AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Highlight Updates: কালীঘাটে অভিষেকের দরজায় অপেক্ষায় সিআইডি

| Updated on: Jun 02, 2026 | 5:42 AM
Share

Breaking News Today Highlight Update in Bengali: বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে বৈঠকে বসবেন তিনি। নবান্নে এই বৈঠক হবে। উপস্থিত থাকবে সংগ্রামী যৌথ মঞ্চ, দ্য কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ (INTUC), ইউনিটি ফোরাম (অরাজনৈতিক), সরকারি কর্মচারী পরিষদ (BJP)।

West Bengal News Highlight Updates: কালীঘাটে অভিষেকের দরজায় অপেক্ষায় সিআইডি
Image Credit: TV9 Bangla

আজই পূর্ণাঙ্গ রাজ্য মন্ত্রিসভা গঠন হতে চলেছে। সকাল ১১টায় মন্ত্রীপদে শপথ নেবেন ৩৫জন। ৪০ জন মন্ত্রী নিয়ে শুভেন্দুর মন্ত্রিসভা গঠন হবে। এদিকে, আজ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে বৈঠকে বসবেন তিনি। নবান্নে এই বৈঠক হবে। উপস্থিত থাকবে সংগ্রামী যৌথ মঞ্চ, দ্য কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ (INTUC), ইউনিটি ফোরাম (অরাজনৈতিক), সরকারি কর্মচারী পরিষদ (BJP)। অন্যদিকে, আজ থেকেই স্কুলে স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়া হচ্ছে বন্দেমাতরম। শুরু হয়েছে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম-ফিলআপও। এছাড়া, আজ থেকেই সরকারি বাসে মহিলারা ফ্রিতে যাতায়াত করতে পারছেন। সব মিলিয়ে আজ ঘটনার ঘনঘটা। সব খবর জানতে চোখ রাখুন টিভি৯ বাংলা ডিজিটালের লাইভ আপডেটে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 01 Jun 2026 06:28 PM (IST)

    Abhishek Banerjee House: অভিষেকের বাড়ির সামনে সিআইডি

    • বিধায়কদের সই জাল-কাণ্ডে তাঁকে আজ (সোমবার) ডেকে পাঠিয়েছিল সিআইডি। কিন্তু, নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে হাজিরা এড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই এদিন বিকেলে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল সিআইডি-র টিম। তবে এখনও অভিষেকের বাড়ির ভিতরে ঢুকতে পারেননি সিআইডি আধিকারিকরা।
    • কালীঘাটের বাড়ির সামনে অপেক্ষা করছেন সিআইডি আধিকারিকরা।
  • 01 Jun 2026 06:13 PM (IST)

    অন্নপূর্ণার ফর্ম নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

    অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিললাপ নিয়ে বিরোধীরা একাধিক মন্তব্য করছেন! কেন ১২ পাতার ফর্ম? তা নিয়ে চর্চা কম নেই। এবার সাংবাদিক বৈঠকে এসে বিস্তারিত বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান,  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগে বহরমপুর থানার একটি মামলায় এখনও পর্যন্ত ২২টি ভুয়ো অ্যাকাউন্টের সন্ধান মিলেছে বলে দাবি।

    বিস্তারিত পড়ুন: ভেরিফিকেশনের পর রোজ ২ লক্ষেরও বেশি আবেদনের কী পরিণতি হচ্ছে? 

  • 01 Jun 2026 06:09 PM (IST)

    Kunal Ghosh: কাকে বিশ্বাসঘাতক বললেন কুণাল?

    সই বিতর্কে মুখ খুলেছেন বিধায়ক সন্দীপন সাহা ও  বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাতে দল বিরোধী কাজের অভিযোগে ইতিমধ্যে বহিষ্কৃতও হয়েছেন। এবার এই নিয়ে মুখ খুললেন বিধায়ক কুণাল ঘোষ। সঙ্গে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। ঋতব্রতকে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আখ্যাও দিলেন কুণাল। তাঁর বক্তব্য, দলের মধ্যে কিছু ভুলভ্রান্তি, দলের কোনও কাজে আপত্তি থাকতেই পারে, কিন্তু তা বলে সেটা দলকে না জানিয়ে সরাসরি সরকারকে জানানোর কোন মানে?

    বিস্তারিত পড়ুন: ‘মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি জাস্টিফায়েড করলেন!’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে, কাকে ‘বিশ্বাসঘাতক’ দাগালেন কুণাল?

  • 01 Jun 2026 05:50 PM (IST)

    Mamata Banerjee: ছাত্র সমাজের কাছে বড় আহ্বান মমতার, কী বললেন?

