সাংবাদিক, ফিল্ম ক্রিটিক। বিনোদন দুনিয়ার খবরের সঙ্গে তাঁর অনেক দিনের বন্ধুত্ব। যদিও পড়াশোনা করেছেন অর্থনীতি নিয়ে। ২০০৬ সাল থেকে সাংবাদিকতা শুরু। রয়েছে বাংলার প্রথম শ্রেণির একাধিক প্রিন্ট এবং টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা। টলিউড বা বলিউডে কোথায় কী ঘটছে, দিনের সেরা গসিপ কোনটা, নিত্যদিনের যাপন তাঁর। ফিল্ম রিভিউ করছেন এক দশক ধরে। জেন্ডার ইক্যুয়ালিটির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সরব। সমাজের তৈরি করে দেওয়া ‘নিয়ম’-এর বেড়াজাল টপকে নিজের ইচ্ছামতো বাঁচতে চান। কিছু কনটেন্ট তৈরি করেন, সেই ভাবনা থেকেই।
Bigg Boss Bangla: বিগ বসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Prosenjit Chatterjee at Bigg Boss Bangla: যেরকম বিগ বস দেখছেন তেমনই টলিপাড়াতে বিগ বস নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। বিগ বস-এর ঘরে কে, কে, খেলছেন সেটা নিয়ে যেরকম চর্চা রয়েছে, তেমনই এই শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দরবারে টলিপাড়া থেকে কে, কে পৌঁছে যাবেন তা নিয়েও আলোচনা তুঙ্গে।
- TV9 Bangla
- Updated on: Oct 3, 2026
- 12:45 pm
রাজনীতির দুই মেরুতে অনির্বাণ-রুদ্রনীল! চেনা গণ্ডি ভাঙতে কৌশিকের নতুন ছবি ‘তার পর’
বাস্তবের ময়দানে দুই মেরুর বাসিন্দা তাঁরা। রাজনৈতিক মতাদর্শেও রয়েছে আকাশ-পাতাল তফাৎ। এমনিতে হয়তো একে অপরের সঙ্গে দশ মিনিটও কথা বলবেন না, কিন্তু পরিস্থিতির চাপে একসঙ্গে থাকতে হলে ঠিক কী হতে পারে? এমনই এক চেনা গণ্ডি ভাঙার গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সৌজন্যে তাঁর নতুন ছবি ‘তার পর’। আর এই ছবির সবচেয়ে বড় চমক, অতীতের 'ব্যান কালচার'-কে পিছনে ফেলে এবার একফ্রেমে আসছেন অনির্বাণ ভট্টাচার্য এবং রুদ্রনীল ঘোষ! নজরকাড়া লুকে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়ও।
- TV9 Bangla
- Updated on: Oct 2, 2026
- 9:14 am
Prosenjit Chatterjee: জাদুকর বেশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জন্মদিনে বড় চমক বুম্বাদার!
Prosenjit Chatterjee's Birth day: লুকটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে চরিত্রটির মধ্যে রহস্যের আবহ বজায় থাকে। জাদুকরের নেপথ্যে থাকা মানুষটি কে, তার জগৎ কেমন, তার গোপন রহস্য কী এবং তাকে ঘিরে থাকা অসাধারণ গল্পগুলিই বা কী—সেই প্রশ্নগুলোই দর্শকদের মনে জাগিয়ে তুলছে এই লুক। প্রথম ঝলকে ইচ্ছাকৃতভাবেই বেশি কিছু প্রকাশ করা হয়নি।
- TV9 Bangla
- Updated on: Sep 30, 2026
- 8:00 am
‘জ্যেষ্ঠপুত্র’-র পর প্রসেনজিত্-ঋত্বিক নতুন ছবিতে, সঙ্গে ইশা, সাহেব
'জ্যেষ্ঠপুত্র'-র পর আবার এক ছবিতে দেখা যাবে প্রসেনজিত্ চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তীকে। সঙ্গে থাকছেন অভিনেত্রী ইশা সাহা। ছবির নাম 'জাদুকর সত্য়চরণ'। ছবির চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী চৌধুরী। পাশাপাশি তিনি ছবিতে চন্দন নামে এক রহস্যময় চরিত্রে অভিনয় করছেন, যে চরিত্রকে ঘিরেই গল্পের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হবে। বাংলা সিনেমার একাধিক পরিচিত মুখকে দেখা যাবে এই ছবিতে। রয়েছেন ইশা সাহা, সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত এবং আরও অনেকে।
- TV9 Bangla
- Updated on: Sep 28, 2026
- 8:07 am
Bigg Boss Bangla Exclusive: এই ৩ কারণে বিগ বসের ঘরে জীতু কমল, বিগ বসের ঘরে ঢোকার আগে জানালেন অভিনেতা
Bigg Boss Bangla Jeetu Kamal: ঘরের ভেতরে পা রাখার ঠিক আগের মুহূর্তে টিভি নাইন বাংলাকে নিজের মনের কথা ও পরিকল্পনার কথা ফাঁস করেছেন জীতু। প্রথমে প্রস্তাব ফিরিয়ে দেওয়া সত্ত্বেও কেন শেষমেশ রাজি হলেন বিগ বসের চ্যালেঞ্জ নিতে? এর নেপথ্যে ৩টি প্রধান কারণ তুলে ধরেছেন অভিনেতা নিজেই।
- TV9 Bangla
- Updated on: Sep 12, 2026
- 12:33 pm
Mimi Chakraborty: টলিপাড়ার বড় খবর! এবার কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মিমি চক্রবর্তী?
Mimi Chakraborty: তাঁর সমসাময়িক নায়িকাদের মধ্যে অনেকেই বিয়ে সেরে ফেলেছেন আগে। তবে মিমি কার সঙ্গে প্রেম করছেন বা জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নেবেন, তা জানার জন্য অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে।
- TV9 Bangla
- Updated on: Sep 11, 2026
- 11:12 pm
১১ বছরের বিরতির পর রাজের প্রযোজনায় ছবি করছেন নায়িকা মিমি! বিস্তারিত জানুন
টলিপাড়ায় বড় খবর! এবার প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করবেন নায়িকা মিমি চক্রবর্তী। 'গানের ওপারে' ধারাবাহিক করার পর 'বোঝেনা সে বোঝেনা' ছবির হাত ধরে রাজের পরিচালনায় কাজ করেন মিমি। এই ছবির পর রাজের পরিচালনায় 'যোদ্ধা'-তে কাজ করেছেন নায়িকা। ২০১৫ সালে রাজের পরিচালনায় 'কাটমুণ্ডু' ছবিটি করেছিলেন মিমি।
- TV9 Bangla
- Updated on: Sep 1, 2026
- 5:26 pm
প্রযোজক-অভিনেতা সনত্ চট্টোপাধ্যায় কী বললেন ‘মায়া সত্য ভ্রম’ নিয়ে?
শমীক রায়চৌধুরী পরিচালিত 'মায়া সত্য় ভ্রম' ছবিতে প্রধান মুখ হিসাবে দেখা যাবে অভিনেতা সনত্ চট্টোপাধ্যায়কে। সনত্ আমেরিকাতে একজন কর্পোরেট লিডার। যাঁর শিকড় এই বাংলাতেই। শহর থেকে দূরে গিয়ে কর্পোরেট দুনিয়াতে চূড়ান্ত সাফল্য পেলেও, এবার একটা বাংলা ছবিতে বিনিয়োগ করলেন তিনি। পাশাপাশি এই ছবিটি যাঁরা ইতিমধ্যেই দেখেছেন, সনতের অভিনয়ে তাঁরা মুগ্ধ।
- TV9 Bangla
- Updated on: Aug 27, 2026
- 9:50 am
Bigg Boss Bangla: বিগ বস-এর ঘরে শেষ অবধি কারা? তালিকা TV9 বাংলার হাতে
Bigg Boss Bangla: ছোটপর্দার সবচেয়ে চর্চিত রিয়েলিটি শো নিয়ে দর্শকের উত্তেজনার পারদ চড়ছে। চার দেওয়ালের কড়া নজরদারিতে এবার কারা পা রাখতে চলেছেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সর্বত্র। তবে চূড়ান্ত তালিকায় কারা জায়গা করে নিলেন আর কাদের নাম নিয়ে চলছে জোর জল্পনা?
- TV9 Bangla
- Updated on: Sep 3, 2026
- 11:09 am
দুর্গাপুজো নয়, তার আগেই বড়পর্দায় প্রসেনজিতের ছবি ‘ডাক্তারকাকু’
মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব যাঁদের কাঁধে, তাঁদের নিজেদের জীবনের সিদ্ধান্তগুলোও কি সবসময় সহজ হয়? এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে আসছে 'ডাক্তারকাকু'। গল্পের কেন্দ্রে ডাক্তার দিলীপ সাহা—একজন আদর্শবাদী চিকিৎসক, যার কাছে ডাক্তারি শুধু পেশা নয়, মানুষের প্রতি এক আজীবনের অঙ্গীকার। রোগীর প্রতি দায়বদ্ধতা, পরিবারের প্রতি ভালোবাসা এবং নিজের নীতিবোধ—এই তিনের ভারসাম্য বজায় রেখেই তিনি জীবন কাটিয়েছেন।
- TV9 Bangla
- Updated on: Aug 21, 2026
- 2:36 pm
ব্যারাকপুরের শাস্ত্রীয় সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর! জেনে নিন বিস্তারিত
শাস্ত্রীয় সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর। ব্যারাকপুরের সুকান্ত সদনে ২৯ আর ৩০ আগস্ট তারিখ অনুষ্ঠিত হবে এসএসএফ। বিকেল তিনটে থেকে শুরু হয়ে যাবে। অনুষ্ঠানের প্রথম দিনে থাকছে তবলা সোলো, শরোদ, হিন্দুস্তানি ভোকাল যুগলবন্দি, বাঁশি, মোহন বীণা এবং সন্তুরের যুগলবন্দি। ৩০ অগাস্ট হিন্দুস্তানি ভোকাল যেমন থাকবে, তেমনই থাকছে নজরকাড়া এক যুগলবন্দি। যেখানে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের শরোদের সঙ্গে থাকছে পণ্ডিত বিক্রম ঘোষের যুগলবন্দি।
- TV9 Bangla
- Updated on: Aug 19, 2026
- 12:33 pm
দুর্গাপুজোতে বড়পর্দায় একেন, কোন চরিত্র কেমন?
হইচই স্টুডিওজ-এর ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ ছবির চরিত্রগুলির প্রথম লুক প্রকাশ্যে এল। অনির্বাণ চক্রবর্তী আবারও একেন বাবুর ভূমিকায় ফিরছেন। সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ যথাক্রমে বাপি ও প্রমথের চরিত্রে একেনের সঙ্গী হচ্ছেন।
- TV9 Bangla
- Updated on: Aug 14, 2026
- 7:00 am