দীর্ঘ সময় ধরে জেলার মফঃস্বল, গ্রাম-গঞ্জে সরেজমিনে সাংবাদিকতা করে আসছি। অপরাধ, রাজনীতি, জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত খবরে সবথেকে বেশি ঝোঁক। ক্যামেরায় কিংবা কাগজ-কলম খবর পরিবেশনায় অভ্যস্ত। অবসর সময়ে বই পড়ে, আড্ডা মেরে এবং ঘুরে কাটাতে পছন্দ করি।
Bayron Biswas Health Update: শরীরের কতটা পুড়ে গিয়েছে বাইরনের? কে সাগরদিঘির বিধায়ককে পুড়িয়ে মারার চেষ্টা করল?
MLA Bayron Biswas Burn Injury: গতকাল স্থানীয় বাসিন্দারাই প্রথম লক্ষ্য করেন যে বাইরন বিশ্বাসের বাড়ি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে। খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির ভিতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় বাইরন বিশ্বাসকে।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 7:59 am
Bayron Biswas: বাড়ির ভিতর কী ঘটল? বাইরনের অগ্নিদগ্ধ হওয়ার পিছনে বড় রহস্য?
ধুলিয়ানে রাস্তার উপরেই বাড়ি বাইরন বিশ্বাসের। আজ সকাল ১১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দূর থেকে দেখতে পান, গলগল করে ধোঁয়া বের হচ্ছে। আগুনের শিখাও দেখা যায়। এরপরেই হইচই পড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, বাইরন বিশ্বাস বাড়িতে ছিলেন। আগুনে পুড়ে যান তিনি। প্রথমে তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 12:50 am
Bayron Biswas Burn Injury: হাত-পা পুড়ে গিয়েছে বাইরনের, রেফার করলেও কেন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে না সাগরদিঘির বিধায়ককে?
Bayron Biswas: ধুলিয়ানে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন সাগরদিঘির বিধায়ক। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে অভিযোগ। সেই আগুনেই দগ্ধ হন বাইরন। তাঁর হাটুর নীচের অংশ ও হাতের কনুই থেকে পুড়ে গিয়েছে বলে খবর।
- TV9 Bangla
- Updated on: Oct 3, 2026
- 3:31 pm
Adhir Ranjan Chowdhury: বামেদের সঙ্গে আদর্শগত অমিল থাকলেও, কেন পাশে দাঁড়াচ্ছেন অধীর চৌধুরী
"বামেদের সঙ্গে মতাদর্শগত বিরোধ থাকতে পারে, তবে এই বামেরা ভারতের গণতন্ত্রের জন্য, ধর্মনিরেপক্ষতার জন্য লড়তে পিছপা হয়নি। অকারণে কোনও দোষ চাপানো উচিৎ নয়।" এমনটাই বললেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। তিনি আরও বলেন, 'মমতার ব্যাগেজ মানে বোঝার কথা বলেছি। বোঝা ছেড়ে হালকা হয়ে আসতে পেরেছি।'
- TV9 Bangla
- Updated on: Oct 2, 2026
- 10:04 pm
Adhir Chowdhury on Mamata: ‘শুধু ঝঞ্ঝাটটা বাদ দিয়ে আসুন’, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বও মেনে নেবেন অধীর
Congress-Mamata Banerjee: বুধবারই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের সঙ্গে কথা হয় তাঁর। বিভিন্ন ইস্যুতে রাহুল ও মমতা একে অপরকে সমর্থনও করেন এদিনের বৈঠকে। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই বড় বার্তা দিলেন অধীর চৌধুরী।
- TV9 Bangla
- Updated on: Oct 1, 2026
- 8:01 pm
Medical Negligence: কড়াইয়ে পড়ে ঝলসে যায়, সেই ৩ বছরের শিশুকে ফেলে রাখা হল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত! ছবি দেখে বিধায়ক মুস্তাফিজুর ফোন করতেই…
