AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতির হাতেখড়ি। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কাঁথি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন। এরপর তৃণমূল কংগ্রেসে যোগদান। যে তমলুককে এক সময় সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের তালুক বলা হত, ২০০৯ সালে সেখানেই ঘাসফুল ফোটান শুভেন্দু। যার মাটি তৈরি হয়েছিল ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের হাত ধরে। তখন তিনি অবশ্য দক্ষিণ কাঁথির তৃণমূল বিধায়ক। ২০১৬ সালে নন্দীগ্রামের বিধায়ক হন তিনি। ছেড়ে দেন তমলুকের সাংসদ পদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে রাজ্যের পর্যটন মন্ত্রীও হয়েছেন। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান। আবারও নন্দীগ্রাম থেকে লড়াই এবং পদ্মপ্রতীকে জয়। ছাব্বিশের নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুরে প্রার্থী হন তিনি। দুই জায়গাতেই জয়ী হন। ভবানীপুরে হারান মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২০২৬ সালের ৯ মে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু।

Read More

West Bengal News LIVE: জ্ঞানেশ ইস্যুতে আজ কলকাতায় পথে মমতা, তৈরি পুলিশও

West Bengal Breaking News Updates: এ দিকে, জ্ঞানেশ কুমার ইস্যুতে আজ মহানগরে মিছিলের ডাক মমতা তৃণমূলের। রাজাবাজার থেকে পার্ক-সার্কাস পর্যন্ত মিছিল হবে। তবে, সিপিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেখান থেকে মিছিল শুরু হবে, সেখানেই থামাতেই হবে। পুজোর মুখে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না। আজ নজর থাকবে সেই দিকেও।

Suvendu on Durga Puja: মাঝে মধ্যে পার্ক-স্ট্রিটে টুকরে গ্যাংয়ের উৎপাত ছিল, মায়ের আগমনিতে শুদ্ধ হল: শুভেন্দু

"একদম রাষ্ট্রবাদী টিম পুরো হাজির। পার্ক স্ট্রিটে টুকরে-টুকরে গ্যাংয়ের উৎপাত মাঝে-মধ্যে ছিল। আজ মা দুর্গার আগমনিতে পুরো পার্কস্ট্রিট পবিত্র ও শুদ্ধ। এই পুজোকে ধরে রাখুন। পুজোয় পারলে এসে প্রসাদ খাব। ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা সব বজায় থাকুক। এবারের পিতৃপক্ষে কাউকে কাঁচি নিয়ে বেরতে দিইনি। মহলয়ায় মাকে কীভাবে এনেছি। পবিত্রতা, সংস্কৃতি সব বজায় রেখে এবার মাকে এনেছি।"

দেড় মাসের ব্যবধান, বার কাউন্সিলেও খেলা ঘোরাল বিজেপি

মাঝের দেড় মাসের ব্যবধান। বার কাউন্সিলের সমীকরণটা গেল বদলে। বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হলেন সমীর পাল। ১৮-৮ ভোটে জিতেছেন তিনি। সহ সভাপতি হিসাবে ১৭-৯ ভোটে নির্বাচিত হয়েছেন  অজয় চৌবে। বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে প্রতিনিধি হিসাবে পাঠানো হচ্ছে অরুণ সরকারকে। তিনিও ১৭-৯ ভোটে নির্বাচিত। ওয়েস্ট বেঙ্গল স্টেট বার কাউন্সিলের অফিস বেয়ারার নির্বাচনে জয়ী হলেন তিন বিজেপি প্রার্থী।  সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: ‘বয়সে বড়, তাই একটা অনুরোধ’, পুজোর মধ্যে মমতার কাছে কী অনুরোধ শুভেন্দুর?

Mamata Banerjee Suvendu Adhikari: দিল্লির পর এ বার কলকাতার রাজপথেও কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল। মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়ার দুপুর ২টো থেকে রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করার কথা ঘোষণা করা হয়েছে। তৃণমূলের তরফে প্রকাশিত প্রচারপত্রে এই কর্মসূচিকে ‘বিপুল প্রতিবাদ মিছিল’ বলে উল্লেখ করা হয়েছে।

CM Suvendu Adhikari: ‘আজকের রাতটা শোকরাত হিসাবে যাপন করুন’, সাংবাদিক বৈঠক করে কোন আইনজীবীদের উদ্দেশে বললেন মুখ্যমন্ত্রী?

