AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

তিন দশকের বাম সরকারকে হটিয়ে ২০১১ সালে ২০ মে বাংলার মসনদে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি। দেশ তাঁকে চেনে ‘দিদি’ নামে। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছে মাঠে-ঘাটে লড়াইয়ের মধ্য দিয়ে। কম বয়সেই রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। ছাত্র রাজনীতি করেছেন। একসময় পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। ১৯৮৪ সালে লোকসভা নির্বাচনে প্রথমবার প্রার্থী হন। যাদবপুর লোকসভা আসন থেকে বর্ষীয়ান সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করেন। সেইসময় দেশের কমবয়সী সাংসদদের মধ্যে একজন ছিলেন মমতা। কংগ্রেস থেকে বেরিয়ে ১৯৯৮ সালে তৃণমূল দল তৈরি করেন। তারপর শুরু হয় নতুন যাত্রা। তৃণমূল, ঘাসফুল থেকে আস্তে আস্তে মহীরুহ হয়ে ওঠে মমতার ছত্রছায়ায়। সিঙ্গুর-নন্দীগ্রামের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে বাংলার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের পতন হয়। ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকার পর গদি ছাড়তে হল মমতাকে। এখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Read More
Follow On:

Mamata Banerjee Fracture: মমতার পা-ভাঙা নিয়ে এবার সিআইডি তদন্ত?

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পা ভাঙার ঘটনার তদন্তে কি এবার সিআইডি। সেই ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঙুর ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সের সেই রিপোর্ট শনিবার সামন আনেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, মিথ্যা প্রচারের জন্য তদন্ত করা হবে। তবে শুভেন্দুর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ।

INDIA on Gyanesh Kumar Resign: মমতা-বেবির প্রচেষ্টাতেও হল না লাভ, ইন্ডি জোটের অভিযানে ‘না’ আপ-ডিএমকে-র, দূরত্ব আরও বাড়ালেন কেজরীবাল-স্ট্যালিনরা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লি, মুম্বইতে জনসভা শুরু হয়েছে ককরোচ জনতা পার্টির। দিল্লিতে আন্দোলন সামিল বামেরাও। কলকাতাতেও জনসভা করার পরিকল্পনা রয়েছে ককরোচ জনতা পার্টির বলে সূত্রের খবর। এই বিষয়ে তৃণমূলের সঙ্গে কথা হয়েছে সিজেপি নেতৃত্বের।

Suvendu Adhikari: ২০২১-এর ভোটের আগে আদৌ পা ভেঙেছিল মমতার? কাগজ দেখিয়ে প্রমাণ করার চ্যালেঞ্জ শুভেন্দুর

Suvendu Adhikari attacks Mamata Banerjee: শুভেন্দু অধিকারীর দাবি, সেদিন বিরুলিয়ায় সামান্য চোট পেয়েছিলেন মমতা। কিন্তু, তাঁর পায়ে কোনওরকম ফ্র্যাকচারই হয়নি। তার প্রমাণও রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। তিনি বলেন, "আমার কাছে ওই কাগজটা রয়েছে। তখন উনি মুখ্যমন্ত্রী। ওঁর ডাক্তাররা লিখে দিয়েছে নৌ ফ্র্যাকচার। যেদিন দরকার হবে চ্যালেঞ্চ করলে দেখিয়ে দেব।"

Indranil Sen-Mamata Banerjee: প্রথমবার সামনে এল মমতার নাম, সরাসরি অ্যাকাউন্টে ঢুকেছিল লক্ষ লক্ষ টাকা!

