AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Complains Against Chandrima Bhattacharya: চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?

BJP Complains Against Chandrima Bhattacharya: চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Apr 03, 2026 | 9:50 PM

Share

Chandrima Bhattacharya’s Remark: চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির। অমিত শাহের বাংলায় থাকা নিয়ে চন্দ্রিম মন্তব্যেই দানা বেঁধেছে বিতর্ক। নির্বাচন কমিশনে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ দায়ের বিজেপির। তা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা।

কলকাতা: ভোটের মুখে সরগরম বাংলার রাজনীতি। এবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি (MCC) ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলায় থাকা নিয়ে চন্দ্রিমাদেবীর করা একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। বর্তমানে বাংলার প্রতিটি প্রান্তে নির্বাচনের সাজ সাজ রব। একদিকে শাসকদলের ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে বিরোধী শিবিরের পরিবর্তনের ডাক—এই দুইয়ের দড়িটানাটানিতে সরগরম রাজপথ। চড়া রোদ উপেক্ষা করেই জেলায় জেলায় চলছে হেভিওয়েট নেতাদের প্রচার ও জনসভা। এরই মাঝে এবার নতুন বিতর্কে চর্চা।

Follow Us