CM Suvendu Adhikari: ওয়েস্ট বেঙ্গল স্টেট বার কাউন্সিলের অফিস পদাধিকারীদের নির্বাচন ছিল। মুখ্যমন্ত্রী বলেন, বার কাউন্সিলের সদস্য নির্বাচন বিধানসভা নির্বাচনের আগেই হয়েছিল, যার ফল বেরিয়েছিল বিধানসভা ভোটের পর। মুখ্যমন্ত্রীর কথায়, "তখন বলা হয়েছিল তৃণমূল নাকি এই নির্বাচনে জয়যুক্ত হয়েছে।

Bikash Ranjan Bhattacharya: ‘ঠিক সময় মতো এমন ধাক্কা মারব, যে ঘাড় ভেঙে পড়বে’, এবার খোলা চ্যালেঞ্জ বিকাশের

Bikash Ranjan Bhattacharya Challenges Suvendu Adhikari: "বিকাশবাবু বলে ফেললেন হিন্দুত্ববাদী গুন্ডা। তার সঙ্গে হিন্দু ধর্মের কী সম্পর্ক, কেউ জানেন না। বলার চেষ্টা করছেন, বামেরা হিন্দুবিরোধী।" তিনি আরও একবার মনে করিয়ে দেন, "বামেরা কোনও ধর্মের বিরোধী নয়, মৌলবাদের বিরোধী।"

CM Suvendu Adhikari: ‘সুপ্রিম কোর্ট থেকে এক্সিট করিয়ে এনেছি’, এবার সরকারি চাকরিতে বিশেষ করে এই সেক্টরে চাকরিতে নিয়োগে আসছে বড় বদল

West Bengal Police Recruitment: সরকারি চাকরিতে বিশেষ করে পুলিশে চাকরির ক্ষেত্রে নিয়মে কিছু বদল আসবে বলেও জানিয়েছেন তিনি।  মুখ্যমন্ত্রী বলেন, "আগে নিয়োগের ক্ষেত্রে শারীরিক পরীক্ষা করা হত না। এভাবে পুলিশে নিয়োগ হয় না। এটা খুব হাই স্কিলড দফতর।" তখনই মুখ্যমন্ত্রী বলেন, "শেষ ক্যাবিনেটে ঠিক করেছি। পুলিশ এ উচ্চপদস্থ অফিসার সহ ক্লার্ক নিয়োগ হবে।"

Suvendu Adhikari on Minority Vote: কেন সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিল! সরাসরি ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী

সোমবার উপনির্বাচনের জয় ধর্মতলায় উদযাপনে ধর্মতলায় এক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যাখ্যা করেন, বিভেদ তৈরি করে কীভাবে তৎকালীন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু এবার সবাই রাষ্ট্রবাদের পথকে একমাত্র পথ বলে মেনে নিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

Suvendu on Agnimitra: ‘উনি প্রো অ্যাকটিভ দেখে খুব জ্বালা হয়, আমি বলেছি ইগনোর করতে’,অগ্নিমিত্রার পাশে শুভেন্দু

Agnimitra Paul: এ দিন তিনি বলে দিলেন, যেভাবে উনি (অগ্নিমিত্রা পাল) ঘুরছেন। যেভাবে উনি বিভিন্ন অভিযোগের প্রতিকারের জন্য রাস্তায় নামছেন, তার জন্য ওনাকে প্রশংসা জানাচ্ছি।এমনকি, যাঁরা ওঁনাকে ট্রোল করছে, তাদের উদ্দেশ্যে মন্ত্রী কে বলেছি ইগনোর দেম।

Suvendu Adhikari on Sharbari Mukherjee: মঞ্চেই শর্বরীর প্রশংসা মুখ্যমন্ত্রীর, যাদবপুরে বিধায়কের কাজ নিয়ে বললেন…

Sharbari Mukherjee: সোমবার এদিন কুঁদঘাটে জলাশয় সংস্কারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, টলিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী, যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় প্রমুখ। বক্তব্যের শেষের দিকে বিধায়কদের নাম পৃথক পৃথকভাবে উল্লেখ করেন শুভেন্দু।