    • তৃণমূলের অন্দরে ডামাডোল ক্রমশ বাড়ছে। একের পর এক নেতা ক্ষোভ উগরে দিয়েছেন। বিধায়কদের নিয়ে ডাকা বৈঠকে ৬০ জন অনুপস্থিত থাকছেন।
    • এই পরিস্থিতিতে সোমবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “গায়ের জোরে যা ইচ্ছে করে যান, তৃণমূলকে ভাঙা যাবে না।”
    • ছাত্র সমাজের উদ্দেশে মমতা বলেন, “আমি ছাত্র সমাজকে আহ্বান জানাব, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আপনারা সমাজের মেরুদণ্ড। আমরাও ছাত্র আন্দোলন করে এসেছি। যেখানে অন্যায় দেখেছি, আমরা প্রতিবাদ করেছি।”

    বিস্তারিত পড়ুন: গায়ের জোরে যা ইচ্ছে করে যান, তৃণমূলকে ভাঙা যাবে না: মমতা

  • 01 Jun 2026 04:00 PM (IST)

    ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার তৃণমূলের

    বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহাকে (Sandipan Saha) বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস (TMC)। জানা গিয়েছে, দলের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ করেছিলেন দুই বিধায়ক। কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে এমন দাবি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এরপরই দুই বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল তৃণমূল কংগ্রস।

  • 01 Jun 2026 02:14 PM (IST)

    লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির অভিযোগ, সিট গঠন শুভেন্দুর

    লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির অভিযোগ। ২২টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি জানিয়েছেন, দুর্নীতির অভিযোগের তদন্তে এবার সিট গঠন করা হচ্ছে। আর কী বললেন শুভেন্দু?

    • রাকিবুল কেসে অনেক বড় পর্দাফাঁস হয়েছে। বহরমপুরে প্রায় ২২ টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। মুস্তাবির রহমান ও তার স্ত্রীর নামে ১৫ টি অ্যাকাউন্ট রয়েছে।
    • হাজার হাজার তৃণমূল নেতা পুরুষ। তাঁরা এই লক্ষীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। SIT গঠন করা হয়েছে।
    • আমরা হিসাব করে দেখেছি SIR র নাম বাদ যাওয়া ৩০ লাখ ভুয়ো লোক লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়েছেন।
    • ৩০ লক্ষ মানুষ ১৫০০ টাকা মানে কত দাঁড়ায়? সবটাই আপনাদের করের টাকায় হয়েছে।
    • অনুপ্রবেশকারীরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন।
  • 01 Jun 2026 01:05 PM (IST)

    হাজিরা এড়ালেন অভিষেক

    হাজিরা এড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সই জালিয়াতি কাণ্ডে তাঁকে আজ ভবানীভবনে তলব করেছিল সিআইডি (CID)। বেলা ১২টা নাগাদ হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি বলেই সূত্রের খবর। সূত্র মারফত আরও জানা গিয়েছে, অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অভিষেক।

  • 01 Jun 2026 11:41 AM (IST)

    তিলজলায় আক্রান্ত বাবা-ছেলে

    বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় চলছে বুলডোজ়ার। কিন্তু, তারপরেও বেআইনি নির্মাণ নিয়ে একাধিক অভিযোগ উঠছে। শুধু তাই নয়, বেআইনি নির্মাণ (Illegal Construction) নিয়ে প্রতিবাদ করায় এবার বেধড়ক মারধর করা হল এক প্রৌঢ়কে (Old Man Beaten)। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন ছেলেও। এমনই অভিযোগ উঠেছে তিলজলার (Tiljala Incident) পিকনিক গার্ডেনে।

  • 01 Jun 2026 11:35 AM (IST)

    কারা কোন মন্ত্রী হলেন?

    স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী

    মালতী রাভা রায় ( তুফানগঞ্জ) রাজেশ মাহাতো ( গোপীবললভ পুর, বানান ভুল) ইন্দ্রনীল খাঁ ( বেহালা পশ্চিম)

