কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট ভারতের সবথেকে পুরনো হাইকোর্ট। ১৮৬২ সালের ২৬ জুন রানি ভিক্টোরিয়ার অনুমোদনে তৈরি হয় এই আদালত। পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মামলার বিচারও হয় কলকাতা হাইকোর্টে। বর্তমানে এই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ‘ক্যালকাটা’ নাম বদলে ‘কলকাতা’ হয়ে গেলেও হাইকোর্টের ক্ষেত্রে এখনও ‘ক্যালকাটা’ নাম ব্যবহার করা হয়। কলকাতার এসপ্লানেডে অবস্থিত এই আদালতের ভবনটি তৈরি করেছিলেন আর্কিটেক্ট ওয়াল্টার লং বোজ্জি গ্র্যানভিল। ব্রিটিশ শাসিত ভারতে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বার্নেস পিকক। কলকাতা হাইকোর্টের ইতিহাসে সবচেয়ে বেশিদিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন বিচারপতি শঙ্কর প্রসাদ মিত্র। পোর্ট ব্লেয়ারে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ রয়েছে। ২০১৯ সালে কলকাতা হাইকোর্টের আরও একটি সার্কিট বেঞ্চ চালু হয় জলপাইগুড়িতে।
Read MoreCalcutta High Court: ‘সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে’, উদ্বেগ প্রকাশ হাইকোর্টের প্রধান বিচারপতির
High Court Chief Justice: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে ধৃত এক ইউটিউবারকে ব্যাঙ্কশাল আদালতে তোলার সময় অভিযুক্তকে লক্ষ্য করে ডিম ছোড়ে একদল বিক্ষোভকারী। আদালত চত্বরে উপস্থিত আইনজীবীরা তার প্রতিবাদ করলে তাঁদের উপর আক্রমণ হয় বলে অভিযোগ। যার প্রতিবাদে কর্মবিরতি করছিলেন আইনজীবীরা।
- TV9 Bangla
- Updated on: Oct 7, 2026
- 7:44 pm
Calcutta High Court on Indranil Sen: ‘আপনি কি বাড়তি সুবিধা পাননি?’, বিচারপতি ঘোষের প্রশ্নের মুখে ইন্দ্রনীল সেন
Calcutta High Court: তবে, বিচারপতি অসুস্থ থাকার কারণে বর্তমানে তাঁর মামলা শুনছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এ দিন, সওয়াল-জবাবের সময় বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, যেহেতু ইন্দ্রনীল রাজ্যের মন্ত্রী তাই প্রভাব খাটানো তাঁর কাছে কোনও কঠিন বিষয় নয়।
- TV9 Bangla
- Updated on: Oct 7, 2026
- 6:51 pm
Calcutta High Court on Airport: ‘নমাজ যে কোনও জায়গায় পড়া যেতে পারে’, বিমানবন্দরে মসজিদ মামলায় উঠল হাইকোর্টে সওয়াল
Calcutta High Court কেন্দ্রের হয়ে সওয়াল করেছেন আইনজীবী ধীরজ ত্রিবেদী। বলেন,"সংবিধান অনুযায়ী জমি অধিগ্রহণের সময় মসজিদ বলে আলাদা কোনও সুবিধা পায় না। রানওয়ে কাছে অবস্থিত এই মসজিদ। টপোগ্রাফি (ভৌগলিক অবস্থান) এমন যে, এখানে নমাজের অনুমতি দেওয়া যায় না। এইভাবে বিমানবন্দরের সম্প্রসারণ সম্ভব নয়।"
- TV9 Bangla
- Updated on: Oct 7, 2026
- 7:34 pm
Calcutta High Court: ‘জনগণের করের অর্থ এইভাবে নয়ছয় করা যায় না’,স্পষ্ট বললেন প্রধান বিচারপতি
Kolkata: প্রধান বিচারপতি জানান, এই ধরনের গুরুতর অপরাধের ঘটনায় উপযুক্ত তদন্ত হওয়া উচিত। হাইকোর্টের নির্দেশ, ওই দুর্নীতির তদন্ত সিআইডি (CID) করবে। থানাকে তদন্ত সংক্রান্ত নথি সিআইডিকে দিতে হবে। আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিআইডি-কে (CID)।
- TV9 Bangla
- Updated on: Oct 7, 2026
- 5:22 pm
Abhishek Banerjee: অভিষেকের নিরাপত্তা নিয়ে কী বলল হাইকোর্ট?
নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের বক্তব্য জানার উদ্যোগ হাইকোর্টের। কোন প্রেক্ষাপটে এই রিপোর্ট তলব করা হল, তা নিয়েও রয়েছে কৌতূহল। মামলার পরবর্তী শুনানিতে রাজ্যের রিপোর্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আদালতে এই মামলায় কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে?
- TV9 Bangla
- Updated on: Oct 6, 2026
- 6:44 pm
Calcutta High Court: ‘মানুষের সঙ্গে খেলছেন’, নাগরিকত্ব নির্ধারণ নিয়ে হঠাৎ কেন বলল হাইকোর্ট?
Calcutta High Court on SIR Citizenship Row: শুনানির সময় বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন করেন, ট্রাইব্যুনালে যখন ওই চার জনের আবেদন বিচারাধীন, তখন একই সঙ্গে কীভাবে FRO তাঁদের নাগরিকত্ব নির্ধারণ করতে পারেন? আদালত প্রশ্ন করে, “আপনাদের কর্তৃপক্ষের দায়িত্ব কী? ট্রাইব্যুনালের দায়িত্ব কী? আপনার কর্তৃপক্ষ যদি একই সঙ্গে বিষয়টি নির্ধারণ করে, তাহলে আমি বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেব।"
- TV9 Bangla
- Updated on: Oct 6, 2026
- 6:22 pm
HC On Prashanta Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
HC On Prasant Barman: প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ জানায়, ৪৮ ঘণ্টা পার হলেই তাঁর সম্পত্তির তালিকা তৈরি করতে হবে। এই সময়ের মধ্যে প্রশান্ত বর্মন আত্মসমর্পণ না করলে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্তের করার নির্দেশ দেবে আদালত।
- TV9 Bangla
- Updated on: Oct 6, 2026
- 3:55 pm
Calcutta High Court on Galiff street: ‘এই ভাবে রাস্তায় হকারি করতে দিতে পারছি না’, বড় মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির
Galiff street Pet Market: প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, কুকুরের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কেন্দ্রীয় সরকারের আইন আছে। হাইকোর্টের এও পর্যবেক্ষণ, 'স্টেট অ্যানিম্যাল ওয়েলফেয়ার' বোর্ড আছে। তাদের থেকে প্রতি কুকুর বিড়ালের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কেউ সেই রেজিস্ট্রি করায় না।
- TV9 Bangla
- Updated on: Oct 6, 2026
- 3:27 pm
Newtown Durgapuja: নিজেদের ব্লকেই দুর্গাপুজোর অঞ্জলি দিতে পারবেন কি? এবার সেই সিদ্ধান্ত হবে লটারিতেই! বড় নির্দেশ হাইকোর্টের
New Town CC Block Durga Puja Lottery: হিডকোর জমিতে পুজো করার জন্য প্রয়োজনীয় অনুমতি মেলেনি। পাশাপাশি পুজোর বার্ষিক খরচের আনুমানিক হিসেবও জমা দেওয়া হয়নি। এই জোড়া কারণে এনকেডিএ (NKDA) পুজোর অনুমোদন বাতিল করে দেয়। এর পরই একই জায়গায় দুর্গাপুজো করার অধিকার দাবি করে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়।
- TV9 Bangla
- Updated on: Oct 6, 2026
- 12:54 pm
Calcutta High Court: বাড়ি ভাড়া আটকে, পুজোর আগে কর্মচারীদের বেতন দিতে পারছেন না! হাইকোর্টের দ্বারস্থ মমতা তৃণমূল
Calcutta High Court on Mamata TMC Account Freeze: তৃণমূলের অভিযোগ, স্পেশ্যাল অফিসার টাকা আটকে রেখেছেন। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মমতা তৃণমূলের তরফে মেনশন করা হয়, পুজোর আগে কাউকে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, আরও কিছু টাকার প্রয়োজন রয়েছে জানিয়ে যখন আদালত নিযুক্ত স্পেশ্যাল অফিসারের কাছে চিঠি লিখেছিলেন তাঁরা।
- TV9 Bangla
- Updated on: Oct 5, 2026
- 2:19 pm