AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rupak Sarkar

Rupak Sarkar

Author - TV9 Bangla

rupaksarkar.blg@gmail.com

২০১২ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। রাজনৈতিক ও হিউম্যান স্টোরি করতে ভাল লাগে। ক্রিকেট খেলতে ভালবাসি। অবসর সময় কমেডি সিনেমা এবং খেলা দেখতে পছন্দ করি৷

BSF detain Bangladeshi: চুপি চুপি ঢুকেছিলেন ভারতে, BSF বুঝিয়ে দিল বাংলাদেশিদের

BSF detain Bangladeshi: চুপি চুপি ঢুকেছিলেন ভারতে, BSF বুঝিয়ে দিল বাংলাদেশিদের

Balurghat: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ২৫ জন কাজের সূত্রে ভারতের কাশ্মীরে গিয়েছিলেন। অনেকদিন আগে তাঁরা বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর কাশ্মীরে কাজ করতেন। তাঁদের কাছে ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র ছিল না বলেও দাবি স্থানীয়দের।

NIA: ছেলে নিচ্ছে UPSC পরীক্ষার প্রস্তুতি, আর জঙ্গি সন্দেহে বাবার খোঁজে বালুরঘাটের বাড়িতে NIA

NIA: ছেলে নিচ্ছে UPSC পরীক্ষার প্রস্তুতি, আর জঙ্গি সন্দেহে বাবার খোঁজে বালুরঘাটের বাড়িতে NIA

South Dinajpur: এদিকে, একই সময়ে রাজ্যের আরও একাধিক জায়গায় এনআইএ-র তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। ডায়মন্ড হারবার, পূর্ব বর্ধমান সহ মোট পাঁচটি জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে সূত্রের খবর। বংশীহারির কুসকারি মান্দাপাড়ায় এনআইএ-র হানার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

Gangarampur: প্রতারণার মামলায় ধৃতের ভাড়া বাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের

Gangarampur: প্রতারণার মামলায় ধৃতের ভাড়া বাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের

Gangarampur fraud case: দীর্ঘদিন ধরে গঙ্গারামপুরের দলদিঘি উত্তরপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন মোনাহার আলি। সেখানে থাকার পাশাপাশি সাইকেলে করে গঙ্গারামপুর শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় মাছ বিক্রি করতেন তিনি। সেই সূত্রেই চলতি বছরের ২২ ফেব্রুয়ারি এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়।

Sukanta Majumdar: মহিলাদের ‘বড় উপহার’ দিলেন সুকান্ত মজুমদার

Sukanta Majumdar: মহিলাদের ‘বড় উপহার’ দিলেন সুকান্ত মজুমদার

Balurghat: এনিয়ে সুকান্ত মজুমদার বলেন, "আজ ৫১ জনের হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। আগামী বুধবার আরও ৬১৬টি সেলাই মেশিন বিলি করা হবে। জেলা জুড়ে মোট এক হাজার মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেলাই মেশিন পেয়ে খুশি মহিলারা। তাঁদের দাবি, এই মেশিনের মাধ্যমে বাড়িতে বসেই কাজ করে আয় করা সম্ভব হবে। ফলে সংসারের আয়েও কিছুটা বাড়তি যোগ হবে।"

Train Derailed: লাইন থেকে ছিটকে গেল ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন

Train Derailed: লাইন থেকে ছিটকে গেল ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন

Balurghat: রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৫টায় ফরাক্কা এক্সপ্রেস ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে ছাড়ার কথা ছিল। সেইজন্য বালুরঘাট স্টেশনে থাকা একটি ডিজেল ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে আউটলাইন থেকে ৩ নম্বর প্লাটফর্মে শানটিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

Physical assault: পরোটা কিনে বাড়ি ফিরছিল, রাস্তা থেকে কিশোরীকে টেনে দোকানে ঢোকালেন হাতুড়ে ডাক্তার, তারপর…

Physical assault: পরোটা কিনে বাড়ি ফিরছিল, রাস্তা থেকে কিশোরীকে টেনে দোকানে ঢোকালেন হাতুড়ে ডাক্তার, তারপর…

Minor girl physically assault: ঘটনার খবর ছড়াতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে নির্যাতিতার বাবা কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে। অভিযুক্ত ওষুধ বিক্রেতাকে গ্রেফতার করেছে। এবং নির্যাতিতা নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

Balurghat: লাল-লাল খাসির মাংসের সঙ্গে গরম ভাত, রাত ১০টায় DI অফিসের ভিতরে সবে জমিয়ে বসেছিল পিকনিক, একটা ঘটনা…মাঝপথেই ফেলে পালালেন কর্মীরা

