Sheikh Hasina: এই বিশেষ দিনে বাংলাদেশ ফিরতে চান হাসিনা, অবশেষে তারিখ জানিয়ে দিলেন আওয়ামী লীগ নেত্রী
Sheikh Hasina Bangladesh Return Date: হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি একটি বিবৃতিতে জানিয়েছেন, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই ভারতে এসেছিলেন শেখ হাসিনা। এবার তাঁকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

নয়া দিল্লি: বাংলাদেশে ফেরার দিনক্ষণ অবশেষে জানিয়ে দিলেন শেখ হাসিনা। ২০২৪ সালের অগস্টে দেশ ছাড়েন তিনি। সেই থেকে ভারতেই ছিলেন। দুই বছর পর আবার নিজের দেশে ফিরতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনা আগেই জানিয়েছিলেন, তিনি ডিসেম্বরে ফিরবেন। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। এবার দিনক্ষণও জানিয়ে দিলেন আওয়ামী লীগ নেত্রী।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসেই দেশে ফিরতে চান তিনি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার মুখপাত্র এই প্রত্যাবর্তনের কথা জানিয়েছেন। তবে তাঁর দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতা।
হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি একটি বিবৃতিতে জানিয়েছেন, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই ভারতে এসেছিলেন শেখ হাসিনা। এবার তাঁকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। মুখপাত্রের বক্তব্য, তাঁকে দেশছাড়া করা হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব।
চলতি মাসের শুরুর দিকে নতুন পাসপোর্ট-সহ প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর থেকেই হাসিনার প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে। নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। জ্বলছে ওপার বাংলা।
বিস্তারিত আসছে…