Domkal Hospital Medical Negligence: সোমবার দুপুর ২টো নাগাদ শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অভিযোগ, দুপুর ২টো থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ ৬ ঘণ্টা পার হয়ে গেলেও কোনও চিকিৎসক তাকে দেখতে আসেননি। কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের একাধিকবার অনুরোধ জানিয়েও কোনও সুরাহা মেলেনি।
- TV9 Bangla
- Updated on: Sep 29, 2026
- 7:24 pm
Court Case: মুর্শিদাবাদে জোড়া খুন, ২৮ বছর পর সাজা ঘোষণা আদালতের
Murshidabad: প্রায় তিন দশক ধরে চলা এই মামলার রায়কে ঘিরে এদিন কান্দি আদালত চত্বরে ছিল ব্যাপক আগ্রহ। দীর্ঘ অপেক্ষার পর আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মৃতদের পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য, এত বছর পর হলেও আদালতের রায়ে তাঁরা ন্যায়বিচার পেয়েছেন।
- TV9 Bangla
- Updated on: Sep 28, 2026
- 5:04 pm
Murshidabad News: ১২-তে বিয়ে, ১৫-তে অন্তঃসত্ত্বা, গোপন সূত্রে খবর আসতেই চলল অভিযান
Murshidabad: সম্প্রতি গোপন সূত্রে বাপু স্বেচ্ছাসেবী সংস্থার কাছে খবর যায় যে, ওই নাবালিকা বর্তমানে অন্তঃসত্ত্বা। খবর পেয়েই সংস্থার কর্মী অর্পিতা হালদার জলঙ্গি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তিনি। সেখান থেকে দুই পরিবারের একাধিক সদস্যকে থানায় নিয়ে যাওয়া হয়।
- TV9 Bangla
- Updated on: Sep 28, 2026
- 5:28 pm
Salar Bombing Case: পুলিশকে লক্ষ্য করেই বোমা, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান
Salar Bombing Case: গত ১৩-১৪ সেপ্টেম্বর মধ্যেরাতে গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ খাঁড়েরা গ্রামের একটি জুয়ার আসরে হানা দেয়। পুলিশ পৌঁছতেই সেখানে থাকা কয়েক জন অন্ধকারের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে। অভিযোগ, পুলিশের গাড়ি লক্ষ্য করে পর পর বোমা ছুড়ে পালায় তারা।
- TV9 Bangla
- Updated on: Sep 28, 2026
- 4:09 pm
Humayun Kabir on Suvendu: ‘উপরওয়ালা যেন তাড়াতাড়ি ওঁর টিকিট কাটিয়ে দেয়’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর মৃত্যু কামনা করলেন হুমায়ুন, চাইলেন ইন্দিরা-রাজীব গান্ধীর মতো পরিণতি
Suvendu Adhikari:স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, "বাংলার রাজনীতিতে সৌজন্যতা এখন নিম্নমানে চলে গেছে। এত নির্লজ্জভাবে কেউ এমন বলতে পারে, ভাবতেই পারিনি। হতে পারে উনি শুভেন্দু অধিকারীকে পছন্দ করেন না, ওঁর নীতি অপচ্ছন্দ হতে পারে। কিন্তু কারও মৃত্যু কামনা করা যায়? তীব্র নিন্দা করছি।"
- TV9 Bangla
- Updated on: Sep 27, 2026
- 3:44 pm
Bangladeshi Infiltrator: পদ্মায় নেমে সাঁতার, উঠল সোজা এই পাড়ে! ভারতীয় আর সাজা হল না, তার আগেই…
Bangladesh to India Infiltration: জানা গিয়েছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা। শনিবার রাতে লালগোলা থানার অন্তর্গত মধ্য রামনগর গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে দুইজন ব্যক্তিকে আটক করে।
- TV9 Bangla
- Updated on: Sep 27, 2026
- 1:22 pm
Humayun Kabir Dharna: AJUP নেতার আজব যুক্তি! ৬ ঘণ্টাতেই ধর্না থেকে পাততাড়ি গোটালেন হুমায়ুন
Murshidabad Humayun Kabir: উপনির্বাচনের আগেই আজুপ নেতা হুমায়ুন কবীর অভিযোগ তুলেছিলেন যে বেছে বেছে আম জনতা উন্নয়ন পার্টির নেতা-কর্মীদেরই গ্রেফতার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। এই অভিযোগেই রেজিনগর থানার সামনে ২৪ ঘণ্টার জন্য ধর্নায় বসেছিলেন হুমায়ুন কবীর।
- TV9 Bangla
- Updated on: Sep 24, 2026
- 5:42 pm