AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gangarampur: দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, স্কুলের গেটে তালা পড়লেও খোঁজ নেই অভিযুক্তের

School in Bengal: বিক্ষোভকারী অভিভাবকদের দাবি অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেফতার করতে হবে। তা না হলে আগামীতে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন। ঘটনাটি ঘটেছিল গত শুক্রবার। অভিভাবকরা বলছেন, শুক্রবার ওই শিক্ষক দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে মোবাইলে কার্টুন দেখানোর নাম করে কাছে ডাকেন।

Gangarampur: দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, স্কুলের গেটে তালা পড়লেও খোঁজ নেই অভিযুক্তের
ব্য়াপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 10, 2026 | 5:50 PM
Share

গঙ্গারামপুর: স্কুলের মধ্যেই দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে এক পেয়ে তাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে৷ প্রতিবাদে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন শতাধিক অভিভাবকে। উঠল অভিযুক্তের গ্রেফতারির দাবি। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার একটি প্রাথমিক স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। আসেন স্থানীয় কাউন্সিলর। পরে পুলিশি হস্তক্ষেপে ঘন্টাখানেক পর স্বাভাবিক হয় পরিস্থিতি। 

বিক্ষোভকারী অভিভাবকদের দাবি অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেফতার করতে হবে। তা না হলে আগামীতে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন। ঘটনাটি ঘটেছিল গত শুক্রবার। অভিভাবকরা বলছেন, শুক্রবার ওই শিক্ষক দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে মোবাইলে কার্টুন দেখানোর নাম করে কাছে ডাকেন। তখনই তাকে যৌন হেনস্থা করা হয়। বাড়ি ফিরে শিক্ষকের কর্মকাণ্ডের কথা মা-বাবার কাছএ খুলে বলে ওই নাবালিকা। মেয়ের মুখে সব শুনে পরিবারের সদস্যরা সোজা গঙ্গারামপুর থানার দ্বারস্থ হন। দায়ের হয় লিখিত অভিযোগ। পুলিশ তদন্তে নামলেও খোঁজ নেই অভিযুক্তের। এলাকা ছেড়ে ততক্ষণে তিনি চম্পট দিয়েছেন। 

ঘটনার পর বেশ কিছু সময় কেটে গেলেও অভিযুক্তকে পাকড়া না করায় ক্ষোভ বাড়তে থাকে অভিভাবকদের মধ্যে। এদিন সকাল থেকেই বেশি কিছু স্থানীয় বাসিন্দা, অভিভাকরা স্কুলের সামনে ভিড় করতে শুরু করেন। দুপুর হতেই তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একেবারে স্কুলের গেটে তালা মেরে চলতে থাকে আন্দোলন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ।  স্কুলের প্রধান শিক্ষক যদিও পুরো ঘটনা লিখিত আকারে পুলিশের কাছে জানাবেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্কুল পরিদর্শক এনামুল শেখ।

Follow Us