AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran oil tanker: ভারতের জন্য আসছিল তেল, কিন্তু পৌঁছাচ্ছে চিনে! মাঝপথে রুট বদলের রহস্য

Iran oil export India: ছয় লক্ষ ইরানিয়ান ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে গুজরাটের কান্ডলায় দীন দয়াল বন্দরের উদ্দেশ্যে আসছিল পিং সান নামের একটি বিদেশী জাহাজ। কিন্তু সাম্প্রতিক মেরিন ট্রাফিক ডেটা অনুযায়ী, ভারতীয় উপকূল থেকে মুখ ঘুরিয়ে চিনের দিকে রওনা দিয়েছে এই জাহাজ।

Iran oil tanker: ভারতের জন্য আসছিল তেল, কিন্তু পৌঁছাচ্ছে চিনে! মাঝপথে রুট বদলের রহস্য
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 04, 2026 | 12:50 PM
Share

তেহরান: ভারতের দিকেই আসছিল। হঠাৎ মুখ ঘুরিয়ে নিল ইরান (Iran) থেকে আসা অপরিশোধিত তেলবাহী জাহাজ। মাঝ সমুদ্রে মুখ ঘুরিয়ে এখন কোথায় যাচ্ছে সেই জাহাজ? জানা যাচ্ছে, চিনের (China) দিকে এগোচ্ছে তেল বোঝাই জাহাজ। হঠাৎ কেন এমন হল?

বিগত সাত বছর ধরে ইরান থেকে সরাসরি তেল নিয়ে ভারতে আসেনি কোনও জাহাজ। তবে এই যুদ্ধের জেরে যখন গোটা বিশ্ব জ্বালানি সঙ্কটের মুখে, তখন আমেরিকা ইরানের উপরে নিষেধাজ্ঞায় কিছুটা হলেও ছাড় দিয়েছে। তারপরই ভারত সহ একাধিক দেশ ইরান থেকে তেল কিনছে।

জানা গিয়েছে,  ছয় লক্ষ ইরানিয়ান ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে গুজরাটের কান্ডলায় দীন দয়াল বন্দরের উদ্দেশ্যে আসছিল পিং সান নামের একটি বিদেশী জাহাজ। কিন্তু সাম্প্রতিক মেরিন ট্রাফিক ডেটা অনুযায়ী, ভারতীয় উপকূল থেকে মুখ ঘুরিয়ে চিনের দিকে রওনা দিয়েছে এই জাহাজ।

সূত্রের খবর, সমুদ্রে যাত্রা পথে হঠাৎ করে আরও বেশি দর হাঁটতে শুরু করেছে এই জাহাজ। আর্থিক চুক্তি চূড়ান্ত না হওয়ার কারণে মুখ ঘুরিয়ে চিনের ডংইং বন্দরের অভিমুখে চলতে শুরু করেছে এই জাহাজ।

এদিকে, হরমুজ প্রণালী অতিক্রম করেছে এলপিজিবাহী আরও একটি ভারতীয় জাহাজ, গ্রিন সানভি। এই নিয়ে মোট সাতটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এখনও সবুজ সঙ্কেতের অপেক্ষায় মোট ১৭টি জাহাজ আটকে আছে হরমুজ প্রণালীর পশ্চিমে। এর মধ্যে গ্রিন আশা এবং জগ বিক্রম নামে আরও দু’টি এলপিজিবাহী জাহাজ আবু মুসা দ্বীপের কাছে চলতে শুরু করেছে। প্রত্যেকটি জাহাজকে নিরাপদ রূট দিয়ে এসকর্ট করে নিয়ে আসছে ভারতীয় নৌ-বাহিনী।

Follow Us
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার