AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ‘কেস ডায়েরি না পেলে NIA কীভাবে নিরপেক্ষ রিপোর্ট দেবে?’, বেলডাঙা মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

New Delhi: পাশাপাশি নিম্ন আদালতে এই মামলা চলছিল। তবে সেখানে কোনওভাবেই পুলিশের বিরুদ্ধে কেস ডায়রি না দেওয়ার অভিযোগ উঠেছিল। কেন কেসডায়রি পুলিশ NIA-কে দিচ্ছে না সেই নিয়ে বারেবারে প্রশ্ন তোলা হয়েছিল। কেস ডায়রি না পেলে কীভাবে তদন্ত করবে এনআইএ বিচারক জানতে পর্যন্ত চেয়েছিলেন।

Supreme Court: 'কেস ডায়েরি না পেলে NIA কীভাবে নিরপেক্ষ রিপোর্ট দেবে?', বেলডাঙা মামলায় প্রশ্ন  সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট
| Edited By: | Updated on: Mar 16, 2026 | 11:53 PM
Share

মুর্শিদাবাদ:  বেলডাঙার ঘটনায় কলকাতা হাইকোর্টের কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল রাজ‍্য। তবে, রাজ্যের আবেদন শুনল না সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। বিচারপতি জয়মাল‍্য বাগচি বলেন, “কেস ডায়েরি না পেলে এনআইএ নিরপেক্ষভাবে কীভাবে রিপোর্ট দেবে?” প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আমাদের মনে হয়েছে কলকাতা হাইকোর্ট রিজনেবল নির্দেশ দিয়েছে।” রাজ‍্যের তরফে আইনজীবী কল‍্যান বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আদালত শুধু কলকাতা হাইকোর্টকে নির্ধারিত দিতে শুনানি করতে বলল।

পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল বেলডাঙায়। ঘটনায় অভিযুক্ত প্রায় ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনায় তদন্ত শুরু করেছে এনআইএ। বেলডাঙার অশান্তির ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়। তার মধ্যে একটি মামলা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

পাশাপাশি নিম্ন আদালতে এই মামলা চলছিল। তবে সেখানে কোনওভাবেই পুলিশের বিরুদ্ধে কেস ডায়রি না দেওয়ার অভিযোগ উঠেছিল। কেন কেসডায়রি পুলিশ NIA-কে দিচ্ছে না সেই নিয়ে বারেবারে প্রশ্ন তোলা হয়েছিল। কেস ডায়রি না পেলে কীভাবে তদন্ত করবে এনআইএ বিচারক জানতে পর্যন্ত চেয়েছিলেন। শেষমেশ মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, তারা এনআইএ তদন্তে হস্তক্ষেপ করবে না। তদন্তে নেমে NIA আধিকারিকরা মনে করেন, কেবল স্থানীয় আবেগ নয়, পরিকল্পিতভাবে ডিজিটাল উসকানি ছড়িয়েই অশান্তির আগুন জ্বালানো হয়েছিল। সেই ষড়যন্ত্রের জাল কতদূর বিস্তৃত, তা নির্ধারণ করতে চাইছেন তদন্তকারীরা। আজ ছিল সেই মামলার শুনানি।

Follow Us