ফের জ্ঞানেশকে পত্রাঘাত মমতার, এবার কী লিখলেন?
নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেই একধাক্কায় প্রশাসন-পুলিশের শীর্ষ পদে রদবদল জাতীয় নির্বাচন কমিশনের। যা নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। প্যানেল ছাড়াই কীভাবে নতুন অফিসারদের বসানো হয়েছে, তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনারকে ডিয়ার মিস্টার জ্ঞানেশ কুমার বলে উল্লেখ করেছেন মমতা। চিঠিতে তিনি লিখেছেন, “আমি অত্যন্ত বাধ্য হয়ে এই চিঠি লিখছি। এই নির্দেশে রাজ্য প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি এবং একতরফাভাবে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।” মুখ্য সচিব, সচিব (স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক), পুলিশ ডিরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেল এবং রাজ্য প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মীদের যে সরানো হয়েছে সে কথা উল্লেখ রয়েছে।