AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আবহাওয়া

আবহাওয়া

কখনও আকাশের মন খারাপ, কখনও ভাল। এই পুবের আকাশে বিষাদের মেঘ, এই পশ্চিমের আকাশে শেষ বিকালের রোদের কাটাকুটি খেলা। গ্রীষ্ম হোক বা বর্ষা, শীত হোক বা বসন্ত, আবহাওয়ার যাবতীয় খবরের দ্রুত আপডেট পেয়ে যান টিভি-৯ বাংলায়। দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, পশ্চিমাঞ্চল হোক বা উঁচু পাহাড়ি এলাকা, কেমন থাকবে আবহাওয়ার হালচাল, কোথায় কত গরম, কোনও অঞ্চলেই বা হাড় কাঁপানো শীত, সবই জানতে পারবেন এক ক্লিকে। আলিপুর আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে জানতে পারবেন আবহাওয়ার খুঁটিনাটি। ভ্রমণ থেকে কৃষিকাজ, কখন কোনটায় সুবিধা, কোনটায় অসুবিধা, কী বলছে হাওয়া অফিসের আপডেট, সবই পেয়ে যান আমাদের ওয়েবসাইটে। শুধু যে বাংলার আকাশের গতিবিধি জানবেন এমনটা নয়, সুদূর দক্ষিণাঞ্চল থেকে উত্তর-পূর্ব সবই আছে এখানে। কোন রাজ্যে ভারী বর্ষণের পূর্বাভাস, কোথাও তুষারপাতের সম্ভাবনা, কোথায় নামল ধস, কোথায় আবার হড়পা বানে বিপর্যন্ত জনজীবন, কোথায় বেড়াতে যাওয়া এই মুহূর্তে ঠিক হবে না, সব আপডেটই আপনাদের দিতে থাকি আমরা। আলিপুর আবহাওয়া দফতরের যাবতীয় আপডেটের সঙ্গে সঙ্গেই দেশের মৌসম ভবনের দেওয়া তথ্যও পাবেন TV9 বাংলায়।

Read More

Weather Report: মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ, আবার হলুদ সতর্কতা চার জেলায়

Weather Report: শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

West Bengal Weather: তৈরি হল আবার নিম্নচাপ, আজ থেকেই শুরু বৃষ্টির পূর্বাভাস

Kolkata Weather Update: বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টির হবে কিছু জায়গায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা। এখানেই শেষ নয়, উপকূলের দুই জেলায় দমকা হাওয়া সহ বজ্রপাতের আশঙ্কা। ফের সপ্তাহন্তে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। বাড়বে গরম এবং অস্বস্তি।

Latest Weather News: এবার আর বৃষ্টি নয়, অন্য কথা জানাল হাওয়া অফিস

West bengal Weather Updates: আলিপুর আবহাওয়া অফিস বলছে, উত্তর-পূর্ব বিহারে অবস্থান করবে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া এবং দিঘার ওপর দিয়ে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে,পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে এক জায়গায়।

West Bengal Weather Alert: তুমুল বৃষ্টি আসছে, ঘনঘন পড়বে বাজ, কোথাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলল আবহাওয়া অফিস?

Kolkata & West Bengal Rain Alert: আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর প্রদেশ থেকে বাংলার দিকেই ফিরছে নিম্নচাপ। এই পুরনো নিম্নচাপেই ফের ভারী বৃষ্টির আশঙ্কা। আজ পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Weather Update: মধ্যপ্রদেশ থেকে ফের বাংলার দিকে ইউটার্ন নিম্নচাপের, আবার শুরু বৃষ্টি

West bengal Weather Updates: আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল অর্থাৎ সোমবার পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ছয় জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়।

West Bengal Weather Update: মরার উপরে খাঁড়ার ঘা! শনি থেকেই বিপদ শুরু উত্তরবঙ্গে

Kolkata & West Bengal Weather Forecast: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার দুই-তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা।

Kolkata Heavy Rain: রোদের দেখা মিলল! তবুও প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে, সতর্কতা আবহাওয়াবিদদের?

Weather Update In Kolkata-West Bengal: বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশের আকাশ খানিকটা পরিষ্কার হয়েছে। রোদ উঠেছে। তার কারণ উপকূলের উত্তর ওড়িশা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে পশ্চিম ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে।

Weather News Bengal: ৪৮ ঘণ্টা ধরে ঠায় দক্ষিণবঙ্গের মাথায় দাঁড়িয়ে নিম্নচাপ, নেই নড়চড়, প্রবল বৃষ্টির সতর্কতা জারি এই ৪ জেলায়

Kolkata Weather Updates: আজ অর্থাৎ মঙ্গলবার মূলত প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমের চার জেলা। পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান ও বীরভূমে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতায়। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

West Bengal Weather Update: নিম্নচাপের ফাঁড়া কিছুতেই কাটছে না…বৃষ্টির লেটেস্ট আপডেট কী, জানাল হাওয়া অফিস

Kolkata & West Bengal Rain Alert: আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল যে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরে ফের বৃষ্টি হবে। ইতিমধ্যেই সেই নিম্নচাপের প্রভাব শুরু হয়ে গিয়েছে। নিম্নচাপের প্রভাবে বেশি বৃষ্টি হচ্ছে ওড়িশা, ছত্তীসগঢ়ে।

Weather Latest Update: রবিবার থেকে এই ৪ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Kolkata Weather Update: আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উপকূল ও পশ্চিমাঞ্চলে ফের দুর্যোগের আশঙ্কা। নিম্নচাপ এই অঞ্চলের উপর থেকে ধীরে-ধীরে সরছে। সেই কারণেই ফের বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আর এর জেরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।