Calcutta High Court: ‘এখনই গ্রেফতারি নয়’,যৌন হেনস্থার মামলায় শামিমকে রক্ষাকবজ দিলেন বিচারপতি সেনগুপ্ত
Kolkata: বস্তুত, যৌন হেনস্থার অভিযোগ উঠতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ফিরদৌস। আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। বুধবার ফিরদৌসের আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানির জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

কলকাতা: আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সহকর্মী এক জুনিয়র আইনজীবীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল এই আইনজীবীর বিরুদ্ধে। এরপর হেয়ার-স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। যৌন হেনস্থার অভিযোগের সেই মামলায় এবার রক্ষাকবজ পেলেন ফিরদৌস। আগামী ৩১ মার্চ পর্যন্ত রক্ষাকবজ থাকবে, গ্রেফতার করা যাবে না ফিরদৌকে, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের।
বস্তুত, যৌন হেনস্থার অভিযোগ উঠতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ফিরদৌস। আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। বুধবার ফিরদৌসের আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানির জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এরপর গ্রেফতার না করার নির্দেশ দেন বিচারপতি। নির্যাতিতা আইনজীবী অভিযোগ করেছিলেন, তিনি জুনিয়র হিসাবে শামিমের চেম্বারে যোগ দিয়েছিলেন। চেম্বারেই তাঁকে শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করা হয়েছে।
এরপর হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের মহিলা অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশের তরফে ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে এক মহিলা আইনজীবী যৌন হেনস্থা, অশ্লীল আচরণ ও কুরুচিকর মন্তব্যের জন্য এক মহিলা অভিযোগ জানিয়েছেন। তারই ভিত্তিতে এদিন হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতায় ৭৪, ৭৫, ৭৯, ৩৫১(২), ১২৬(২) ধারায় শ্লীলতাহানি, যৌন হেনস্তা, অশ্লীল আচরণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন, অন্যায়ভাবে আটকে রাখার মামলা দায়ের করা হয়েছে। যদিও, নিজের বিরুদ্ধে ওঠা সব রকম অভিযোগ প্রথম থেকেই উড়িয়ে দিয়েছেন সিপিএম-এর এই আইনজীবী।
