AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPAC Employee Injured: বলা নেই কওয়া নেই হঠাৎ IPAC-এর কর্মীকে বাঁশ পেটা তৃণমূল নেতার

TMC: আক্রান্ত যুবক পিকলু শেখ বলেন, "আমি একজনের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ করে সুমন খাঁ আমায় বাঁশ দিয়ে মারধর করে। আমার মাথায় সেলাই পড়েছে। কেন মারল জানি না। ওর সঙ্গে তো কিছুই নেই। কালকে রাতে কথা হয়েছে সেই মতো এসেছিলাম। আমি সিনিয়রদের জানিয়েছি।"

IPAC Employee Injured: বলা নেই কওয়া নেই হঠাৎ IPAC-এর কর্মীকে বাঁশ পেটা তৃণমূল নেতার
পিকলু শেখImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 14, 2026 | 11:15 PM
Share

নদিয়া: তাদেরই ভোটকুশলী সংস্থা আইপ্যাক (IPAC)। অথচ সেই আইপ্যাকের কর্মীকেই বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। রীতিমতো বাঁশ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। জখম অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতকে।

ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর তৃণমূল জেলা কার্যালয়ের সামনের। অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়। তৃণমূলের আইপ্যাক পিকলু শেখের অভিযোগ, তিনি  কৃষ্ণনগর জেলা তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখনই হঠাৎ কৃষ্ণনগর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি সুমন খান তাঁকে মারধর করেন। বাঁশের আঘাতে তাঁর মাথায় ফেটে যায়। বর্তমানে তিনি এখন শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।। ঘটনা পর অভিযুক্ত পলাতক।

আক্রান্ত যুবক পিকলু শেখ বলেন, “আমি একজনের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ করে সুমন খাঁ আমায় বাঁশ দিয়ে মারধর করে। আমার মাথায় সেলাই পড়েছে। কেন মারল জানি না। ওর সঙ্গে তো কিছুই নেই। কালকে রাতে কথা হয়েছে সেই মতো এসেছিলাম। আমি সিনিয়রদের জানিয়েছি।”

Follow Us