AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নায়িকা শ্রাবন্তী আর গায়িকা ইমন কি বিধানসভা নির্বাচনের মুখ? জল্পনা তুঙ্গে

২০২৬-এ কে-কে তারকা প্রার্থী হচ্ছেন, তা নিয়ে গত একমাস ধরে টলিপাড়ায় আলোচনা তুঙ্গে। কিন্তু যতগুলো নাম ভেসে ওঠে, তাঁদের সিংহভাগ টিকিট পাবেন না, তা জানেন পোড় খাওয়া রাজনীতিকরা। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকেই গায়িকা ইমন চক্রবর্তীর নাম নিয়ে আলোচনা ছিল।

নায়িকা শ্রাবন্তী আর গায়িকা ইমন কি বিধানসভা নির্বাচনের মুখ? জল্পনা তুঙ্গে
| Updated on: Feb 25, 2026 | 12:24 PM
Share

২০২১-এ বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীর সংখ্যা ছিল তাক লাগিয়ে দেওয়া। সবুজ শিবিরের হয়ে বেশ কিছু মুখ লড়াই করেছিলেন। আবার গেরুয়া শিবিরের হয়ে লড়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, যশ দাশগুপ্ত থেকে তনুশ্রী চক্রবর্তী। হিরণ চট্টোপাধ্যায় ছাড়া বাকিরা জয় আনতে পারেননি।

২০২৬-এ কে-কে তারকা প্রার্থী হচ্ছেন, তা নিয়ে গত একমাস ধরে টলিপাড়ায় আলোচনা তুঙ্গে। কিন্তু যতগুলো নাম ভেসে ওঠে, তাঁদের সিংহভাগ টিকিট পাবেন না, তা জানেন পোড় খাওয়া রাজনীতিকরা। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকেই গায়িকা ইমন চক্রবর্তীর নাম নিয়ে আলোচনা ছিল। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা TV9 বাংলাকে জানিয়েছেন একাধিকবার। কালীপুজোর সময়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও তাঁর দারুণ অভিজ্ঞতা হয়েছে, সে কথা জানিয়েছিলেন। তবে সেই সম্পর্কের সঙ্গে বিধানসভা ভোটের কোনও যোগ নেই, তা স্পষ্ট করেছেন। ইমনের কাছে বিধানসভা নির্বাচনে লড়ার প্রস্তাব গিয়েছে বলে খবর। প্রস্তাব পেলেও শেষ অবধি কি বিধানসভা নির্বাচনে লড়বেন? সেই উত্তর জানার অপেক্ষায় রয়েছে টলিপাড়া।

অন্যদিকে গত বছরের গেরুয়া শিবিরের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কাছে এবার সবুজ শিবিরের হয়ে লড়ার প্রস্তাব যেতে পারে, এমন চর্চা শুরু হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রীর পাশে মঞ্চ আলো করতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। তিনি কি এবার বিধানসভা নির্বাচনে লড়তে প্রস্তুত? সোমবার TV9 বাংলার প্রশ্নের উত্তরে শ্রাবন্তী জানালেন, ”সত্যিই এরকম কিছু আমার মাথায় নেই, কোনও পরিকল্পনাও নেই। এরকম কোনও প্রস্তাব আসেনি। যদি এরকম কিছু হয়, অবশ্যই আপনারা জানতে পারবেন। কিন্তু এমন কোনও কিছু এখনও আসেনি।”

রাজনীতিক মহলে এটাও চর্চা, টলিপাড়া থেকে ইতিমধ্যেই যাঁরা বিধায়ক, তাঁদের কিছু মুখ এবার বিধানসভা নির্বাচনে লড়বেন। কারও-কারও কেন্দ্র বদল হতে পারে। বাদ পড়তে পারেন এক অভিনেতা। এক অভিনেত্রী বাদ পড়তে পারেন। নতুন যেসব মুখ, টিকিট পেতে চান, সকলেই যে প্রস্তাব পাবেন, তা-ও নয়। শেষ অবধি ক’ জন টিকিট পাবেন, তা দেখার অপেক্ষায় টলিপাড়া।