কালিয়াচকের ঘটনার পিছনে ‘মগজধোলাই’?
হঠাৎ করে কোথা থেকে এত লোক জড় হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এনআইএ তদন্তে উঠে এসেছে, মোথাবাড়ি ও সুজাপুরের মতো এলাকায় সাধারণ ভোটারদের মূলচক্রীরা বোঝাচ্ছিল, নাম বাদ গেলে বাংলাদেশ বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে। এভাবেই ক্ষোভ দানা বাঁধতে থাকে। তারই ফলস্বরূপ বুধবার এই বিপুল জমায়েত হয় বলে সূত্রের খবর।
মূলত এসআইআরে নাম বাদ পড়ার অভিযোগ তুলেই বিক্ষোভ দেখানো হয় মালদহের কালিয়াচকে। আর সেই বিক্ষোভের জেরেই বন্দি হয়ে থাকতে হয়েছিল সাত বিচারককে। ঘটনার দিনের যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বিপুল জমায়েত রয়েছে বিডিও অফিসের সামনে। হঠাৎ করে কোথা থেকে এত লোক জড় হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এনআইএ তদন্তে উঠে এসেছে, মোথাবাড়ি ও সুজাপুরের মতো এলাকায় সাধারণ ভোটারদের মূলচক্রীরা বোঝাচ্ছিল, নাম বাদ গেলে বাংলাদেশ বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে। এভাবেই ক্ষোভ দানা বাঁধতে থাকে। তারই ফলস্বরূপ বুধবার এই বিপুল জমায়েত হয় বলে সূত্রের খবর।
Follow Us