Balurghat: লাল-লাল খাসির মাংসের সঙ্গে গরম ভাত, রাত ১০টায় DI অফিসের ভিতরে সবে জমিয়ে বসেছিল পিকনিক, একটা ঘটনা…মাঝপথেই ফেলে পালালেন কর্মীরা

বিষয়টি জানতে পেরে রাতে সেখানে যান এবিআরএসএম সংগঠনের কয়েকজন শিক্ষক। তাঁদের দাবি, তাঁরা অফিসে গিয়ে প্রতিবাদ করতেই পিকনিকে থাকা কর্মীরা সেখান থেকে চলে যান। রান্না করা মাংস, গ্যাস ওভেন, কড়াই সহ বিভিন্ন জিনিসও ফেলে রেখে যাওয়া হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।

‘আমরা কী দোষ করলাম?’, জাতীয় সড়কে বসে ডায়ালিসিস করাতে আসা রোগীর পরিবাররা, কারণ কী?

‘আমরা কী দোষ করলাম?’, জাতীয় সড়কে বসে ডায়ালিসিস করাতে আসা রোগীর পরিবাররা, কারণ কী?

Gangarampur Super Specialty Hospital: নির্দিষ্ট সময়ে হাসপাতালে পৌঁছানোর পরই তাঁদের জানানো হয়, ডায়ালিসিস পরিষেবা বন্ধ রয়েছে। কারণ জানতে চাইলেও সঠিক কারণ জানতে পারেননি তারা। দিনের পর দিন এই সমস্যার মুখে পড়ে সমাধানের দাবি নিয়ে রোগীরা হাসপাতাল সুপারের দরজায় কড়া নাড়েন।

CM Suvendu Adhikari on Balurghat Airport: ‘আগের সরকার ইচ্ছা করে করেনি’! বালুরঘাটে ১ বছরের মধ্যে বিমান চালানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari on Balurghat Airport: ‘আগের সরকার ইচ্ছা করে করেনি’! বালুরঘাটে ১ বছরের মধ্যে বিমান চালানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Balurghat Airport Announcement: মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে বিমানবন্দরে যা পরিকাঠামো রয়েছে, সেই জায়গা থেকে ১৯ সিটের বিমান চালানো সম্ভব। তবে আরও ১৫০ একর জমি অধিগ্রহণ করতে পারলে বালুরঘাট বিমানবন্দর থেকে ৭২ সিটের বিমান চলাচল করতে পারবে।

Woman Harassment: বিশেষ ভাবে সক্ষম মহিলার নগ্ন ভিডিয়ো করে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

Woman Harassment: বিশেষ ভাবে সক্ষম মহিলার নগ্ন ভিডিয়ো করে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

গৃহবধূর স্বামীর জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীকে ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছিল। বিষয়টি জানার পর তাঁরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত রবিবার পরিবারের পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ।

Gangarampur college: টাকা দিলেই পাশ, ২০০ ফেল করা পড়ুয়াকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ, অভিযোগ ঘিরে শোরগোল গঙ্গারামপুর কলেজে

Gangarampur college: টাকা দিলেই পাশ, ২০০ ফেল করা পড়ুয়াকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ, অভিযোগ ঘিরে শোরগোল গঙ্গারামপুর কলেজে

Money-for-pass racket at Gangarampur College: অভিযোগ, কৌশিক সাহা ওরফে ‘হ্যালো’ সহ কলেজের একাধিক নন-টিচিং স্টাফের মদতেই এই চক্র চলছিল। অভিযোগের ভিত্তিতে ইমরান সরকার নামে এক ছাত্রকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এবিভিপি কর্মীরা। তাঁদের দাবি, ওই ছাত্রই প্রায় ২০০ জন পড়ুয়াকে পাশ করানোর প্রস্তাব নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে গিয়েছিলেন।

Annapurna Yogana Protest: ‘১২ লক্ষের কম আয় পরিবারের’, অন্নপূর্ণার টাকা না পেয়ে SDO অফিসে মহিলারা

Annapurna Yogana Protest: ‘১২ লক্ষের কম আয় পরিবারের’, অন্নপূর্ণার টাকা না পেয়ে SDO অফিসে মহিলারা

Annapurna Yogana Scheme: এক বিক্ষোভকারী মহিলা লিলি সরকার বলেন, "আমাদের বর IT কর্মী নয়। পরিবারের আয় ১২ লক্ষের কম। কেউ সরকারি চাকরি করেন না। তাহলে কেন বাদ দিল?"  এদিকে, গতকাল রাজ্যের মন্ত্রী অর্জুন সিং দাবি করেছিলেন,নিচুতলার কর্মীরা সরকারকে বদনামের জন্য এই ঘটনা ঘটাচ্ছেন। তিনি বলেছিলেন, "নিচুতলার  যাঁরা অফিসার রয়েছেন বিডিও এরা জেনেশুনে বদমাসি করছে।