Mamata Banerjee: গায়ক-নেতা ইন্দ্রনীলের বিরুদ্ধে পুজোর পাস নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। পুজোর পাস দেওয়ার নামে ও ইউনেসকোর নামে টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রকাশ্য়ে আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Adhir Chowdhury on Mamata: ‘শুধু ঝঞ্ঝাটটা বাদ দিয়ে আসুন’, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বও মেনে নেবেন অধীর

Congress-Mamata Banerjee: বুধবারই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের সঙ্গে কথা হয় তাঁর। বিভিন্ন ইস্যুতে রাহুল ও মমতা একে অপরকে সমর্থনও করেন এদিনের বৈঠকে। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই বড় বার্তা দিলেন অধীর চৌধুরী।

Mamata Banerjee: ‘মেজোরিটি দিয়ে পাস হয়নি’, নির্বাচন কমিশনারের রক্ষাকবচ নিয়ে বড় প্রশ্ন তুললেন মমতা

Mamata Banerjee on CEC: 'দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স অ্যাক্ট, ২০২৩'-এ বলা হয়, মুখ্য নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনারদের সরকারি দায়িত্ব পালনের সময় নেওয়া কোনও পদক্ষেপের জন্য আদালত তাঁদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা গ্রহণ করতে পারবে না।

Mamata Banerjee: ‘আমার কোনও ইগো নেই’, রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান মমতা

Mamata Banerjee Rahul Gandhi PM Face: বৈঠকে বিরোধী ঐক্যের রূপরেখা বোঝাতে গিয়ে কেরলের উদাহরণ টেনে আনেন রাহুল গান্ধী। তিনি স্মরণ করিয়ে দেন, কেরলে কংগ্রেস ও বামেরা পরস্পরের বিরুদ্ধে লড়লেও দিল্লিতে তারা একজোট। জাতীয় রাজনীতির বৃহত্তর দায়বদ্ধতার কথা যেন কোনও রাজনৈতিক দলই ভুলে না যায়, সেই বার্তাই দেন রাহুল।

Mamata Banerjee: প্যাঁচে পড়েছেন মমতা, সব হারিয়ে শেষে বামদেরই প্রস্তাবে সাড়া মমতার

Mamata Banerjee Congress PM Face: বৈঠকে বিরোধী ঐক্যের রূপরেখা বোঝাতে গিয়ে কেরলের উদাহরণ টেনে আনেন রাহুল গান্ধী। তিনি স্মরণ করিয়ে দেন, কেরলে কংগ্রেস ও বামেরা পরস্পরের বিরুদ্ধে লড়লেও দিল্লিতে তারা একজোট। জাতীয় রাজনীতির বৃহত্তর দায়বদ্ধতার কথা যেন কোনও রাজনৈতিক দলই ভুলে না যায়, সেই বার্তাই দেন রাহুল।

INDIA Alliance Mamata-Abhishek: বাংলা খুইয়ে দিল্লিতে আর ছড়ি ঘোরানো হল না মমতার, বাগে পেয়ে ‘ভাও’ বোঝালেন রাহুল

India Alliance: একটা সময় ছিল এ রাজ্যে সবুজ ঝড়ের দাপটে বিরোধী রাজনৈতিক দলগুলির দাগ কাটা কার্যত মুশকিল হত। ২০২৪ এর লোকসভা ভোটে বিপুল জনমত নিয়ে তৃণমূল জিতেছিল। পরে যখন কেন্দ্রে বিজেপিকে রুখতে 'ইন্ডিয়া' জোট তৈরি হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঝোড়ো 'দাপট' ছিল তা বলার অপেক্ষা রাখে না।

Mamata on Gyanesh kumar: ‘এখন বোঝা যাচ্ছে তো ভ্যানিশ কুমার চোর?’, ‘এক্ষুনি পদত্যাগ’ চেয়ে সুর চড়ালেন মমতা

New delhi: বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, "ভোট চুরি করেছেন, ইভিএম মেশিন জ্বালিয়েছেন, হাইজ্যাক করেছেন, কাউন্টিং মেশিন রিগিং করেছে। কী কী না করেছেন...ওঁর উচিত এক্ষুনি পদত্যাগ করা। গণতন্ত্রকে বাঁচাতে হবে, মানুষের ভোটাধিকার বাঁচাতে হবে। আমাদের দাবি, ভ্যানিশ কুমার পদত্যাগ না করলে আন্দোলন অনেক দূর পর্যন্ত চলে যাবে। মাটি থেকে আকাশ চাঁদ সূর্য অবধি যাবে।"