বিজেপি
বর্তমানে কেন্দ্রের শাসক দল বিজেপি। ২০১৪ সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। উত্তর প্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, অসম-সহ বিভিন্ন রাজ্যে বর্তমানে ক্ষমতা রয়েছে বিজেপি। দলের বর্তমান সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এছাড়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলেন সংগঠনের অন্যতম দুই প্রধান মহারথী। ১৯৮০ সালে জনতা পার্টি অবলুপ্ত হলে জনসংঘের প্রাক্তন সদস্যরা বিজেপি গঠন করেন। ১৯৮৪ সালের লোকসভা ভোটে দেশের মাত্র দুটি লোকসভা কেন্দ্রে জিতেছিল গেরুয়া শিবির। সেখান থেকে এখন লোকসভায় সবচেয়ে বেশি আসন রয়েছে বিজেপির। পশ্চিমবঙ্গেও গত পাঁচ বছর ধরে নিজেদের শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ১৮টি আসনে জয় পায় বিজেপি। এরপর ২০২১ সালের বিধানসভা ভোটেও ৭৭টি আসনে গেরুয়া আবির উড়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি।
Read MoreWest Bengal News Updates: সাংসদ মহুয়া মৈত্রকে তলব সিআইডি-র
West Bengal News Update: গতকাল টালায় জলের পাইপ ফেটে বিপত্তি। পুরসভার তালিকা অনুযায়ী, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রাজাবাজার, পার্ক সার্কাস, এজেসি বোস রোড, কলেজ স্ট্রিট চত্বর, বিধান সরণি, বালিগঞ্জ এবং কসবা এলাকায় পানীয় জলের পরিষেবা বিঘ্নিত হতে পারে। নজর থাকবে সেই দিকে।
- TV9 Bangla
- Updated on: Nov 11, 2026
- 7:48 am
Kalyan on Maa kali: ‘মা মাগো তুমি বিচার করো…দানবগুলোকে বধ করো’, কালীর কাছে কেঁদে-কেঁদে বললেন কল্যাণ
Bankura: পরে তিনি ফের বলেন, "মায়ের কাছে ভক্তি, শক্তি শান্তি চাই। মা সবাইকে ভালো রাখুন। মানুষ ভালো নেই। শান্তিতে থাকতে দিন তাঁদের। যে সমস্ত বাতাবরণ বাংলার শান্তি কেড়েছে, যে দানব বাংলার শান্তি করেছে। আজ মা যেন দানব গুলোকে বধ করো।" এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "ওদের দল হেরেছে। কিন্তু বিরোধী দল জিতেছে বলে ছমাস হয়নি। আমরা এর মধ্যে দানব শুনব? এগুলো নয়। ওঁর মুখের ভাষা, শরীরী ভাষা, যতরকম ইয়ার্কি, তার মধ্যেই রুচি বোঝা যায়।"
- TV9 Bangla
- Updated on: Nov 9, 2026
- 7:02 pm
West Bengal NEWS Live Updates: বক্সার জঙ্গল থেকে ফের পালাল বাঘিনি, রাজ্যে আবার এনকাউন্টার
Breaking NEWS live updates: এনআরএস হাসপাতালের এক চিকিৎসকের রহস্যমৃত্যু। নাগেরবাজারের একটি হস্টেল থেকে উদ্ধার হল অভিজিৎ সরকার নামে ওই চিকিৎসকের দেহ। এদিকে, হাওড়া, কলকাতার দূষণ টক্কর দিচ্ছে দিল্লিকে। রায়গঞ্জে এনকাউন্টারে মৃত্যু হল ধর্ষণ-খুনে অভিযুক্তের। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
- TV9 Bangla
- Updated on: Nov 10, 2026
- 9:24 am
Abhishek Banerjee: ‘আপনি মানুষের চাকর’, পুলিশের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন অভিষেক!
Abhishek Banerjee Vs Police: অভিষেককে বাড়িতে ঢুকতে বলা নিয়ে পুলিশের সঙ্গে ফের একবার বচসা হয়। অভিষেক বলেন, "বারবার ওরা আসবে, আপনারা ওদের সুযোগ দেবেন! পৈত্রিক সম্পত্তি নাকি, কেউ বাইরে বসবে না। ওরা তাহলে কোথায় দাঁড়িয়ে? নিজস্ব প্রপার্টিতে দাঁড়িয়ে? আপনারা ন্যাকামো মারছেন?"
- TV9 Bangla
- Updated on: Nov 7, 2026
- 7:36 am
Abhishek Banerjee: রাত দুটোয় অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান, জন্মদিনের মিডনাইট সেলিব্রেশন বদলাল সংঘর্ষে! আহত বেশ কয়েকজন
Chaos outside Abhishek Banerjee's House: শনিবার মধ্যরাতের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন অনেক কর্মী-সমর্থকরা। অভিযোগ, রাত দুটো নাগাদ বিজেপির কর্মীরা হঠাৎ এসে চোর চোর স্লোগান দেয়।
- TV9 Bangla
- Updated on: Nov 7, 2026
- 1:31 pm
Ritesh Tiwari: ‘৩ কোটি টাকার অফারও দেওয়া হয়েছে’, ‘বোমা’ ফাটালেন বিজেপির রীতেশ
ঋতেশ তিওয়ারি বলেন, "আমার কেন্দ্রের একজন কাউন্সিলর আছেন, উনি তৃণমূলের। তবে কোন তৃণমূল বলতে পারব না। উনি নিজের ড্রাইভারকে দিয়ে ড্রপ বক্সে চিঠি ফেলিয়েছেন। আমার এক বন্ধুকে ফোন করে টাকা অফার করেছেন। ৭টা ফোন আমায় করেছেন।"
- TV9 Bangla
- Updated on: Nov 5, 2026
- 9:56 am
Arjun Singh on BJP: ‘২৪ ঘণ্টার মধ্যে পেনসিলের মতো সোজা হবে…’,দলের কাদের নিয়ে মন্তব্য অর্জুনের?
Arjun Singh News: সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে মার খেতে হয়েছে খোদ দলেরই বিধয়াককে। সেখানেও অভিযোগ উঠেছে তোলাবাজি। এবার সেই উত্তরও দিয়েছেন মন্ত্রী অর্জুন। বলেন, "আমি আবার বলছি, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ আসছে অ্যাকশন নেওয়া উচিত। পার্টিটা কঠোর ভাবে চালাতে হয়। নরম মনোভাব হলে MLA, জেলা প্রেসিডেন্ট মার খাবে।
- TV9 Bangla
- Updated on: Nov 5, 2026
- 7:02 am
West Bengal News LIVE Updates: আমরা নিয়োগের সব জটিলতা কাটিয়েছি: শুভেন্দু
West bengal News LIVE Updates: রাজস্থানের এই এলাকা থেকে ভারত-পাকিস্তান সীমান্ত অনেকটাই কাছে। যে কারণে এই ঘটনার পেছনে পাক মদতপুষ্ট জঙ্গিরা রয়েছে বলেই মনে করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রশাসনের কর্তারা দেখেন, ৫০ জিবি গ্রামের কাছে রেললাইনকে সুরক্ষিত রাখা দুটি সিমেন্টের দুটি স্ল্যাব সম্পূর্ণ উড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত ওই অংশের রেল লাইন।
- TV9 Bangla
- Updated on: Nov 5, 2026
- 12:05 am
West Bengal News Updates: ভাইপো ভাইপো করছেন কেন? যখন সময় হবে, তখন দেখে নেবেন: শুভেন্দু
West bengal News Updates: গতকাল কলকাতায় বিরাট মিছিল হয়েছিল। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সকল নেতৃত্ব। আজ রয়েছে শিলিগুড়িতে। উত্তরবঙ্গের প্রতিটি জেলার বিজেপি নেতৃত্বকে ডাকা হয়েছে এই মিছিলে। ‘বাঘাযতীন পার্ক চলো’ স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই মিছিল।
- TV9 Bangla
- Updated on: Nov 4, 2026
- 6:31 am
Amit Shah: ‘কখনও প্রধানমন্ত্রী হতে পারবেন না’, রাহুলকে কটাক্ষ শাহর, SIR নিয়েও দিলেন হিসাব
Amit Shah Attacks Rahul Gandhi Over SIR: রাহুল গান্ধীর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও কটাক্ষ করেন অমিত শাহ। তাঁর বক্তব্য, "বছরে মাত্র তিন-চার মাস ভারতে থেকে, তারপর বিদেশে চলে গেলে নির্বাচনে জেতার আশা করা যায় না। রাহুলের উচিত আরও বেশি সময় দেশে থাকা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাঁদের সমস্যার সমাধানে কাজ করা।"
- TV9 Bangla
- Updated on: Nov 2, 2026
- 6:26 pm