AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG: বুকিংয়ের আড়াই দিনের মধ্যেই গ্যাস পাবেন, আশ্বাস কেন্দ্রের

LPG: বুকিংয়ের আড়াই দিনের মধ্যেই গ্যাস পাবেন, আশ্বাস কেন্দ্রের

TV9 Bangla Digital

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Mar 12, 2026 | 10:03 AM

Share

একটি গ্যাস বুকিংয়ের ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে। তবে গৃহস্থের রান্নার গ্যাস জোগানে যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্য সরকার সচেষ্ট বলে জানানো হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, “এখনও কোনও সংকট নেই।”

দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। বুকিংয়ের আড়াই দিনের মধ্যেই মিলবে সিলিন্ডার। আশ্বাস দিল কেন্দ্র। অনেকেই আতঙ্কের জেরে আগেভাগে বুকিং করে নিচ্ছেন। সেই অগ্রিম বুকিংয়ের প্রয়োজন নেই বলেই দাবি জানিয়েছে কেন্দ্র।

ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ বাধার পর গত শনিবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। গৃহস্থের রান্নার গ্যাসের দাম ৬০ টাকা ও বাণিজ্যিক গ্যাসের দাম ১১৫ টাকা বাড়ানো হয়েছে। আবার গৃহস্থের রান্নার গ্যাসের বুকিংয়ের ক্ষেত্রেও সময়সীমা বাড়ানো হয়েছে।একটি গ্যাস বুকিংয়ের ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে। তবে গৃহস্থের রান্নার গ্যাস জোগানে যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্য সরকার সচেষ্ট বলে জানানো হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, “এখনও কোনও সংকট নেই।”

Follow Us