নির্ঘণ্ট ঘোষণার আগে কল্পতরু সরকার, ভোটে প্রভাব পড়বে?
রবিবার বিকেল ৪টেয় বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। তার ঘণ্টা দেড়েক আগে এই রাজ্যে আরও দুটি ঘোষণা হয়েছে। সেই ঘোষণা দুটি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির ঘোষণা। ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয় পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা। আর ওই ঘোষণার আধ ঘণ্টার মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানান মুখ্যমন্ত্রী। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে কেন কল্পতরু হল রাজ্য সরকার? এই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাম-বিজেপি এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে। এর আগে বেকার ভাতার কথাও ঘোষণা করেছেন মমতা। লক্ষ্মীর ভান্ডারের টাকাও বাড়ানো হয়েছে। ভোটে এর কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার।