অপরাধের অন্ধকার জগত নিয়ে কারবার। তাই পুলিশ-গোয়েন্দাদের পিছু পিছু খবর সংগ্রহ করা কম রমাঞ্চকর ব্যাপার নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাগিরি থেকে পুলিশি তদন্ত। দুর্নীতির পর্দাফাঁস থেকে অপরাধ জগতের গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট। ডর কে আগে জিত হ্যায়…
Haridevpur: চিকিৎসার খরচ না মেটাতে পেরে শ্বাসরোধ করে মাকে ‘খুন’ করল ছেলে!
Haridevpur Crime News: জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মা। সূত্রের খবর, চিকিৎসার খরচ টানতে পারছিলেন না ছেলে। তাই শেষপর্যন্ত ছেলের হাতে চরম পরিণতি হল মায়ের। হরিদেবপুর থানা এলাকার লাল মসজিদের কাছে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।
- TV9 Bangla
- Updated on: Nov 16, 2026
- 3:27 pm
Madan Mitra: ‘অভিষেককে সরিয়ে কুণাল ও কল্যাণের হাতে…’ মমতা তৃণমূলের ‘ভবিষ্যৎ’ নিয়ে বড় ইঙ্গিত মদনের
Madan on Mamata TMC Future: রাজ্যে পালাবদলের পর মমতার হাত ছেড়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম মদন মিত্র। ঋত শিবিরে নাম লেখাতেই অভিষেকের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন কামারহাটির বিধায়ক। দলের ভাঙনের পিছনে অভিষেককেই সরাসরি দায়ি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি একদা দিদি ঘনিষ্ঠ মদন। এবার কি তবে সুর বদলাচ্ছেন বিধায়ক?
- TV9 Bangla
- Updated on: Nov 12, 2026
- 10:34 pm
Shantanu Sinha Biswas: বিলাসবহুল ফ্ল্যাট থেকে জমি! মমতা ঘনিষ্ঠ প্রাক্তন পুলিশকর্তা শান্তনুর কোটি কোটি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
ED Seizes Shantanu Sinha Biswas Property: ইডির অভিযোগ, কুখ্যাত সোনা পাপ্পুর বেআইনি কাজকর্মে পুলিশকর্তা হিসেবে সাহায্য করেছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। জমি দখল, বাড়ি দখল থেকে শুরু করে প্রোমোটিং সংক্রান্ত নানা বেআইনি কারবারে সহযোগিতা করার বিনিময়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। তদন্তকারী সংস্থার দাবি, এই সম্পত্তির কোনওটিই প্রাক্তন পুলিশ কর্তা নিজের নামে কেনেননি।
- TV9 Bangla
- Updated on: Nov 12, 2026
- 8:25 pm
Partha Chatterjee: আদালতে গিয়েও এজলাসে পৌঁছতে পারলেন না পার্থ, জামিনে কী কী শর্ত দেওয়া হল?
SSC Recruitment Scam: এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নামে অভিযুক্ত হিসাবে চার্জশিট জমা পড়ার পর আজ, বৃহস্পতিবার তাঁকে হাজিরার নির্দেশ দেয় বিশেষ সিবিআই আদালত। হাজিরা দিতে আদালত বিল্ডিংয়ের একতলায় উপস্থিত হলেও, পায়ের সমস্যার কারণে দোতলায় উপস্থিত হননি প্রাক্তন শিক্ষামন্ত্রী।
- TV9 Bangla
- Updated on: Nov 12, 2026
- 4:52 pm
Mahua Moitra: মহুয়া মৈত্রকে তলব সিআইডি-র, কেন?
CID Summons Mahua: আজ মঙ্গলবার তলব করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরে তিন আইপিএসকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ডাকা হয়নি। সেই অভিযোগ তুলে পোস্ট করেন মহুয়া। রাষ্ট্রসংঘের মানবাধিকার শাখায় অভিযোগ করবেন বলে হুঁশিয়ারিও দেন। অনুসন্ধানে মহুয়ার দাবি ‘ভুল’ বলে সামনে আসার পর সিআইডি সাইবার শাখা তদন্ত শুরু করে। তারপরই মহুয়াকে তলব করে সিআইডি।
- TV9 Bangla
- Updated on: Nov 10, 2026
- 2:49 pm
Indranil Sen on Court: জামিন নয়, বিচারকের কাছে অন্য কিছু চাইলেন ইন্দ্রনীলের আইনজীবী
Indranil Sen: ইন্দ্রনীল আইনজীবী বলেন, "জেলে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার আবেদন জানাচ্ছি। যেসব ওষুধ খান, সেগুলো যাতে দেওয়া হয় সেই আবেদন করছি।" আদালতে সরকারি আইনজীবী বলেছেন, "অভিযুক্তর নিজের দুই অ্যাকাউন্টে ২৭ লক্ষ টাকা রয়েছে। ফ্রিজ করা ২৭টি অ্যাকাউন্ট মিলিয়ে ১০ কোটির বেশি ফ্রিজ করা হয়েছে। গতকালের তল্লাশিতে ১৩টি নথি পুলিশ পেয়েছে। সেগুলি যাচাই করে দেখার প্রয়োজন রয়েছে।"
- TV9 Bangla
- Updated on: Nov 9, 2026
- 1:06 pm
Suvendu Adhikari on Abhishek: রাতভর অভিষেকের বাড়ির সামনে তাণ্ডব, সকালে মুখ খুললেন শুভেন্দু
Abhishek Banerjee House clash: শনিবার মধ্যরাতের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড় হয়েছিলেন কর্মী-সমর্থকরা। অভিযোগ, রাত দুটো নাগাদ বিজেপির কর্মীরা হঠাৎ এসে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। অভিষেকের কাট আউট-ছবি-ব্যানার ভেঙে ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ। বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে।
- TV9 Bangla
- Updated on: Nov 7, 2026
- 1:44 pm
Indranil Sen: মমতার আমলে দেওয়া হয় ৫০ কোটির সাব-কন্ট্রাক্ট! তদন্তকারীদের নজরে ইন্দ্রনীলের ‘ডান হাত’ ধ্রুবজ্যোতির সংস্থা
Durga Puja Pass Scam: ধ্রুবজ্যোতিকে গ্রেফতারের পর থেকে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে পুলিশের হাতে। লালবাজার সূত্রে খবর, কালো টাকা সাদা করার উদ্দেশ্যেই অলাভজনক সংস্থা হিসেবে নথিভুক্ত মাস আর্ট সোসাইটি (Mass Art Society)-তে ৬৬ লক্ষ টাকা পাঠিয়েছিল ধ্রুবজ্যোতির সংস্থা। পুলিশের দাবি, সবটাই আসলে ইন্দ্রনীলের টাকা।
- TV9 Bangla
- Updated on: Nov 6, 2026
- 3:53 pm
Durga Puja Pass Scam: এর সঙ্গেই পাস বিক্রির প্ল্যান করেছিলেন ইন্দ্রনীল, পুলিশের জালে ধ্রুবজ্যোতি, কে এই কীর্তিমান?
Dhrubajyoti Basu Arrested: আজ, বুধবার (৪ নভেম্বর) টেরিটি বাজার চত্বর থেকে ধ্রুবজ্যোতি বসুকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, টালা প্রত্যয়ের পুজোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ধ্রুব। ইন্দ্রনীলের দুর্নীতির টাকা আড়ালের দায়িত্বে ছিলেন শুভ, এমনটাই অভিযোগ পুলিশের।
- TV9 Bangla
- Updated on: Nov 4, 2026
- 10:05 pm
Indranil Sen’s News: কীসের টাকা ঢুকেছিল তাঁর অ্যাকাউন্টে? নিজেই বলে দিলেন ইন্দ্রনীল
Hooghly: আর এখন তিনি জেলে। বেআইনি ভাবে দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছেন। এবার গ্রেফতার হতেই আসল পরিচয়কে ঢাল করে আঁকড়ে বাঁচার চেষ্টায় প্রাক্তন মন্ত্রী ও গায়ক। অভিযোগ, দুর্নীতির দায় থেকে বাঁচতে গানকেই হাতিয়ার করলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
- TV9 Bangla
- Updated on: Nov 3, 2026
- 2:57 pm
Sukanta Majumdar: ‘একটা ছোট্ট সুযোগ পেয়েছি’, ‘কেশরী হত্যা’ নাটকের মঞ্চে যখন সুকান্ত, দর্শক আসনে সুব্রত গুপ্ত-রুদ্রনীলরা
Sukanta Majumdar in Kesari Hatya Drama: ‘কেশরী হত্যা’ নাটকটি শ্যামাপ্রসাদের জীবন ও কাজের কিছুটা অংশকে নিয়ে লেখা। সে নাটকের মঞ্চায়নে অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করলেন সুকান্ত মজুমদার। নাট্যদলটির প্রধান কৌশিক অধিকারী নিজেই শ্যামাপ্রসাদের ভূমিকায় অভিনয় করছেন। সুকান্তকে তাঁরা মাস দুয়েক আগেই অনুরোধ করেছিলেন এই নাটকে অটলের ভূমিকায় অভিনয় করার জন্য।
- TV9 Bangla
- Updated on: Nov 1, 2026
- 9:36 pm
Indranil sen: সরকারি টেন্ডার থেকেও ইন্দ্রনীলের অ্যাকাউন্টে টাকা?
‘GIDI Creation’ নামক একটি সংস্থাকে, যার মালিক ছিলেন ইন্দ্রনীলের এক বাল্যবন্ধু। অভিযোগ, সংস্থালব্ধ অভিজ্ঞতার কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও তারা সরকারি মেলা ও উৎসবের চুক্তি পেত। টেন্ডার পাওয়ার পর ‘GIDI Creation’ সেই কাজের দায়িত্ব হস্তান্তরিত করে ‘Third Line Creation’ নামে অপর একটি সংস্থাকে (যা বর্তমানে বন্ধ), এবং তাদের অ্যাকাউন্টে পাঠায় ৫০.৩১ কোটি টাকা।
- TV9 Bangla
- Updated on: Oct 29, 2026
- 1:35 pm