West Bengal Assembly Election 2026
নজরে ২৯৪টি আসন। বঙ্গে ভোটযুদ্ধ। একুশের পর এবার ছাব্বিশ। বিজেপির জন্য অগ্নিপরীক্ষা। ‘ব্যাকফায়ার’ করবে না তো SIR? সংশয় পদ্ম শিবিরের মনে। চ্যালেঞ্জের সম্মুখীন রাজ্যের শাসকশিবিরও। আরজি কর, সন্দেশখালি, ওয়াকফ হিংসা — সব পেরিয়ে আরও একটা ভোট পরীক্ষা। কতটা মাইলেজ পাবে তৃণমূল? শূন্যের গেরো কাটাতে পারবে বামেরা? কংগ্রেস ফিরবে ফর্মে? ভোটের খবর দেখুন ভোটের পাতায়।
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন…
ফলতায় লক্ষাধিক ভোটে জয়ী হয়েছে বিজেপি। পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬ ভোট। দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মি পেয়েছেন ৪০ হাজার ৬৪৫ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৪টি ভোট। ভোটগ্রহণের ২ দিন আগে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তিনি পেয়েছেন ৭৭৮৩ ভোট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত ফলতায় কেন তৃণমূল নিজের জামানত ধরে রাখতে পারল না? কী বললেন জয়ী বিজেপি প্রার্থী?
- TV9 Bangla
- Updated on: May 25, 2026
- 5:21 am
PM Modi: ‘ভয়ভীতি প্রদর্শনের পরাজয় ঘটেছে’, ফলতার ফলে নজর মোদীর
PM Narendra Modi on Falta result: রাজনৈতিক মহলের একাংশ বলছে, ফলতার ফল শুধু একটি বিধানসভা আসনে পুনর্নির্বাচনের ফল নয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অন্যতম অংশ এই ফলতা। নির্বাচন কমিশন ফলতায় পুনর্নির্বাচন ঘোষণার পর অভিষেক বলেছিলেন, ‘দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না। দিল্লি থেকে যত শক্তশালী, যাকে খুশি আনুন, ক্ষমতা থাকলে ফলতায় লড়ে দেখাও।’
- TV9 Bangla
- Updated on: May 24, 2026
- 11:20 pm
Mohammed Salim: ফলতায় বিজেপির জয়ের পর মুখে হাসি সেলিমের, কী হল সিপিএমের রাজ্য সম্পাদকের?
CPIM state secretary Mohammed Salim on Falta result: ফলতায় পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬ ভোট। দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মি পেয়েছেন ৪০ হাজার ৬৪৫ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৪টি ভোট। ভোটগ্রহণের ২ দিন আগে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তিনি পেয়েছেন ৭৭৮৩ ভোট।
- TV9 Bangla
- Updated on: May 24, 2026
- 8:36 pm
Jahangir Khan: ২০০০টা ভোটও পেলেন না ‘লাস্ট বয়’ জাহাঙ্গীর, কত থামবে বিজেপি
Falta Election Counting: রাজ্যের বিজেপির আসন সংখ্যা ২০৮ হওয়া সময়ের অপেক্ষা! রবিবার সকাল থেকে চলছে ফলতার ভোট গণনা। পঞ্চম রাউন্ডের গণনা শেষে অনেকটাই এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। পঞ্চম রাউন্ড গণনার পর মোট ৩০ হাজার ৫৬২টি ভোট পেয়েছেন তিনি।
- TV9 Bangla
- Updated on: May 24, 2026
- 12:47 pm
Swapna Barman: ‘ঘনিষ্ঠরাই আগুন লাগিয়েছে’, বিস্ফোরক স্বপ্না, পাল্টা পরাজিত তৃণমূল প্রার্থীকে নিশানা প্রতিবেশীদের
Swapna Barman house fire allegation: তিনি আর রাজনীতি করবেন কি না জানতে চাওয়ায় প্রাক্তন এই অ্যাথলিট বলেন, "রাজনীতি করব কি না সেটা সময়ের উপর ছেড়ে দিয়েছি। যেহেতু খেলাধূলার জগত থেকে এসেছি, ফলে লড়াই করতে জানি। আমি লড়াই করে আবার এগোনোর চেষ্টা করব। তবে এরকম রাজনীতি আগে জানলে আসতাম না।"
- TV9 Bangla
- Updated on: May 16, 2026
- 5:28 pm
Bombs Recovered in Arambagh: তৃণমূলের কার্যালয়ের উপরে বস্তাভর্তি আগ্নেয়াস্ত্র, বোমা; কী চলছে আরামবাগে?
