Aadhaar Update: ৩১ ডিসেম্বরই ডেডলাইন! আধার কার্ডে এই কাজ না করলেই ভোগান্তি
Aadhaar email ID Update: আধারের সঙ্গে ইমেল অ্যাড্রেস যুক্ত থাকলে আধার নম্বরের ব্যবহার সংক্রান্ত বিভিন্ন সতর্কবার্তা পেতে পারেন গ্রাহকরা। UIDAI-এর বক্তব্য, আধারের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক করা থাকলে কোনও আধার অথেন্টিকেশন অনুরোধ করা হলে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইমেলের মাধ্যমে পৌঁছে যাবে। এর ফলে কখন এবং কী কারণে আধার নম্বর ব্যবহার করা হচ্ছে, সে সম্পর্কে জানতে পারবেন গ্রাহকরা।

নয়া দিল্লি: আধার কার্ডে (Aadhaar Email Update) ইমেল আইডি যুক্ত করা বা পুরনো ইমেল বদলানোর জন্য বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা। তবে, বেশিদিন আর এই সুযোগ থাকছে না। আর মাত্র এক মাসের কিছু বেশি সময় হাতে রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে UIDAI। নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ না করালে পরে ইমেল আপডেট করার জন্যই দিতে হতে পারে ৭৫ টাকা।
UIDAI-এর সরকারি আধার মোবাইল অ্যাপের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাচ্ছে। যাঁরা আধার কার্ডের সঙ্গে নতুন ইমেল অ্যাড্রেস যুক্ত করতে চান অথবা পুরনো ইমেল আইডি বদলাতে চান, তাঁরা এই সুযোগ নিতে পারবেন।
২০২৬ সালের ১ জুলাই এই পরিষেবা চালু করেছিল UIDAI। আধার সংক্রান্ত পরিষেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। সাধারণত ইমেল অ্যাড্রেস আপডেট করতে ৭৫ টাকা দিতে হয়। তবে ছ’মাসের জন্য সেই ফি মকুব করেছে কর্তৃপক্ষ। ফলে আধার কেন্দ্রে না গিয়েই মোবাইল অ্যাপের মাধ্যমে বিনামূল্যে এই কাজ করা যাচ্ছে।৩১ ডিসেম্বরই ডেডলাইন।
আধারে ইমেল অ্যাড্রেস যুক্ত করা কেন জরুরি?
আধারের সঙ্গে ইমেল অ্যাড্রেস যুক্ত থাকলে আধার নম্বরের ব্যবহার সংক্রান্ত বিভিন্ন সতর্কবার্তা পেতে পারেন গ্রাহকরা। UIDAI-এর বক্তব্য, আধারের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক করা থাকলে কোনও আধার অথেন্টিকেশন অনুরোধ করা হলে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইমেলের মাধ্যমে পৌঁছে যাবে। এর ফলে কখন এবং কী কারণে আধার নম্বর ব্যবহার করা হচ্ছে, সে সম্পর্কে জানতে পারবেন গ্রাহকরা। এমনকী কোনও অচেনা বা সন্দেহজনক অথেন্টিকেশন রিকোয়েস্ট হলে সেটিও নজরে আসতে পারে। আধার নম্বরের ব্যবহার সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রেও এটি অতিরিক্ত সুবিধা দিতে পারে।
এছাড়াও, যাঁরা গত কয়েক বছরে নিজেদের ইমেল ঠিকানা বদলেছেন, অথচ আধারের রেকর্ডে পুরনো ঠিকানাই রয়ে গিয়েছে, তাঁরাও এই সুবিধার মাধ্যমে নতুন ইমেল আইডি যুক্ত করতে পারবেন।
কীভাবে বিনামূল্যে আধারের ইমেল অ্যাড্রেস আপডেট করবেন?
এই সুবিধা পেতে আধার সেবা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। সরকারি আধার মোবাইল অ্যাপের মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরকারি আধার অ্যাপ ডাউনলোড করুন। আগে থেকে অ্যাপ থাকলে সেটি আপডেট করা রয়েছে কি না দেখে নিন।
- প্রয়োজনীয় অথেন্টিকেশন তথ্য দিয়ে অ্যাপে লগ ইন করুন।
- এরপর ইমেল অ্যাড্রেস যুক্ত করা বা আপডেট করার অপশনটি খুঁজে নিন।
- যে ইমেল অ্যাড্রেস আধারের সঙ্গে যুক্ত করতে চান, তা লিখুন।
- স্ক্রিনে দেওয়া নির্দেশ অনুসরণ করে প্রয়োজনীয় ভেরিফিকেশন সম্পন্ন করুন।
- এরপর আবেদন জমা দিয়ে অ্যাপের মাধ্যমে আবেদনের স্ট্যাটাসের উপর নজর রাখুন।
