বছর ছয়েক ধরে খবরের দুনিয়ায়। রাজ্য রাজনীতির কচকচানি থেকে আন্তর্জাতিক কূটনীতির মারপ্যাঁচ— সব নিয়েই করি কাটাছেঁড়া। কে কখন কোন চাল দিচ্ছে, পাল্টা চালে কে জিতছে বাজি? তা ভাবতে ভাবতেই চলে মগজাস্ত্রে শান। কী ঘটছে তো সবাই দেখছে, কিন্তু কেন ঘটছে? খোঁজার চেষ্টা করি খবরের পিছনের সেই খবর। অবসরে ঝুপ করে ঘুরে আসি পাহাড়ের কোলে, বা সমুদ্রের পাড়ে।
Rajnath Singh: ‘বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা’, কংগ্রেস-সহ বিরোধীদের তীব্র আক্রমণ রাজনাথের
Rajnath Singh Slams Congress: শুক্রবার লখনউয়ে সাংবাদিক বৈঠক করেন রাজনাথ সিং। সেখান থেকেই কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অভিযোগ করেন, দেশের যুবসমাজের শক্তিকে গঠনমূলক কাজে ব্যবহার না করে রাজনৈতিক সংঘাত তৈরির চেষ্টা চলছে।
- TV9 Bangla
- Updated on: Oct 16, 2026
- 5:01 pm
Abhijit Dipke: ‘আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন’, দিল্লির বাড়িতে পুলিশ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়লেন অভিজিৎ দীপকে
CJP Tiranga Yatra: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জমায়েতের আহ্বান জানিয়েছেন অভিজিৎ দীপকে। সাধারণ মানুষ এবং দলের সমর্থকদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।
- TV9 Bangla
- Updated on: Oct 16, 2026
- 4:07 pm
Delhi Protest: জাতীয় পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য বিক্ষোভ দেখাতে পারবেন ১১ জন, সিজেপিকে কড়া বার্তা দিল্লি পুলিশের
Delhi Police on CJP Protest: আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে জমায়েতের ডাক দিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ভোটে কারচুপির অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে দিল্লি পুলিশ সাধারণ মানুষকে ওই কর্মসূচিতে অংশ না নেওয়ার আবেদন জানিয়েছে।
- TV9 Bangla
- Updated on: Oct 16, 2026
- 12:07 am
Durga Puja 2026: ইতিহাস, স্বপ্নাদেশ, পরম্পরা, গোঘাটে আজও পূজিত হন মা জয়দুর্গা
Jay Durga Temple Durga Puja: তিনশো বছর পেরিয়েও আজ পরম্পরা ও ঐতিহ্য মেনে পুজো হচ্ছে জয়দুর্গা মন্দিরে। বর্ধমানের রাজা মন্দির প্রতিষ্ঠার পর পুজোর দায়িত্ব দেন স্থানীয় রামচন্দ্র চক্রবর্তীকে। পরবর্তীকালে তাঁর উত্তরসূরিরাই মায়ের পুজো করে আসছেন। মন্দিরে সারা বছর দেবীর আরাধনা করা হয়। নিবেদন করা হয় অন্নভোগ। দেবীপক্ষে তিথি মেনে মহালয়ার দিন থেকে শুরু হয় চণ্ডীপাঠ।
- TV9 Bangla
- Updated on: Oct 16, 2026
- 2:46 am
Reliance Jio IPO: দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী হয়ে উঠবে রিলায়েন্স, জিও-র IPO নিয়ে বড় দাবি উদয় কোটাকের
Uday Kotak on Jio Platforms IPO: ধীরুভাই আম্বানির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন উদয় কোটাক। তিনি বলেন, "সাধারণ মানুষের সামনে প্রথম বিনিয়োগের সুযোগ এনে দেওয়ার জন্য ধীরুভাই অম্বানিকে ধন্যবাদ জানাতে চাই। রিলায়েন্স জিও-র আইপিও হতে চলেছে ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত বৃহত্তম আইপিও।" তাঁর মতে, জিও-র আইপিও শুধুমাত্র একটি সংস্থার শেয়ার বাজারে প্রবেশ নয়, বরং রিলায়েন্স গোষ্ঠীর পরবর্তী প্রজন্মের নেতৃত্বের উত্থানেরও প্রতিফলন।
- TV9 Bangla
- Updated on: Oct 15, 2026
- 7:29 pm
WhatsApp Features: অ্যাকাউন্ট নেই, তবুও করা যাবে হোয়াটসঅ্যাপ কল! বড় চমক মেটার
WhatsApp Guest Calling Feature: নয়া ফিচারে বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অ্যাকাউন্ট ছাড়া যাঁরা কলে যোগ দেবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখতে পারবেন না। পাশাপাশি, মেসেজ পাঠানো কিংবা সরাসরি অন্য কাউকে কলে যুক্ত করার সুবিধাও পাবেন না। এছাড়া, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে, এমন ব্যবহারকারীরাই গেস্ট কলের লিঙ্ক তৈরি করতে পারবেন।
- TV9 Bangla
- Updated on: Oct 15, 2026
- 5:13 pm
UPI লেনদেন নিয়ে বড় সিদ্ধান্ত, এখনই চালু হচ্ছে না MDR চার্জ!
UPI MDR Charges Update: আগের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট পার্সন-টু-মার্চেন্ট (P2M) ইউপিআই লেনদেনে এমডিআর চার্জ কার্যকর হওয়ার কথা ছিল। তবে, উৎসবের মরসুমে এই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন ব্যবসায়ীরা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার বৈঠকে বসে ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি।
- TV9 Bangla
- Updated on: Oct 13, 2026
- 2:31 pm
Rahul Gandhi: ‘কাঁধ ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন’, রাহুলের বিরুদ্ধে বড় অভিযোগ মহিলা সাংবাদিকের, এবার প্রকাশ্যে আনলেন ঘটনার ভিডিয়ো
Rahul Gandhi Allegedly Pushes Pregnant Woman: গতকাল থেকেই বিজেপির পোস্ট করা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বেডে শুয়ে ঘটনার বিবরণ দিচ্ছেন মহিলা সাংবাদিক। রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। এবার সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন খোদ ওই সাংবাদিক।
- TV9 Bangla
- Updated on: Oct 13, 2026
- 11:00 am
India GDP Growth: যুদ্ধের আবহেও ছুটছে ভারতের অর্থনীতি! GDP নিয়ে সুখবর দিল IMF, পিছিয়ে চিন-রাশিয়া
IMF World Economic Outlook 2026: আইএমএফের সাম্প্রতিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার হতে পারে ৭ শতাংশ। গত জুলাই মাসে এই বৃদ্ধির হার ৬.৪ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছিল। অর্থাৎ, মাত্র কয়েক মাসের মধ্যেই ভারতের বৃদ্ধির পূর্বাভাস ০.৬ শতাংশ পয়েন্ট বাড়ানো হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Oct 13, 2026
- 10:00 am
Supreme Court: রাহুলের পিটিশন ভুলে ভরা, বকেয়া কোর্ট ফি-ও! জানাল সুপ্রিম কোর্ট
Supreme Court on Rahul Petition: সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নামেন বিরোধী জোটের নেতারা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং ভোট চুরির অভিযোগের তদন্তের দাবিতে সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল করেন তাঁরা। সেই সময়ই নির্বাচন কমিশনের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন বিরোধীদের আইনজীবীরা।
- TV9 Bangla
- Updated on: Oct 13, 2026
- 8:36 am
Congress Post: দেশের প্রধান বিচারপতির পদত্যাগের দাবি, বিতর্কের মুখে এবার পোস্ট মুছল কংগ্রেস
Congress Controversial Post related to CJI: রাজ্য কংগ্রেস সভাপতি সানি জোসেফ জানান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিয়ে দলের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আপত্তিকর পোস্ট করার জন্য দায়ী ব্যক্তিকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কেপিসিসি নেতৃত্বের অজান্তে, তাঁদের সম্মতি বা পরামর্শ ছাড়াই ওই পোস্ট করা হয়েছিল।
- TV9 Bangla
- Updated on: Oct 13, 2026
- 7:20 am
Pension Rules: ৩০ নভেম্বরের মধ্যে এই কাজ না করলে মিলবে না পেনশন, এল বড় আপডেট
Life Certificate Pension Rules: সাধারণত প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ওই সার্টিফিকেট জমা দেওয়া যায়। তবে, ৮০ বছর বা তার বেশি বয়সি পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। তাঁরা ১ অক্টোবর থেকেই জীবন প্রমাণপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারেন।
- TV9 Bangla
- Updated on: Oct 12, 2026
- 5:35 pm