AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: স্কুলের সামনে টোটোটা আসতেই পাঁচিলের আড়াল থেকে বেরিয়ে এল ওরা, ভরদুপুরে মহিলার অবস্থা দেখে থ এলাকার লোকজন

Acid Attack in Balurghat: খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কথা বলছে টোটো চালকের সঙ্গেও।

Balurghat: স্কুলের সামনে টোটোটা আসতেই পাঁচিলের আড়াল থেকে বেরিয়ে এল ওরা, ভরদুপুরে মহিলার অবস্থা দেখে থ এলাকার লোকজন
এলাকায় চাঞ্চল্য Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 15, 2026 | 10:29 AM
Share

বালুরঘাট: ভরদুপুরে জনবহুল এলাকায় অ্যাসিড হামলা! চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার রঘুনাথপুর বিএম হাইস্কুলের সামনে। আক্রান্ত সন্তোষী রজক (৩৯) বালুরঘাট জেলা হাসপাতালের ইউএসজি বিভাগের এক অস্থায়ী কর্মী বলে জানা যাচ্ছে। বর্তমানে তিনি হাসপাতালের বার্ন ওয়ার্ডে যন্ত্রণায় ছটফট করছেন।

সূত্রের খবর, শনিবার দুপুরে কাজ সেরে টোটোয় চেপে বড় রঘুনাথপুরের বাড়িতে ফিরছিলেন সন্তোষী দেবী। অভিযোগ, রঘুনাথপুর বিএম হাইস্কুলের কাছে পৌঁছাতেই স্কুলের পাঁচিলের আড়াল থেকে আচমকা তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়। মুহূর্তেই তাঁর বাম হাত ও বাম পায়ের বেশ কিছুটা অংশ ঝলসে যায়। অ্যাসিডের তীব্রতায় টোটোর কিছু অংশের রং পর্যন্ত চটে গিয়েছে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান টোটো চালক। মহিলার চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তাঁকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অ্যাসিডের বোতল উদ্ধার করেছে।

আক্রান্তের পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্তোষী দেবীর স্বামী ছোটন রজক বালুরঘাট শহর আইএনটিটিইউসি-র (INTTUC) প্রাক্তন সভাপতি ছিলেন। বছর দুয়েক আগে তাঁর মৃত্যু হয়। বর্তমানে বৃদ্ধা মা ও মেয়েকে নিয়ে তাঁর সংসার। সন্তোষী দেবীর মেয়ে শ্রেয়সী রজক, মা রামিয়া ভান্ডারির দাবি, গত কয়েকদিন ধরেই জমি বিক্রি সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের পরিবারে বিবাদ চলছিল। এমনকি এদিন দুপুরেও দুই অপরিচিত যুবক এসে বৃদ্ধা মাকে হুমকি দিয়ে যায়। পরিবারের প্রাথমিক অনুমান, এই জমি বিবাদের জেরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে শহরের একেবারে প্রাণকেন্দ্রে এমন ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে। অভিযুক্তরা কে বা কারা, তা জানতে টোটো চালক পার্থ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Follow Us
ব্রিগেডের মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন মোদী
ব্রিগেডের মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন মোদী
'আমি দায়িত্ব নিয়ে বলছি...', কী বললেন সজল?
'আমি দায়িত্ব নিয়ে বলছি...', কী বললেন সজল?
'মোদী বড় বড় কথা বলছেন...', কেন বললেন সায়নী
'মোদী বড় বড় কথা বলছেন...', কেন বললেন সায়নী
'কাদের জন্য বর্ডার খোলা?' ব্রিগেডে প্রশ্ন নিশীথের
'কাদের জন্য বর্ডার খোলা?' ব্রিগেডে প্রশ্ন নিশীথের
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক