AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gas Price Hike: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রতীকী সিলিন্ডার ধরনা মঞ্চে, কালো শাড়ি পরে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড

CM Mamata Banerjee: একদিন আগেই ধরনা মঞ্চ থেকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপের পর তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, “গ্যাসের দাম ৬০ টাকা বাড়িয়েছে। আগে ৪৯ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। বড় সিলিন্ডাররে দাম ২১০০ টাকা হয়ে গিয়েছে। হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক মহিলা দিবসে।”

Gas Price Hike: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রতীকী সিলিন্ডার ধরনা মঞ্চে, কালো শাড়ি পরে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড
রাস্তায় তৃণমূল Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 08, 2026 | 12:06 PM
Share

কলকাতা: শনিবারই ধরনা মঞ্চ থেকে গর্জে উঠেছিলেন মমতা। এবার আন্তর্জাতিক নারী দিবসে ময়দানে মহিলারা। গ্যাস দাম বৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পরে চলল প্রতিবাদ। সুবোধ মল্লিক স্কোয়ারে তৃণমূলের প্রতিবাদ মিছিলের জমায়েতেও কালো শাড়ি, কালো পোশাক পরে এসেছেন মহিলারা। থালা-বাসন, খুন্তি বাজিয়ে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করছেন। নেতৃত্বে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য। ধরনা মঞ্চেও কালো শাড়ি পরে চলল প্রতিবাদ। প্রতীকী সিলিন্ডার হাতে প্রতিবাদ জানান মমতাও। 

এমনিতে প্রতি বছরই আন্তর্জাতিক নারী দিবসে নানা কর্মসূচি থাকে মহিলা তৃণমূল কংগ্রেসের। এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচে গ্যাসের দাম বৃদ্ধি যেন তাতে আলাদা মাত্রা জুড়েছে। এদিকে আবার সামনে নির্বাচন। ফলে ভোটমুখী বাংলায় এসআইআর-র প্রতিবাদে ধরনা মঞ্চ থেকে মমতার প্রতিবাদের ডাক, পরের দিন দলের মহিলা কর্মীদের রাস্তা দখল বঙ্গ বিজেপির উপর চাপ বেশ খানিকটা বাড়াবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।  

একদিন আগেই ধরনা মঞ্চ থেকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপের পর তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, “গ্যাসের দাম ৬০ টাকা বাড়িয়েছে। আগে ৪৯ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। বড় সিলিন্ডাররে দাম ২১০০ টাকা হয়ে গিয়েছে। আর ছোট সিলিন্ডারের দাম ১ হাজার টাকা হয়ে গিয়েছে। বলছে ২১ দিন আগে থেকে বুক করতে হবে। যার বাড়িতে গ্যাস শেষ হয়ে যাবে সে কী ২১ দিন রান্না করে থাকবে? এগুলো আপনাদের আগে মাথায় থাকে না? খাবে কী মানুষের?” এরপরই প্রতিবাদের ডাক দিতে গিয়ে বলেছিলেন, “হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক মহিলা দিবসে। মানবতাকে পালন করার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন।”