AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Leader threat Viral Video: ‘ভোট তৃণমূলকেই দিতে হবে, আমাদের ক্যামেরা থাকবে’, হুমকি দিয়েই সোজা জেলে গেলেন তৃণমূল নেতা

Berhampore TMC leader Arrested: ভাইরাল ভিডিয়োতে ওই নেতার সাফ কথা, “তৃণমূলকে ভোট দিতে হবে। পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। যদি ভোটে গণ্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নেই। বাড়িতে আমি রসগোল্লা ছানাবড়া পাঠিয়ে দেব।” এরপরই খানিক হুঁশিয়ারি দিয়েই বলেন, “পাড়ার ছেলে, পাড়ার লোক যাঁরা ২৪ ঘণ্টা তৃণমূল করে তাঁদের ভোট দিতে হবে।”

TMC Leader threat Viral Video: ‘ভোট তৃণমূলকেই দিতে হবে, আমাদের ক্যামেরা থাকবে’, হুমকি দিয়েই সোজা জেলে গেলেন তৃণমূল নেতা
রাজনৈতিক মহলে বিতর্ক Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 04, 2026 | 12:02 PM
Share

বহরমপুর: ‘কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব মোটামুটি– আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে।’ এ ভাষাতেই একেবারে আঙুল উঁচিয়ে ভয় দেখাতে দেখা যায় তৃণমূল নেতাকে। বহরমপুরে আটক তৃণমূল কংগ্রেস নেতা রাজু মণ্ডল। প্রচারের সময় এভাবেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভাইরাল হয়েছে ভিডিয়ো। যাকে কেন্দ্র করেই তীব্র বিতর্ক। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভায়। ঘটনায় বহরমপুর পৌরসভার অন্তর্গত তৃণমূলের ৮ নম্বর ওয়ার্ডে। 

ভাইরাল ভিডিয়োতে ওই নেতার সাফ কথা, “তৃণমূলকে ভোট দিতে হবে। পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। যদি ভোটে গণ্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নেই। বাড়িতে আমি রসগোল্লা ছানাবড়া পাঠিয়ে দেব।” এরপরই খানিক হুঁশিয়ারি দিয়েই বলেন, “পাড়ার ছেলে, পাড়ার লোক যাঁরা ২৪ ঘণ্টা তৃণমূল করে তাঁদের ভোট দিতে হবে। এবার যেন ভোট নষ্ট না হয় পরিষ্কারভাবে বলে দিচ্ছি। খাতায় এন্ট্রি করা থাকবে। কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব মোটামুটি– আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে।” 

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। খানিক ক্ষোভের সঙ্গেই তিনি বলছেন, “গোটা রাজ্যজুড়েই তো এভাবে ধমকানো-চমকানো হচ্ছে। বিশেষ করে মানুষগুলো গরিব, যাঁদের সরকারি সুযোগ-সুবিধার উপর নির্ভর করতে হয় তাঁদের ধমকানোর কাজ তৃণমূল কংগ্রেসের নেতারা করে যাচ্ছেন। ওরা ভুলে গিয়েছে সরকারের প্রকল্প জনগণের টাকায় হয়, তৃণমূল কংগ্রেসের টাকায় হয় না। কিন্তু ওরা ভাবছে ওটা ওদের পৈর্তৃক সম্পত্তি।”   

Follow Us
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার