কেকেআর
আইপিএলের অন্যতম সফল টিম না হলেও জনপ্রিয়তা তুঙ্গে কলকাতা নাইট রাইডার্সের। তার একটাই কারণ, কলকাতা টিমের মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। ইডেনে তাঁকে একঝলক দেখার জন্য হামলে পড়েন দর্শকরা। তিনিও তাঁর সমর্থকদের নিরাশ করেন না। আইপিএলের সময় নিয়ম করে কলকাতা সফর থাকে কিং খানের সূচিতে। বেগুনি জার্সির বলিউডি যোগ শুধু যে শাহরুখে শেষ হচ্ছে, তা নয়। তাঁর সঙ্গে হামেশাই দেখা যায় জুহি চাওলার মতো অভিনেত্রীকেও। শাহরুখের টানেই স্পনসরের অভাব নেই কেকেআরে। ট্রফির খাতায় সাফল্য যাই হোক না কেন, বানিজ্যিক দিক থেকে নাইটরা ভীষণ ভাবে সফল। আরসিবি, সিএসকে, মুম্বইয়ের সঙ্গে পাল্লা দিয়ে আসছে শুরু থেকে।
মাঠের বাইরের মতো কেকেআরের জনপ্রিয়তা মাঠেও প্রবল। ২০০৮ সালে আইপিএল শুরুর বছরে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ছিলেন নাইটদের ক্যাপ্টেন। ঘরের ছেলের জন্যই কেকেআরের জনপ্রিয়তা শুরু থেকেই আকাশ ছুঁয়েছিল। সৌরভের জমানাতেই কেকেআর টিম হিসেবে দেশের অন্য রাজ্য বা ক্রিকেট মহলেও যথেষ্ট প্রশংসা পেয়ে যায়। সেই সময় থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে লড়াই শুরু। যা আজও দেখা যায়। কেকেআরের প্রথম আইপিএল ট্রফি জিততে অবশ্য অনেকখানি সময় লেগে গিয়েছিল। ২০১২ সালে গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রথম খেতাব জেতান নাইটদের। দু’বছর পরে আবার চ্যাম্পিয়ন হয় কেকেআর। সে বারও ক্যাপ্টেন ছিলেন গম্ভীরই। দু’বার কলকাতাকে খেতাব জেতানো ক্যাপ্টেন টিমে ফিরেছেন আবার। তবে অন্য ভূমিকায়। মেন্টর হিসেবে দেখা যাবে তাঁকে। গম্ভীরের ছোঁয়ায় কেকেআর আবার ট্রফি জেতার জন্য স্বপ্ন দেখছে। ১০ বছর পর কি ট্রফির খরা কাটবে কেকেআরে?
IPL Playoff 2026: শেষ ম্যাচেও শোচনীয় হার, কেকেআরের বিদায়ের নেপথ্যে কোন কোন ভুল?
KKR vs DC: মাঠে গতকাল ছিলেন প্রায় ৪০ হাজারের কাছাকাছি দর্শক। কিন্তু, ম্যাচ শেষ হওয়ার আগেই ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল তাঁদের দলের। তার সঙ্গে উপরি উপহার শেষ ম্যাচে দলের হার। যদি প্রথম দিকে দু-একটা ম্যাচ জেতা যেত, তাহলেও কি এই দুর্ভাগ্য হত নাইটদের?
- TV9 Bangla
- Updated on: May 25, 2026
- 12:56 pm
IPL 2026, KKR Playoff Chance: শ্রেয়সের সেঞ্চুরিতে চাপে নাইটরা, কোন সমীকরণে শেষ চারে কেকেআর?
IPL 2026, KKR vs DC: আজকের ম্যাচে নামার আগেই প্রবল চাপে কেকেআর শিবির। আঙ্গুল ভাঙার কারণে আজ খেলবেন না অঙ্গকৃষ রঘুবংশী। তাঁর বদলে আজ কিপিং করতে দেখা যাবে তেজস্বী দাহিয়াকে। তবে, আজ মাঠে নামার আগেই কেকেআর শিবির জেনে যাবে রাজস্থান বনাম মুম্বই ম্যাচের ফল।
- TV9 Bangla
- Updated on: May 24, 2026
- 11:42 am
IPL 2026, KKR Playoff chance: আবার চোটের কোপ নাইট শিবিরে, আঙুল ভাঙলেন এই তারকা ক্রিকেটার!
KKR: কেকেআরের শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে, আগামীকাল ইডেনে। ইতিমধ্যেই দিল্লি দল পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে। টানা ম্যাচ জিতছে কেকেআর। শেষ ৫ ম্যাচে জয় এসেছে ৪ ম্যাচেই। তবে আগামীকালের ম্যাচ কেকেআরকে জিততে হবে বড় ব্যবধানে।
- TV9 Bangla
- Updated on: May 23, 2026
- 11:44 am
IPL 2026, KKR Playoff: মুম্বইকে হারিয়েও দুশ্চিন্তা নাইট শিবিরে, কোন অঙ্কে শেষ চারে খেলবেন রাহানেরা?
KKR vs MI Highlights: শেষ ৫ ম্যাচে ৪ জয়, রীতিমতো খাদের কিনারা থেকে ফিরে আসা। স্বপ্ন তো দেখবেনই সমর্থকরা। যদিও এই মুম্বইয়ের বিরুদ্ধে একসময় সেই চেনা ভুল করছিল কেকেআর। মাঠে ফেলে আসছিল ম্যাচ, কিন্তু ভাগ্য যার সঙ্গে থাকে, তাকে কি কেউ কোনওভাবে মারতে পারে ?
- TV9 Bangla
- Updated on: May 21, 2026
- 11:42 am
IPL 2026, Matheesha Pathirana Injury: ১৮ কোটির পাথিরানাকে নিয়ে ফের মহা সঙ্কটে কেকেআর, আবার চোটে কাবু পাথিরানা!
Matheesha Pathirana: এই সময়ে আইপিএলের সব ম্যাচ গুরুত্বপূর্ণ। প্লে-অফে খেলতে হলে সব ম্যাচে জিততে হবে কেকেআরকে। আগামী ২০ ও ২৪ মে ঘরের মাঠেই মুম্বই ও দিল্লির বিরুদ্ধে খেলবে নাইটরা। সেই দুই ম্যাচেও জিতলে নাইটদের পয়েন্ট হবে ১৫।
- TV9 Bangla
- Updated on: May 17, 2026
- 12:51 pm
IPL 2026 Highlights, KKR vs GT: ভরা গ্রীষ্মে ইডেনে ‘অ্যালেন সুবাস’, প্লে অফের অঙ্কে জীবিত কেকেআর!
Kolkata Knight Riders : আগামী ২০ ও ২৪ মে ঘরের মাঠেই মুম্বই ও দিল্লির বিরুদ্ধে খেলবে নাইটরা। সেই দুই ম্যাচেও জিতলে নাইটদের পয়েন্ট হবে ১৫। তখন দেখা হবে প্লে-অফের তালিকায় প্রথম ৪ দলের পয়েন্ট। এই মুূহূর্তে পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে কেকেআর।
- TV9 Bangla
- Updated on: May 17, 2026
- 11:46 am
IPL 2026 Preview, KKR vs GT: ইডেনে প্রাক্তন নাইটরাই চিন্তা রাহানের, আজ হারলেই বিদায় নেবে কেকেআর!
KKR vs GT Preview : এই মুহূর্তে ১১ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট পেয়ে পয়েন্টস টেবিলের ৮ নম্বরে রয়েছে কেকেআর। আজকের ম্যাচের পর তাদের হাতে রয়েছে দুই ম্যাচ। ২০ মে কেকেআরের প্রতিপক্ষ মুম্বই ও ২৪ মে নাইটরা নামবেন দিল্লির বিরুদ্ধে। ৩ ম্যাচেই জিততে হবে কেকেআরকে।
- TV9 Bangla
- Updated on: May 16, 2026
- 1:55 pm
Virat Kohli : “একদিন সব শেষ হয়ে যাবে…”, রায়পুরে শতরানের পর আবেগপ্রবণ বিরাট!
IPL 2026: গতকাল সবথেকে কম ইনিংস (৪০৯) খেলে ১৪ হাজার রান পূরণ করলেন বিরাট। অতীতে এই রেকর্ড গড়েছিলেন ক্রিস গেইল। ৪২৩ ইনিংস খেলে এই রান করেছিলেন গেইল। সেই রেকর্ডই ভাঙলেন কোহলি। এর পাশাপাশি দশম টি-টোয়েন্টি সেঞ্চুরিও করলেন বিরাট।
- TV9 Bangla
- Updated on: May 14, 2026
- 1:22 pm
IPL 2026 Highlights, RCB vs KKR: নবম আইপিএল সেঞ্চুরি কোহলির, হেরে বিদায় নিশ্চিত নাইটদের!
Virat Kohli : গত দুই ম্যাচে ০ রানে আউট হয়ে গিয়েছিলেন কোহলি। গতকাল ২১ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলেন রোভম্যান পাওয়েল। সেই ক্যাচ মিসের খেসারত ম্যাচ হেরে দিল কেকেআর। ৪৭৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন কোহলি।
- TV9 Bangla
- Updated on: May 14, 2026
- 12:21 pm
IPL 2026, RCB vs KKR Preview: প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া কলকাতা, কাঁটা হয়ে দাঁড়াল বরুণের চোট!
Kolkata Knight Riders: এই মুহূর্তে ১০ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের ৮ নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। উল্টোদিকে, ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আরসিবি। শোনা গিয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত বরুণকে খেলানোর চেষ্টা করবে কেকেআর। নিতান্তই যদি বরুণ না খেলেন, তাহলে তাঁর বদলে বাড়তি একজন পেসারকে খেলবে নাইট শিবির।
- TV9 Bangla
- Updated on: May 12, 2026
- 3:16 pm