AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalbaishakhi in Bengal: ৭০ কিমি বেগে কালবৈশাখী? কোন ৫ জেলায় জারি কমলা সতর্কতা?

Weather Update: দক্ষিণবঙ্গের বড় অংশে বৃষ্টি-বাদলার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কমলা সতর্কতা হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমে। এই ৫ জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে কালবৈশাখীর সতর্কবার্তা থাকছে।

Kalbaishakhi in Bengal: ৭০ কিমি বেগে কালবৈশাখী? কোন ৫ জেলায় জারি কমলা সতর্কতা?
প্রতীকী ছবি Image Credit: ChatGPT
| Edited By: | Updated on: Mar 15, 2026 | 9:55 AM
Share

কলকাতা: জোরাল কালবৈশাখীর কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা। রবিবার থেকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার দক্ষিণের ৫ জেলায় কালবৈশাখীর কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এদিকে এই সপ্তাহের শুরু থেকেই ভিজেছে একাধিক জেলা। ভাল বৃষ্টি হয়েছে কলকাতার আশপাশেও। অন্যদিকে বৃষ্টিতে নাজেহাল হয়েছেন আলু চাষিরা। একাধিক জেলায় মাঠেই ডুবেছে আলু। বস্তা ভর্তি আলু হিমঘর পর্যন্ত নিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। এরইমধ্যে মাঝে ধারাপাতে খানিক বিরতি থাকলেও ফের বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। 

দক্ষিণবঙ্গের বড় অংশে বৃষ্টি-বাদলার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কমলা সতর্কতা হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমে। এই ৫ জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে কালবৈশাখীর সতর্কবার্তা থাকছে। 

কলকাতায় ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। তবে অন্যান্য জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে কালবৈশাখীর দেখা মিলতে পারে। এদিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও। এদিকে বৃষ্টি হলেও গরমও বাড়ছে ক্রমেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রায়শই সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। গরম বাড়ছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও। একইসঙ্গে গ্রাফ বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রারও। পাল্লা দিয়ে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। 

Follow Us
ব্রিগেডের মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন মোদী
ব্রিগেডের মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন মোদী
'আমি দায়িত্ব নিয়ে বলছি...', কী বললেন সজল?
'আমি দায়িত্ব নিয়ে বলছি...', কী বললেন সজল?
'মোদী বড় বড় কথা বলছেন...', কেন বললেন সায়নী
'মোদী বড় বড় কথা বলছেন...', কেন বললেন সায়নী
'কাদের জন্য বর্ডার খোলা?' ব্রিগেডে প্রশ্ন নিশীথের
'কাদের জন্য বর্ডার খোলা?' ব্রিগেডে প্রশ্ন নিশীথের
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক