AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধুরন্ধরের অভিনেতাকে জঙ্গী বলে আক্রমণ! মুখ খুললেন ভীত বিবেক সিনহা

ক্রমাগত ট্রোলিং আর হুমকির মুখে পড়ে অভিনেতা বিবেক সিনহা একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, “কাল আমি একটা ভিডিয়ো দিয়েছিলাম যেখানে ধুরন্ধর ছবির সংলাপটি বলেছিলাম। তারপর থেকে যে হারে কমেন্ট আসছে তা অভাবনীয়। কেউ লিখছেন আমার চেহারা নাকি জঙ্গিদের মতো, কেউ আবার বলছেন স্ক্রিনের ভেতর ঢুকে আমাকে মারতে ইচ্ছে করছে।”

ধুরন্ধরের অভিনেতাকে জঙ্গী বলে আক্রমণ! মুখ খুললেন ভীত বিবেক সিনহা
Image Credit: facebook
| Updated on: Mar 17, 2026 | 7:00 PM
Share

বলিউডে মেগা রিলিজের আগে বিতর্ক নতুন কিছু নয়। কিন্তু এবার যা ঘটল, তা সম্ভবত অভিনেতা বিবেক সিনহার দুঃস্বপ্নেও ছিল না। আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত মেগা বাজেট ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar: The Revenge) মুক্তির ঠিক দু’দিন আগেই উত্তপ্ত সামাজিক মাধ্যম। সিনেমার একটি সংলাপকে কেন্দ্র করে রীতিমতো খুনের হুমকি দেওয়া হচ্ছে অভিনেতা বিবেক সিনহাকে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে, বাধ্য হয়ে ইনস্টাগ্রামে সাফাই দিয়ে অভিনেতা জানিয়েছেন, “আমি কোনও জঙ্গি নই।”

বিতর্কের সূত্রপাত কী নিয়ে?

সম্প্রতি ‘ধুরন্ধর’-এর ট্রেলার মুক্তি পেতেই নজর কাড়েন বিবেক সিনহা। এই ছবিতে তিনি একজন জঙ্গির চরিত্রে অভিনয় করছেন। ট্রেলারের শুরুতেই তাঁর মুখে একটি সংলাপ শোনা গিয়েছে— “হিন্দুরা সত্যিই ভিতু জাত (Hindu waqai darpok qaum hai), পাশেই থাকি, যা ওখড়ানোর আছে ওখড়ে নাও।” ব্যস, এই এক সংলাপেই অগ্নিগর্ভ নেটদুনিয়া। বহু দর্শক পর্দার চরিত্র আর বাস্তবের অভিনেতার তফাত ভুলে গিয়ে বিবেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করা শুরু করেছেন।

ক্রমাগত ট্রোলিং আর হুমকির মুখে পড়ে অভিনেতা বিবেক সিনহা একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, “কাল আমি একটা ভিডিয়ো দিয়েছিলাম যেখানে ধুরন্ধর ছবির সংলাপটি বলেছিলাম। তারপর থেকে যে হারে কমেন্ট আসছে তা অভাবনীয়। কেউ লিখছেন আমার চেহারা নাকি জঙ্গিদের মতো, কেউ আবার বলছেন স্ক্রিনের ভেতর ঢুকে আমাকে মারতে ইচ্ছে করছে।” বিবেক আরও যোগ করেন, “একজন লিখেছেন তিনি পাকিস্তানে ঢুকে আমাকে মারবেন। তাঁদের উদ্দেশ্যে জানাই, ভাই আমি পাকিস্তানের নই। আমি বিজনোরের (উত্তরপ্রদেশ) ছেলে, আর বর্তমানে মুম্বইয়ে থাকি। আমি কোনও আতঙ্কবাদী নই, আমি স্রেফ একজন অভিনেতা।” তবে এই নেতিবাচকতার মাঝেও মানুষের দেশপ্রেম দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন।

আদিত্য ধরের এই ছবিতে রণবীর সিং ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং ইয়ামি গৌতমের মতো তারকারা। বিতর্ক সত্ত্বেও ছবির আগাম বুকিং কিন্তু তুঙ্গে। ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে এই ছবি। সিনে মহলের মতে, এই বিতর্ক ছবির প্রচারকে আরও একধাপ এগিয়ে দিল। তবে একজন অভিনেতাকে তাঁর পেশার কারণে ব্যক্তিগত আক্রমণ কতটা যুক্তিযুক্ত, সেই নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

Follow Us