে।
এটাই আমাদের পুরো ভাবনা।
জানুন। প্রশ্ন করুন। বদল আনুন।
Read Moreসংবাদ নাকি গুজব: আপনি কি পার্থক্যটা বুঝতে পারেন?
মাইক্রোসফটের একটি সমীক্ষা অনুযায়ী, ৬০ শতাংশেরও বেশি ভারতীয় অনলাইনে ভুয়ো খবরের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন, যা বিশ্বব্যাপী গড় ৫৭ শতাংশের চেয়ে বেশি। বিশ্বের বৃহত্তম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী দেশের অন্যতম হল ভারত। এই প্লাটফর্মটি পরিচালিত হয় এমন যে কোনও দেশের তুলনায় এখানে তথ্য ফরোয়ার্ড করার হার সর্বোচ্চ।
- TV9 Bangla
- Updated on: Oct 8, 2026
- 4:51 pm
Footpath rights in India: কোথাও পার্ক করা গাড়ি, কোথাও ঠেলা নিয়ে বসে হকার, ফুটপাথ আসলে কার?
Who Owns the Footpath in India: আপনার বাড়ির সামনের ফুটপাথ ব্যবহারের অধিকার কার? অস্পষ্ট নিয়মের কারণে কীভাবে একই ফুটপাথের জন্য পথচারী, গাড়ি ও হকারদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়? পথচারীদের নিরাপত্তা, ফুটপাথে হকারদের ব্যবসা-সহ নানা বিষয় নিয়ে লিখছেন সন্তোষ নায়ার।
- TV9 Bangla
- Updated on: Oct 7, 2026
- 4:13 pm
Road maintenance in India: রাস্তাটি কার অধীনে? গর্ত নিয়ে অভিযোগ করার আগে জেনে নিন…
Road Ownership and Pothole Complaints: রাস্তার একটি গর্ত সাধারণ নাগরিক সমস্যা বলে মনে হতে পারে। কিন্তু রাস্তার দায়িত্ব কোন কর্তৃপক্ষের হাতে রয়েছে, তার উপরেই নির্ভর করে মেরামতির দায়িত্ব। কীভাবে জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও পৌরসভার রাস্তার দায়িত্ব ভাগ করা রয়েছে? সঠিক কর্তৃপক্ষকে চেনা কেন অভিযোগ জানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? লিখছেন সন্তোষ নায়ার।
- TV9 Bangla
- Updated on: Oct 6, 2026
- 3:19 pm
MLA Vote and Presidential Election: রাষ্ট্রপতি নির্বাচনে আপনার MLA-কে দেওয়া ভোটের ভূমিকা থাকে, জানতেন কি?
How MLA Votes Help Elect India’s President: একজন বিধায়ক (MLA) শুধু রাজ্য বিধানসভায় একটি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্বই করেন না। বিধায়করা কীভাবে রাষ্ট্রপতি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? রাষ্ট্রপতি নির্বাচনে কেন তাঁদের ভোটের মূল্য আলাদা হয়? কীভাবে একটি স্থানীয় ভোটের যোগসূত্র পৌঁছে যায় রাষ্ট্রপতি ভবন পর্যন্ত? লিখছেন সন্তোষ নায়ার।
- TV9 Bangla
- Updated on: Oct 5, 2026
- 4:01 pm
Street Light: আপনার বাড়ির সামনে রাস্তার আলো খারাপ হয়ে গেলে কে সারায়?
Your India: একটি স্ট্রিটলাইটের উপরেই রয়েছে প্রশাসনের তিনটি স্তর। দিল্লিতে কেন্দ্রীয় সরকার, সংশ্লিষ্ট রাজ্যের রাজধানীতে রাজ্য সরকার এবং আরও একটি সরকার, যা আপনার অনেক কাছাকাছি, আকারে অনেক ছোট এবং যাকে নিয়ে তুলনামূলকভাবে কম আলোচনা হয়। হয়তো সেই স্ট্রিটলাইট থেকে খুব বেশি দূরেও নয় তার অফিস।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 2:21 pm
Your India: একটি বিল আইনে পরিণত হওয়ার আগে কেন তিনবার পাঠ করা হয়?
Bill to Law: এটি কোনও একটি দল বা সরকারের বিষয় নয়। ক্ষমতায় থাকা প্রতিটি দলই কোনও না কোনও সময়ে নিজেদের বিল দ্রুত পাশ করাতে চেয়েছে। আবার বিরোধী দলগুলি বিভিন্ন সময়ে আরও বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছে।সরকার পরিচালনার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ যেমন থাকে, তেমনই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে ঝুঁকিও থাকে।
- TV9 Bangla
- Updated on: Oct 3, 2026
- 4:59 pm
Mahatma Gandhi: দেশের স্বাধীনতায় যাঁর সবচেয়ে বড় ভূমিকা, তিনি দেশকে শাসন করলেন না কেন?
Why Mahatma Gandhi Never Held Office: মহাত্মা গান্ধীর পথ কোনওভাবেই প্রতিষ্ঠানকে পাশ কাটানোর শর্টকাট নয়। বরং তাঁর জীবন মনে করিয়ে দেয়, পরিবর্তনের শুরু সবসময় প্রতিষ্ঠানের ভিতর থেকেই হতে হবে—এমন নয়। লিখছেন সন্তোষ নায়ার।
- TV9 Bangla
- Updated on: Oct 2, 2026
- 12:09 pm
India RTI movement: দিল্লি নয়, কুঁড়েঘর থেকে শুরু হওয়া একটি আইন
India’s Right to Information Movement: একটি জাতীয় আইন কীভাবে শুরু হয়? আজকের ‘YOUR INDIA’ কলামে সন্তোষ নায়ার ফিরে দেখছেন রাজস্থানের দেবদুংরি, জন শুনানি এবং সেই আন্দোলনের কথা, যা একটি সহজ প্রশ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছিল—যদি সরকারি টাকা খরচ করা হয়, তাহলে সেই টাকার হিসাব-নিকাশের নথি সাধারণ মানুষকে দেখতে দেওয়া হবে না কেন?
- TV9 Bangla
- Updated on: Oct 2, 2026
- 10:24 pm
Councillor role: কাউন্সিলর আসলে কী করেন? আপনার এলাকার সমস্যার সমাধানে তাঁর কী ভূমিকা?
Councillor Role in Local Civic Issues: আবর্জনা পরিষ্কার না হলে, রাস্তার আলো খারাপ হয়ে পড়ে থাকলে বা নিকাশি নালা উপচে পড়লে কাকে প্রশ্ন করবেন? একজন কাউন্সিলরের আসলে কী দায়িত্ব? কীভাবে ওয়ার্ড কমিটি কাজ করে? স্থানীয় সমস্যার সমাধানে কেন পৌরসভার আধিকারিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিখছেন সন্তোষ নায়ার।
- TV9 Bangla
- Updated on: Sep 30, 2026
- 4:26 pm
MLA role in India: বিধায়ক আসলে কী করেন? কেন উত্তরটা আপনার দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ
what does an MLA do: বেহাল রাস্তা, স্থানীয় কোনও পরিষেবা ঠিকমতো কাজ না করলে বা রাজ্য সরকারের কোনও দফতর প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে—কাকে প্রশ্ন করবেন? একজন বিধায়কের ভূমিকা কী? স্থানীয় উন্নয়ন তহবিল কীভাবে কাজ করে? বিধায়ক, সাংসদ ও স্থানীয় প্রশাসনের মধ্যে পার্থক্য জানা কেন গুরুত্বপূর্ণ। লিখছেন সন্তোষ নায়ার।
- TV9 Bangla
- Updated on: Sep 29, 2026
- 5:47 pm