Mamata Banerjee On Police: ‘প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে’, পুলিশকে নিয়ে কথা বলতে গিয়ে কেন বললেন মমতা?
তিনি বলেন, “ভোটের আগে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করতে বলা হয়েছে। IC-OC-সহ সব পুলিশ অফিসারকে নির্দেশ পাঠানো হয়েছে। যাতে তৃণমূলের এজেন্টরা বুথকেন্দ্রে বসতে না পারে। প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে।” সেখান থেকেই বিকল্প ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ দেন মমতা।
মেদিনীপুর: ‘বার্নাল রেখে দিন, গরমে পুড়ে যাবেন…’ সোমবার পিংলার সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মুখে উঠে এল পুলিশ প্রশাসনের প্রতি তাঁর অনাস্থার প্রসঙ্গও। তাঁর কথায়, ‘পুলিশ এখন আর আমাদের নেই।’ তিনি বলেন, “ভোটের আগে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করতে বলা হয়েছে। IC-OC-সহ সব পুলিশ অফিসারকে নির্দেশ পাঠানো হয়েছে। যাতে তৃণমূলের এজেন্টরা বুথকেন্দ্রে বসতে না পারে। প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে।” সেখান থেকেই বিকল্প ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ দেন মমতা। তাঁর কথায়, “একজনকে গ্রেফতার করলে, আরেকজনকে তৈরি রাখতে হবে। তিনি দায়িত্ব নেবেন। মা-বোনেদের এজেন্ট থাকবে, লড়ে যাবেন।”
Follow Us
Latest Videos
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা

