AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তৃণমূল কর্মীদের দিকে 'তেড়ে' গেলেন বিজেপি প্রার্থী, কেন?

তৃণমূল কর্মীদের দিকে ‘তেড়ে’ গেলেন বিজেপি প্রার্থী, কেন?

Jayanta Biswas

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Apr 21, 2026 | 4:16 PM

Share

অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করানোর অভিযোগকে ঘিরে বিজেপি ও তৃণমূল কর্মীদের বচসা। মেজাজ হারালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই। তুমুল উত্তেজনা দুর্গাপুরের পুরষা গ্রামে। বিজেপি প্রার্থী তেড়ে গেলেন স্থানীয় এক তৃণমূল কর্মীর দিকে। পুলিশ এসে কোনওরকমে সামাল দিল পরিস্থিতি। তৃণমূল ও বিজেপি কর্মীদের সরিয়ে দিল ঘটনাস্থল থেকে। অশান্তির শুরু মঙ্গলবার সকালে বিজেপির একটি প্রচারকে ঘিরে। এইদিন ৩৭ নম্বর ওয়ার্ডের পুরষা গ্রামে প্রচার করছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী। তৃণমূল কর্মীদের অভিযোগ, প্রচারের নামে বাড়ি বাড়ি ঘুরে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করাচ্ছে বিজেপি। এই নিয়ে শুরু হয় দুই দলের কর্মীদের মধ্যে বচসা। এরই মধ্যে মেজাজ হারান বিজেপি প্রার্থী। 

Follow Us