AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EC: এবার হিংসামুক্ত ভোটের আশ্বাস নির্বাচন কমিশনের

EC: এবার হিংসামুক্ত ভোটের আশ্বাস নির্বাচন কমিশনের

Shrabanti Saha

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Mar 11, 2026 | 8:23 PM

Share

ECI: আজ সকালে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। সেখান থেকে তিনি বলেছিলেন, “অন্য রাজ্যে এত হিংসা দেখা যায় না। বাংলাতেই কেন ভোটের সময় এত অশান্তি? সব রাজনৈতিক দলগুলি আমাদের কাছে অভিযোগ করেছে। এবার এই সব চলবে না।”

বাংলায় আসার পর থেকেই ফুল ফর্মে ফুল বেঞ্চ। সারাদিনের বৈঠক শেষে ফের একবার বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জেলা শাসকদের বৈঠকে ফের বার্তা কমিশনের। নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে। কোনও বোমা পিস্তলের খবর যেন না থাকে নির্বাচনে। পরিষ্কার জানাল কমিশন। আজ সকালে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। সেখান থেকে তিনি বলেছিলেন, “অন্য রাজ্যে এত হিংসা দেখা যায় না। বাংলাতেই কেন ভোটের সময় এত অশান্তি? সব রাজনৈতিক দলগুলি আমাদের কাছে অভিযোগ করেছে। এবার এই সব চলবে না।” এরপর বেলাশেষে কমিশনের নির্দেশ, যথাসম্ভব বাজেয়াপ্ত করতে হবে বোমা, পিস্তল। আজ ডিএম (DM),এসপি (SP) ও সিপিদের (CP)-দের কড়া বার্তা দিয়েছেন দেওয়া হয়েছে।

Follow Us