AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee on Election: ‘BJP এমন একটা হাওয়া তুলছে যে ওরা ক্ষমতায় আসবে, চারিদিকে গেলো গেলো রব’, কীভাবে রুখতে হবে,দলের কর্মীদের বড় বার্তা অভিষেকের

এই আবহে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল চাঙ্গা করতে ভোকাল টনিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী কয়েকদিন সব কোন্দল ভুলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে লড়াইয়ের বার্তা অভিষেকের। কাউন্সিলরদেরও আলাদার করে বুঝিয়ে দিলেন তৃণমূলের নম্বর ২।

Abhishek Banerjee on Election: 'BJP এমন একটা হাওয়া তুলছে যে ওরা ক্ষমতায় আসবে, চারিদিকে গেলো গেলো রব', কীভাবে রুখতে হবে,দলের কর্মীদের বড় বার্তা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 15, 2026 | 12:03 AM
Share

কলকাতা: আর ন’দিন বাকি। তারপর শুরু নির্বাচন। উঠে পড়ে লেগেছে সব রাজনৈতিক দল। কেউ বাংলা দখলে মরিয়া, কেউ ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যস্ত। সকাল থেকে রাত অবধি প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এই আবহে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল চাঙ্গা করতে ভোকাল টনিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী কয়েকদিন সব কোন্দল ভুলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে লড়াইয়ের বার্তা অভিষেকের। কাউন্সিলরদেরও আলাদার করে বুঝিয়ে দিলেন তৃণমূলের নম্বর ২।

অভিষেক কী বলেছেন?

রাজ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বাংলায় প্রায় পনেরো দিন থাকবেন তিনি। এতে বিজেপি নেতা থেকে কর্মীরা বাড়তি অক্সিজেন পাবেন না তা বলার অপেক্ষা রাখে না। এই আবহে অভিষেক বললেন, “বিজেপি এমন একটা হাওয়া তুলছে যে তারা ক্ষমতায় আসবে। চারিদিকে গেলো গেলো রব। ২৭ লক্ষ তৃণমূলের ভোট চলে গেল।” মূলত, এসআইআর-এ প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে। তার প্রভাব যে ভোটের উপর পড়বে, অঙ্কের হিসাব অনেকটাই বদলে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

‘গোষ্ঠী দ্বন্দ্ব ভুলে যান’

তৃণমূলের নম্বর ২ এর বার্তা একসঙ্গে কাজ করার। তিনি বলেন, “আমাদের দলে এখনো অনেকের মতানৈক্য,ইগো কাজ করছে। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন। যদি কোথাও খামতি থাকে পরে হা হুতাশের জায়গা থাকবে না। গোষ্ঠী দ্বন্দ্ব থাকলে আগামী পনেরো দিন বিরত থাকুন।” অর্থাৎ সবটুকু দিয়ে যে তিনি ঝাঁপিয়ে পড়তে বলছেন ভোটে তা আরও একবার স্পষ্ট হল এ দিনের বৈঠকে।

‘আদি-নব্যের দ্বন্দ্ব মেটাতে হবে’

অভিষেক এ দিন কাউন্সিলরদের বিশেষ বার্তা দেন। তিনি বলেন, “আমার নির্বাচন নয় তাই আমি খটবো না এটা হবে না। যে সার্ভেগুলো বেরিয়েছে তাতে সবাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তাই বলে আত্মতুষ্টি র জায়গা নেই। পুরোনো নতুন সবাই কে নামান। পুরোনোদের যোগ্য সম্মান দিন। প্রচারে নিন। মতবিরোধ বা মতানৈক্য যেন না হয়।”

‘ওরা মনোবল ভাঙতে চাইছে’

বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি এও বলেন, “বিজেপির উপলব্ধি যে তারা বাংলা জিতছে না। ওরা আমাদের মনোবল ভাঙতে চাইছে। একুশেও ওরা এই কাজ করেছিল। এবারের ফলাফল একুশকেও টপকে যাবে।”

Follow Us