Suvendu Adhikari: দোলের দিনই ভবানীপুরে জনসংযোগ শুভেন্দুর
Election in Bengal: হাতে গোপালের বিগ্রহ নিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে পরিক্রমায় অংশ নিলেন। একইসঙ্গে এলাকার মন্দিরেও পুজো দেন। প্রসঙ্গত, এসআইআর পর্বের শুরুর পর থেকেই বারবার চর্চায় ফিরে ফিরে এসেছে ভাবনীপুর। ইতিমধ্যেই খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে এই এলাকা থেকে প্রায় ৬০ হাজার ভোটারের নাম।
কলকাতা: দোলের দিনই ভোটের ‘হটস্পট’ ভবানীপুরে জনসংযোগে নেমে পড়লেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাও আবার গেরুয়া সাজে। হাতে গোপালের বিগ্রহ নিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে পরিক্রমায় অংশ নিলেন। একইসঙ্গে এলাকার মন্দিরেও পুজো দেন। প্রসঙ্গত, এসআইআর পর্বের শুরুর পর থেকেই বারবার চর্চায় ফিরে ফিরে এসেছে ভাবনীপুর। ইতিমধ্যেই খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে এই এলাকা থেকে প্রায় ৬০ হাজার ভোটারের নাম। যদিও মমতা বলছেন, যাই হয়ে যাক এক ভোটে হলেও তিনি জিতবেন।
