AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah station Cash Seizure RPF: ভোটের মুখে আরপিএফ-এর বড় সাফল্য, হাওড়া স্টেশন থেকে ৭২ লাখ সমেত পাওড়াও দুই! রয়েছে ডলারও

RPF seizes cash and dollars in Howrah before elections: আরপিএফ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের ব্যাগ থেকে ভারতীয় মুদ্রায় মোট ৩২,০৩,৯০০ টাকা উদ্ধার হয়েছে। একইসঙ্গে ৪৩,০০০ মার্কিন ডলার উদ্ধার হয়েছে। ভারতীয় মুদ্রায় যার বাজারমূল্য প্রায় ৪০,০২,৪৪০ টাকা।

Howrah station Cash Seizure RPF: ভোটের মুখে আরপিএফ-এর বড় সাফল্য, হাওড়া স্টেশন থেকে ৭২ লাখ সমেত পাওড়াও দুই! রয়েছে ডলারও
বড় সাফল্য রেল পুলিশেরImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 17, 2026 | 12:12 AM
Share

হাওড়া: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কালো টাকার অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ, তৎপর রেল পুলিশও। এবার হাওড়া স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ ও বিদেশী মুদ্রা উদ্ধার করল আরপিএফ (RPF)। ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে মোট পরিমাণ প্রায় ৭২ লক্ষ ৬ হাজার ৩৪০ টাকা।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হাওড়া ডিভিশনের বামনগাছি আরপিএফ পোস্টের কর্মীরা স্টেশনের সংলগ্ন এলাকায় রুটিন তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় বামনগাছি রেল ইয়ার্ডের বেনারস ব্রিজ এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় আরপিএফ জওয়ানরা তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাঁদের কথায় রীতিমতো অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাদের ব্যাগ তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ হয় আধিকারিকদের।

আরপিএফ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের ব্যাগ থেকে ভারতীয় মুদ্রায় মোট ৩২,০৩,৯০০ টাকা উদ্ধার হয়েছে। একইসঙ্গে ৪৩,০০০ মার্কিন ডলার উদ্ধার হয়েছে। ভারতীয় মুদ্রায় যার বাজারমূল্য প্রায় ৪০,০২,৪৪০ টাকা। আটক হওয়া দুই ব্যক্তির মধ্যে একজন আশিস শেঠ (৩৯)। অন্যজন সুমিত ভার্মা (২৩)। তারা দুজনেই উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা বলে জানা গিয়েছে। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বারাণসী থেকে তাঁরা ডাউন বিভূতি এক্সপ্রেসে চড়েছিলেন। নজরদারি এড়াতে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে না নেমে, ট্রেনটি ইয়ার্ডে ঢোকার সময় তারা আগেই নেমে পড়েন। কিন্তু বামনগাছি পোস্টের আরপিএফ জওয়ানদের তৎপরতায় তাদের সেই চেষ্টা বিফলে যায়। 

বিপুল পরিমাণ এই টাকা ও ডলারের কোনও বৈধ নথি ধৃতরা দেখাতে না পারায় খবর দেওয়া হয় আয়কর দফতরে। আয়কর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সমস্ত টাকা বাজেয়াপ্ত করেছেন। নির্বাচনের মুখে এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর পেছনে কোনো বড়সড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরোদমে চলছে তদন্ত। 

Follow Us