AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal assembly election: পশ্চিমবঙ্গে প্রথম দফায় কোন কোন আসনে ভোটগ্রহণ? জেনে নিন আপনার কেন্দ্র

West Bengal assembly election First phase: প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ৩০ মার্চ। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। মনোনয়নের স্ক্রুটিনি হবে ৭ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল। আর ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে।

West Bengal assembly election: পশ্চিমবঙ্গে প্রথম দফায় কোন কোন আসনে ভোটগ্রহণ? জেনে নিন আপনার কেন্দ্র
প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিলImage Credit: TV9 Bangla
| Updated on: Mar 15, 2026 | 5:23 PM
Share

কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এবার মাত্র দুই দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় কোন কোন কেন্দ্রে ভোটগ্রহণ হবে? জেনে নিন আপনার বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট হচ্ছে কি না।

প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ৩০ মার্চ। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। মনোনয়নের স্ক্রুটিনি হবে ৭ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল। আর ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে।

প্রথম দফায় কোন কোন আসনে ভোটগ্রহণ হবে?

বাংলায় প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। এই ১৫২টি আসন হল- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার, কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি।

উপরের এই আসনগুলি উত্তরবঙ্গের সব জেলা এবং মুর্শিদাবাদে রয়েছে। অর্থাৎ প্রথম দফায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের সব আসনে ভোট হবে। আর মুর্শিদাবাদের ২২টি আসনেই প্রথম দফায় ভোট হবে।

এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দফায় ভোটগ্রহণ হবে। আসনগুলি হল-তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়্গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, কেশপুর, মেদিনীপুর, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি, দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ুরেশ্বর, রামপুরহাট, হাঁসন, নলহাটি এবং মুরারই।

Follow Us