AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাথা ধরে রাস্তায় লুটিয়ে পড়লেন কল্যাণ, কাঁদতে কাঁদতে বললেন...

মাথা ধরে রাস্তায় লুটিয়ে পড়লেন কল্যাণ, কাঁদতে কাঁদতে বললেন…

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: May 31, 2026 | 9:51 PM

Share

দলের কর্মীদের গ্রেফতারি, আটকের প্রতিবাদে রবিবার চণ্ডীতলা থানায় স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল তৃণমূলের। থানায় যাওয়ার পথে 'আহত' হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মাথায় হাত দিয়ে রাস্তাতেই শুয়ে পড়েন তৃণমূল সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, “আমি কাউকে নিয়ে আসিনি। একা একা আসছিলাম, সেই সময় চণ্ডীতলা মোড়ের সামনে বিজেপি কর্মীরা কী বল ছুড়েছে জানি না…ডিউজ বল নাকি অন্য কিছু। আমার মাথা দিয়ে রক্ত বেরচ্ছে।” এক প্রকার কেঁদে-কেঁদেই মাইক হাতে সাংসদ বললেন, “আমার আর বলার মতো শক্তি নেই। চণ্ডীতলার মানুষই বিচার করুন। ওরা যে সাংসদদের ধরে মারছে এটা কি ঠিক হচ্ছে? এটা কোনও জনরোষ নয়। ছ’সাতজন গেরুয়া ফেট্টি বেঁধে তৃণমূল কর্মীদের মারছে।”

দলের কর্মীদের গ্রেফতারি, আটকের প্রতিবাদে রবিবার চণ্ডীতলা থানায় স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল তৃণমূলের। থানায় যাওয়ার পথে ‘আহত’ হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মাথায় হাত দিয়ে রাস্তাতেই শুয়ে পড়েন তৃণমূল সাংসদ।

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, “আমি কাউকে নিয়ে আসিনি। একা একা আসছিলাম, সেই সময় চণ্ডীতলা মোড়ের সামনে বিজেপি কর্মীরা কী বল ছুড়েছে জানি না…ডিউজ বল নাকি অন্য কিছু। আমার মাথা দিয়ে রক্ত বেরচ্ছে।” এক প্রকার কেঁদে-কেঁদেই মাইক হাতে সাংসদ বললেন, “আমার আর বলার মতো শক্তি নেই। চণ্ডীতলার মানুষই বিচার করুন। ওরা যে সাংসদদের ধরে মারছে এটা কি ঠিক হচ্ছে? এটা কোনও জনরোষ নয়। ছ’সাতজন গেরুয়া ফেট্টি বেঁধে তৃণমূল কর্মীদের মারছে।”

Published on: May 31, 2026 09:31 PM
Follow Us