Sharp Weapons Seized near TMC office: ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। তবে কে বা কারা ওই বোমা ও অস্ত্র মজুত করেছিল, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কে বা কারা এই বিপুল পরিমাণ অস্ত্র সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
- TV9 Bangla
- Updated on: May 11, 2026
- 8:22 pm
Gangarampur BJP Worker Death: বিজেপি জেতায় আতশবাজি, জয় শ্রীরাম স্লোগান; তার ‘ফল’ এমন হবে ভাবেনি পরিবার
BJP supporter dies after alleged assault: অভিযোগ, দুষ্কৃতীরা জগদীশ বসাকের বাড়ির টিনের গেট ভাঙচুর করার পাশাপাশি তাঁর মাথায় রড দিয়ে আঘাত করে এবং তাঁকে বেধড়ক মারধর করে। একইসঙ্গে তাঁর ছেলে জয়ন্ত বসাকের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলেও পরিবারের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে জগদীশ বসাকের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে শিলিগুড়ি ও পরে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।
- TV9 Bangla
- Updated on: May 10, 2026
- 11:32 pm
Sheoraphuli Red Light Area Celebration: তৃণমূল হারতেই খুশিতে আবির মাখলেন যৌনকর্মীরা, কেন জানেন?
Sex workers in Sheoraphuli celebrate BJP government formation: চাঁপদানির সদ্য জয়ী বিজেপি বিধায়ক দিলীপ সিং বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে বলেছিলেন, ভয় আউট, ভরসা ইন। চার তারিখের পর ভয়ে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা বলেছি, প্রত্যেক দুর্নীতির তদন্ত হবে। যারা টাকা নিয়েছে, দুর্নীতি করেছে, তাদের ভয় লাগবে। আর সাধারণ মানুষের মধ্যে ভরসা থাকবে। এতদিন তৃণমূল শুধু তোলাবাজি করেছে। এসব বন্ধ হয়ে যাবে।"
- TV9 Bangla
- Updated on: May 10, 2026
- 9:23 pm
CPIM leaders reject Mamata Banerjee’s proposal: ‘আপনিই বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব’, মমতার ‘বাম’ ডাকে সাফ না সেলিম-সুজন-শতরূপদের
Mamata Banerjee on Anti-BJP Alliance: একদিন আগে নতুন জোটের পক্ষে সওয়াল করে মমতা বলেছিলেন, “আমরা সবাই চাই একটা যৌথ মঞ্চ তৈরি হোক। যেখানে সমস্ত বিজেপি বিরোধী দল থাকবে। আপনারা যদি বলেন বামপন্থী তাহলেও আমার কোনও ইগো নেই। আমি সবাইকে নিয়ে চলতে চাই।”
- TV9 Bangla
- Updated on: May 10, 2026
- 8:13 am
Agnimitra Paul Oath Ceremony:ফ্যাশন জগৎ থেকে কীভাবে রাজনীতির আঙিনায় এলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?
Agnimitra Paul Cabinet Minister: ২০১৯ সালের মার্চ মাসে তিনি বিজেপিতে যোগ দেন। রাজনীতিতে এসে কিন্তু নিজেকে 'গ্ল্যামার' দুনিয়াতেই আটকে রাখেননি। তিনি তখন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী। গ্ল্যামার ছেড়ে বেরিয়ে একেবারে আমপোশাকে, এক্কেবারেই পাশের বাড়ির 'দিদির' ভূমিকায় নেমে মাটি চষে বেরিয়েছিলেন।
- TV9 Bangla
- Updated on: May 9, 2026
- 2:48 pm