    প্রতিমন্ত্রীর দায়িত্ব

    • জুয়েল মুর্মু ( হবিবপুর)
    • হরে কৃষ্ণ বেরা ( তমলুক)
    • আনন্দময় বর্মন ( মাটিগাড়া-নকশাল বাড়ি)
    • অশোক দিন্দা ( ময়না)
    • বিশাল লামা ( কালচিনি)
    • শান্তনু প্রামাণিক ( ভগবানপুর)
    • মৌমিতা বিশ্বাস মিশ্র ( বর্ধমান দক্ষিণ)
    • উমেশ রাই ( হাওড়া উত্তর)
    • পূর্ণিমা চক্রবর্তী ( শ্যামপুকুর)
    • কৌশিক চৌধুরী ( রায়গঞ্জ)
    • ভাস্কর ভট্টাচার্য ( শ্রীরাম পুর)
    • দিবাকর ঘরামী ( সোনামুখী)
    • অমিয় কিস্কু ( নয়াগ্রাম)
    • কালিতা মাজি ( আউশগ্রাম)
    • গার্গী দাস ঘোষ ( কান্দি)
    • বিরাজ বিশ্বাস ( করণদীঘি)
    • দীপঙ্কর জানা ( কাকদ্বীপ)
    • সুমনা সরকার ( বলাগড়)
    • নদিয়া চাঁদ বাউরি (পারা)
  • 01 Jun 2026 11:07 AM (IST)

    কারা কোন মন্ত্রী হলেন?

    লোকভবনে শপথ নিলেন ৩৫জন মন্ত্রী। পূর্ণমন্ত্রীর তালিকা দেখে নিন

    • দীপক বর্মন ( ফালাকাটা )
    • তাপস রায় ( মানিকতলা )
    • শংকর ঘোষ ( শিলিগুড়ি)
    • মনোজ কুমার ওরাওঁ ( কুমারগ্রাম)
    • অর্জুন সিং ( নোয়াপাড়া)
    • গৌরী শংকর ঘোষ ( মুর্শিদাবাদ)
    • জগন্নাথ চট্টোপাধ্যায় ( সিউড়ি)
    • স্বপন দাশগুপ্ত ( রাসবিহারী)
    • শারদ্বত মুখোপাধ্যায় ( বিধাননগর )
    • কল্যাণ চক্রবর্তী ( খরদহ)
    • অরূপ কুমার দাস ( কাঁথি দক্ষিণ)
    • অজয় পোদ্দার ( কুলটি)
    • দুধকুমার মণ্ডল( ময়ুরেশ্বর)
  • 01 Jun 2026 08:52 AM (IST)

    আজ থেকেই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ

    অফলাইনে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল-আপ আগেই শুরু হয়েছে। এবার অনলাইনেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। আজ থেকেই অনলাইনে অন্নপূর্ণা ফর্ম-ফিল আপ করতে পারবেন আবেদনকারীরা। ৯০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য রাজ্য সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করতে হবে।

  • 01 Jun 2026 08:51 AM (IST)

    আজ থেকে ফ্রিতে বাস পরিষেবা

    বাংলার মহিলাদের জন্য সুখবর। আজ থেকে সরকারি বাসে যাতায়াত করতে আর টাকা লাগবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র প্রতিশ্রুতি মতো আজ, ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হচ্ছে।

    আজ থেকে ফ্রি-তে সরকারি বাসে চড়তে পারবেন মহিলারা, কোন কোন নথি দেখাতে হবে?

  • 01 Jun 2026 08:49 AM (IST)

    আজ ভবানী ভবনে হাজিরা দেবেন অভিষেক?

    আজই ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সই জালিয়াতি কাণ্ডে তলব বলে খবর। এদিকে, অভিষেকের হাজিরার আগেই সই জালিয়াতি কাণ্ডে সিট গঠন করা হয়েছে। অভিষেক হাজিরা দিলে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সিট।

  • 01 Jun 2026 08:44 AM (IST)

    বকেয়া ডিএ নিয়ে আজই বৈঠক

    • আজ বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকবে সংগ্রামী যৌথ মঞ্চ, দ্য কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ (INTUC), ইউনিটি ফোরাম (অরাজনৈতিক), সরকারি কর্মচারী পরিষদ (BJP)।
    • প্রত্যেক সংগঠন থেকে তিন জন করে প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।
    • আগে ৩০ মে এই বৈঠক হওয়ার কথা ছিল। পরে নবান্নের তরফ থেকে এই দিন বদল করে ১জুন করা হয়।
  • 01 Jun 2026 08:40 AM (IST)

    সম্ভাব্য মন্ত্রী তালিকায় কারা?

    আজই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন। সকাল ১১টায় ৩৫ জন মন্ত্রী শপথগ্রহণ করবেন। সম্ভাব্য মন্ত্রী তালিকায় একাধিক নাম ঘোরাফেরা করছে। তালিকায় রয়েছেন, স্বপন চক্রবর্তী, তাপস রায়, শঙ্কর ঘোষ, রুদ্রনীল ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, প্রণত টুডু, রুপা গঙ্গোপাধ্যায়,কল্যাণ চক্রবর্তী, চন্দনা বাউড়ি, জগন্নাথ চট্টোপাধ্যায়, অশোক দিন্দা ও সুব্রত মৈত্র।

Published On - Jun 01,2026 8:35 AM

Follow Us