AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি ডিভোর্স ফাইল করিনি’, তবে কি প্রবাহর সঙ্গে সম্পর্ক জুড়বে দেবলীনার?

গায়িকা দেবলীনা নন্দীর সঙ্গে তাঁর বর প্রবাহ নন্দীর সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এক রাতে অনুষ্ঠান করে ফেরার সময়ে ঘুমের ওষুধ খেয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন দেবলীনা। ঘটনাচক্রে তিনি বেঁচে যান। হাসপাতালে তাঁর চিকিত্‍সা হয়। এরপর থেকে দেবলীনা আর প্রবাহর বিচ্ছেদ পর্ব শুরু হয়েছে। পাশাপাশি আইনি জটিলতা শুরু হয়ে গিয়েছে।

'আমি ডিভোর্স ফাইল করিনি', তবে কি প্রবাহর সঙ্গে সম্পর্ক জুড়বে দেবলীনার?
| Edited By: | Updated on: Mar 12, 2026 | 11:08 AM
Share

গায়িকা দেবলীনা নন্দীর সঙ্গে তাঁর বর প্রবাহ নন্দীর সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এক রাতে অনুষ্ঠান করে ফেরার সময়ে ঘুমের ওষুধ খেয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন দেবলীনা। ঘটনাচক্রে তিনি বেঁচে যান। হাসপাতালে তাঁর চিকিত্‍সা হয়। এরপর থেকে দেবলীনা আর প্রবাহর বিচ্ছেদ পর্ব শুরু হয়েছে। পাশাপাশি আইনি জটিলতা শুরু হয়ে গিয়েছে।

TV9 বাংলার সাক্ষাত্‍কারে দেবলীনা খোলসা করলেন, ”আমি ডিভোর্স ফাইল করিনি। আমি কিছুই করিনি। যতটুকু আইনি পদক্ষেপ নেওয়ার সেটাই নিয়েছি। এর আগে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন আমি বিষয়টা চেপে গিয়েছিলাম। আমি যে হাসপাতালে ছিলাম, সেটা বেশিরভাগ মানুষ জানতে পেরেছেন ঘটনার ৭২ ঘণ্টা পর। যদি প্রবাহর আমার প্রতি ভালোবাসা থাকত বা কিছু থাকত, তা হলে একবার হলেও ফোন করত বা খোঁজ নিত। একবারও ফোন করেনি। এখনও পর্যন্ত কোনও যোগাযোগ নেই। কিচ্ছু নেই। তার জন্যই যতটুকু পদক্ষেপ নেওয়ার নিয়েছি।”

প্রবাহ ফিরতে চাইলে দেবলীনা কি দরজা খুলে রেখেছেন? দেবলীনার উত্তর, ”আমি এখন এখান থেকে বের হতে পারিনি। বের হতে পারছি না। তবে সম্পর্ক ঠিক করার জন্য দু’ পক্ষেরই উদ্যোগ লাগে। আর আমার সঙ্গে প্রবাহর ভিতরে কী ঝামেলা আছে, সেটা অবধি যাচ্ছি না। কিন্তু আমার মাকে মিনিটে মিনিটে অপমান করা হয়েছে। ঠিক করতে হলে, ওই জায়গাটা আগে ঠিক করতে হবে। এই অপমান যাতে আর না হয়। প্রবাহ যদি একটু এগোয়, কারণ আমার দিক থেকে যা করার করে দিয়েছি, এরপর ওর দিক থেকে যদি কোনও সাড়া পাই, যেটা এখনও হয়নি, তা হলে ভেবে দেখা যেতে পারে। আমার কোনও সমস্যা নেই। কারণ আমি তো ভালোবেসেছি।

Follow Us