AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না কাঞ্চন! মুখ খুললেন অভিনেতা

বিধানসভা নির্বাচনে কোন-কোন তারকা প্রার্থী টিকিট পাবেন তৃণমূল কংগ্রেসের হয়ে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। উত্তরপাড়ার বিধায়ক এই মুহূর্তে কাঞ্চন মল্লিক। টলিপাড়ায় রটে গিয়েছে যে, কাঞ্চন নাকি ভোটের টিকিট পাচ্ছেন না। এটা বলা হচ্ছে, তিনি বিধায়ক হিসাবে যেরকম কাজ করেছেন, তাতে খুশি না হয়েই দল নাকি টিকিট দিতে রাজি নয়। এর প্রতিক্রিয়া কী?

বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না কাঞ্চন! মুখ খুললেন অভিনেতা
| Updated on: Feb 26, 2026 | 3:12 PM
Share

বিধানসভা নির্বাচনে কোন-কোন তারকা প্রার্থী টিকিট পাবেন তৃণমূল কংগ্রেসের হয়ে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। উত্তরপাড়ার বিধায়ক এই মুহূর্তে কাঞ্চন মল্লিক। টলিপাড়ায় রটে গিয়েছে যে, কাঞ্চন নাকি ভোটের টিকিট পাচ্ছেন না। এটা বলা হচ্ছে, তিনি বিধায়ক হিসাবে যেরকম কাজ করেছেন, তাতে খুশি না হয়েই দল নাকি টিকিট দিতে রাজি নয়। এর প্রতিক্রিয়া কী?

TV9 বাংলার প্রশ্নের উত্তরে কাঞ্চন খোলসা করলেন, ”আমার এখন আলাদা একটা পরিচিতি হয়েছে। ধন্যবাদ জানাব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একজন শিল্পীকে শিল্পীর সম্মান দিয়েই, বিধায়ক হিসাবে কাজ করার জন্য যে সুযোগ-সুবিধা প্রয়োজন সেটুকু ওঁরা দিয়েছেন। আমার অঞ্চলের লোকেরা দিয়েছেন। তার জন্য অনেক ধন্যবাদ। আমি খুব  তাড়াতাড়ি পাঁচ বছরের কাজের তালিকা প্রকাশ করব। পুরো বিধানসভা জুড়ে কী করেছি সেটা। কাঞ্চন মল্লিক প্রথমবারই টিকিট পাওয়ার জন্য তদবীর করেনি। মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুরোধে এই পদক্ষেপ। চিরকাল কৃতজ্ঞ থাকব তিনি আমায় এই সুযোগ দিয়েছেন। সবচেয়ে বড় কথা হল, তৃণমূল কংগ্রেস একটা দল। কারও একার সম্পত্তি নয়। সেখানে আমি কী চাইব, সেটা প্রধান নয়। শীর্ষ নেতৃত্ব যা ঠিক করবেন, সেটাই মানব।”

ভোটের টিকিট না পেলে অসুবিধা নেই? ”আমি তো আগের বারও টিকিট পাওয়ার জন্য় লালায়িত ছিলাম না। যে সুযোগ পেয়েছি, সেই অনুযায়ী কাজ করেছি। কাজের তালিকা প্রকাশ করব। তখনই প্রমাণ হবে”, উত্তর কাঞ্চনের। সামনেই ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবিতে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে কাঞ্চনকে। মার্চ মাস জুড়েই এই ছবির শুটিং হবে।