Kunal Ghosh: ‘শুধু মঞ্চে নয়, লড়াই হোক মাটিতেও’, বাম-কংগ্রেসের নেতৃত্বকে পাশে নিয়ে জোট বার্তা কুণালের?
Kunal Ghosh Speech in Kolkata: কুণাল বলেন, "সবাই একা লড়তে প্রস্তুত। কিন্তু এখন যখন একমঞ্চে আমরা সবাই থাকতে পারি, একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তিকে, বিজেপি বিরোধী ব্যক্তিকে প্রণাম জানাতে, যদি সেটা এই মঞ্চের বক্তৃতাতেই শেষ হয়ে যায়, তাহলে বক্তৃতা দিতে এলাম কেন?" আরও বলেন, ""দেশের আত্মাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শুধু ভাবতে হবে, আমরা মঞ্চে দাঁড়িয়ে আসল শক্তিকে হারানোর জন্য বক্তৃতা দেব, নাকি মঞ্চ থেকে নেমে রাজ্যের বা দেশের মাটিতে সেই লড়াইটাকে নিয়ে যাব?"
- TV9 Bangla
- Updated on: Nov 13, 2026
- 8:56 pm
Kunal-Prasun: ‘ধোপাবাড়ির রাজনীতি আপনাকে মানায় না’, প্রসূনকে পাশে বসিয়ে বললেন কুণাল, সহমত কাকলি-শিবিরের নেতারও, প্রত্যাবর্তনের ইঙ্গিত?
Prasun Banerjee-Kunal Ghosh in Kolkata: প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে কুণাল ঘোষ বলেন, "প্রসূনদা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক। তাই আমি প্রসূনদাকে অনুরোধ করলাম যে দিল্লিতে যে এই ধোপার বাড়িতে যাঁরা গিয়েছেন, রাজনীতির কালিমা আপনাকে মানায় না।” রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ।
- TV9 Bangla
- Updated on: Nov 13, 2026
- 8:14 pm
CAB News: CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি বিধায়ক-নেতা, কারা কারা কোন দায়িত্বে?
CAB committee Reshuffle: সিএবি-র এজিএমে যেদিন বিজেপি নেতারা বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছিলেন, সেদিন থেকেই তাঁদের কমিটিতে জায়গা পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনাই এবার বাস্তবায়িত হল। সিএবি-র একাধিক কমিটিতে দেখা গেল এজিএমে প্রতিনিধিত্ব করা বিজেপি নেতাদের।
- TV9 Bangla
- Updated on: Nov 12, 2026
- 11:12 pm
ISL 2026-27: যুবভারতীতে দিলজিতের কনসার্ট, পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ! কবে হবে?
East Bengal FC: সোশাল মিডিয়াতে বেশ জনপ্রিয় দিলজিৎ। ২০২৪ ও কলকাতায় শো করেছিলেন তিনি। সেই শো এত প্রচার পেয়েছিল, যে আশা করাই হচ্ছিল আবার শহরে আসতে পারেন এই পাঞ্জাবি গায়ক। তাই এবার যুবভারতী স্টেডিয়ামে পারফর্ম করতে দেখা যাবে দিলজিৎকে।
- TV9 Bangla
- Updated on: Nov 13, 2026
- 1:41 am
IFA Election: আইএফএ নির্বাচন ঘিরে জটিলতা অব্যাহত, জল মাপছে দুই শিবিরই
Indian Football: তৃণমূল জমানার শেষ কয়েক বছরে বিভিন্ন ক্রীড়া সংস্থায় নাক গলাতে দেখা যেত তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। এমনকি বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচনেও সক্রিয় হতে দেখা গেছিল অরূপকে। রাজ্যে পালাবদলের পর নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ অবশ্য এসব থেকে এখনও পর্যন্ত অনেক দূরে।
- TV9 Bangla
- Updated on: Nov 10, 2026
- 6:51 pm
SOM Election Result: IOA নির্বাচনের আগে বড় অঘটন, SOM নির্বাচনে পিটি ঊষাকে হারালেন দোলা-সাইনারা
SOM Election: মহিলা বিভাগের পাশাপাশি ৪ জন পুরুষ ক্রীড়াবিদও SOM-এ নির্বাচিত হয়েছেন। এঁরা হলেন প্রাক্তন শ্যুটার গগন নারাং, কুস্তিগীর যোগেশ্বর দত্ত, বক্সার বিজেন্দ্র সিং ও প্রাক্তন টিটি খেলোয়াড় কমলেশ মেহতা। মোট ১২ জন প্রার্থী ছিলেন কিন্তু ৮ জন নাম তুলে নেওয়ার ফলে এঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
- TV9 Bangla
- Updated on: Nov 10, 2026
- 5:37 pm
Suvendu on newtown: নিউটাউনে তিরুপতি মন্দির, ১৭ একর জায়গা অম্বানি গোষ্ঠী কিনে নেবেন বলে জানালেন শুভেন্দু
Newtown: এ দিন, রাজারহাটের একটি অনুষ্ঠান থেকে শুভেন্দু বলেন, "আরও অনেক প্রোজেক্ট এখানে আমি আনব। নিউটাউনের চিড়িয়াখানাকে আরও উন্নত করব। ভূমিপুত্র, আদি বাসিন্দাদের বাদ দিয়ে কিছু হবে না।" তারপরই আগের তৃণমূল সরকারের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, "আগের সরকার সনাতনীদের সন্তুষ্ট করার জন্য প্রথমে বলল এখানে দুর্গাঙ্গন করব। যারা জমি দিয়েছিল তারা অন্য ধর্মের। রাজি হয়নি।"
- TV9 Bangla
- Updated on: Nov 6, 2026
- 11:52 pm
Anwar Ali Injury Update: মহা বিপাকে ইস্টবেঙ্গল, মাসের শেষে কলকাতা ডার্বি খেলবেন না আনোয়ার আলি?
East Bengal FC: এই মুহূর্তে এসিএল টু-তে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্ৰুপের লাস্ট বয় ইস্টবেঙ্গল। ধরেই নেওয়া হচ্ছে, এশিয়ান প্রতিযোগিতা থেকে একপ্রকার বিদায় ঘটেই গিয়েছে হাবাসের ছেলেদের। যদিও আইএসএল ২০২৬-২৭ মরসুমে ২ ম্যাচ খেলে ২ ম্যাচেই জিতেছে ইস্টবেঙ্গল। তাদের পরের ম্যাচ চেন্নাইয়িনের বিরুদ্ধে।
- TV9 Bangla
- Updated on: Nov 5, 2026
- 1:57 pm
East Bengal FC: অজস্র গোলমিসের খেসারত, এসিএল টু থেকে বিদায় নিশ্চিত লাল-হলুদের
AFC Champions League 2: একাধিক গোল মিস, আক্রমণ করেও সুযোগ নষ্ট, অনুন্নত ডিফেন্সের অভিজ্ঞতার অভাবের ফলে গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে এসিএল টু থেকে বিদায় প্রায় নিশ্চিত ইস্টবেঙ্গলের। এখন অঙ্কের হিসাবে কিছু শতাংশ সুযোগ আছে বটে, কিন্তু নিজের ম্যাচেই যেখানে জয় আসছে না, সেখানে বাকি দলের হার আশা করা স্রেফ বিলাসিতাই নয়, ভয়ঙ্কর অপরাধও।
- TV9 Bangla
- Updated on: Nov 4, 2026
- 4:18 am
BEN vs MAH: ব্যাটিং ব্যর্থতাতেও উজ্জ্বল অভিষেক-প্রদীপ্ত, শামি ম্যাজিকে চাপে পৃথ্বীরা
Ranji Trophy 2026-27: মহারাষ্ট্রের হয়ে ভাল বোলিং করেছেন তনয় সাংভি। ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন প্রদীপ দাদে ও সিদ্বেশ ভিররা। জবাবে প্রথম দিনের শেষে শামির বলে চাপে মুম্বইও। আজ তাদের স্কোর ২১/২।
- TV9 Bangla
- Updated on: Nov 2, 2026
- 6:55 pm
Mohun Bagan SG: ‘সমর্থকরাই চালিকাশক্তি…’, দীপাবলির আগে বাগান জনতাকে ‘গিফ্ট’ সঞ্জীব গোয়েঙ্কার
ISL 2026-27: এই মূহুর্তে জয়ের হ্যাটট্রিক করলেও প্রতি ম্যাচে গোল মিসের বন্যা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন বাগান সমর্থকরা। ১ গোল করলে ৪ গোল মিস করে বাগানের ফুটবলাররা। আগামী ম্যাচগুলিতে এই প্রবণতা কমাতেই হবে বাগানকে, নাহলে আরও চাপ বাড়বে প্যানোসের দলের।
- TV9 Bangla
- Updated on: Nov 2, 2026
- 12:55 pm
Suvendu Adhikari on CAA: ‘৩১ ডিসেম্বরের মধ্যেই…’, বড় কথা বলে দিলেন শুভেন্দু
Suvendu Adhikari: শুভেন্দু বলেন, "এই সরকার আপনাদের সরকার। ৭০টা বিধানসভা আছে, যেখানে মতুয়ারা আমাদের নির্বাচিত করেছে। নিশ্চিন্তে থাকুন, শিলিগুড়িতে অমিত শাহজী তিন দিন বৈঠক করেছেন। গুজরাত, রাজস্থান সব রাজ্যকে সিএএ পাওয়ার দিয়ে দিয়েছি। এই রাজ্যে তৃণমূল বিরোধিতা করেছে।"
- TV9 Bangla
- Updated on: Nov 1, 2026
- 2:36 pm