AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: সিমলা থেকে গুলমার্গ, মার্চেই গরমের চোখরাঙানি! এবার ভাঙবে সব রেকর্ড?

Weather in India: অন্যদিকে ইতিমধ্যেই আবার রাজধানী দিল্লিতে ৩৫.৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। সেই দিক থেকে দেখতে গেলে গরমের দাপট তুলনায় কিছুটা কম বাংলায়। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।

Weather Update: সিমলা থেকে গুলমার্গ, মার্চেই গরমের চোখরাঙানি! এবার ভাঙবে সব রেকর্ড?
প্রতীকী ছবি Image Credit: Gemini
| Edited By: | Updated on: Mar 08, 2026 | 9:42 AM
Share

কলকাতা: মার্চেই গরমের চোখরাঙানি উত্তর-পশ্চিম ভারতে। স্বাভাবিকের ৫-৯ ডিগ্রি সেলসিয়াস উপরে সর্বোচ্চ তাপমাত্রা। শুধু সমতল নয়, পাহাড়েও গরমের রক্তচক্ষু। ২৩.৬ ডিগ্রিতে সিমলার সর্বোচ্চ তাপমাত্রা। সেখানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি বেশি। অন্যদিকে ১৩.৪ ডিগ্রিতে গুলমার্গের সর্বোচ্চ তাপমাত্রা। গুলমার্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি বেশি। ২১.২ ডিগ্রিতে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা। শ্রীনগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। 

অন্যদিকে ইতিমধ্যেই আবার রাজধানী দিল্লিতে ৩৫.৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। সেই দিক থেকে দেখতে গেলে গরমের দাপট তুলনায় কিছুটা কম বাংলায়। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। 

তবে ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের জেরে বাংলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার বিকাল থেকেই আকাশের মুখ ভার। একই ছবি দেখা যাচ্ছে রবিবার সকাল থেকেও। এদিন দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। এদিনই বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও। সোমবার ও মঙ্গলবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে গোটা রাজ্যেই। সোম-মঙ্গলে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সঙ্গে বজ্রপাত। তাই সেই বিষয়েও বারবার সতর্ক থাকার কথা বলা হচ্ছে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে আবার শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখন তারপরের সপ্তাহে আবহাওয়ার খেলা কতটা বদলায়।