AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Potato Farming: দেড় লক্ষ টাকার আলু বিকোবে ৩২০ টাকা কুইন্টালে! ভাবতেই পারেননি চাষি, যা করলেন, সাড়া ফেলল গ্রামে

Potato: রাখাল এবছর চার বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। এই আলু চাষ করতে আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার টাকা খরচ হয়েছিল, স্ত্রীর গহনা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন তিনি। নিজস্ব সম্পত্তি বলতে মাত্র ১০ কাঠা জমি। মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার । আর সেই আলু চাষ করে আলু চাষের ক্ষতির সম্মুখীন হতেই এই ঘটনা।

Potato Farming: দেড় লক্ষ টাকার আলু বিকোবে ৩২০ টাকা কুইন্টালে! ভাবতেই পারেননি চাষি, যা করলেন, সাড়া ফেলল গ্রামে
চাষির প্রতিবেশীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 12, 2026 | 3:02 PM
Share

ঘাটাল:  আক্ষরিক অর্থেই মাথার ঘাম পায়ে ফেলেছিলেন, লাগিয়ে দিয়েছিলেন জীবনের সর্বস্ব পুঁজি। ভেবেছিলেন ফলন ভাল হলে, স্ত্রী-ধন ফিরিয়ে আনতে পারবেন! কিন্তু সবটাই ব্যর্থ। ফলন তো ভালই হল, কিন্তু তারপর… যা দাম পাচ্ছেন, তাতে স্ত্রী-ধন তো দূর, সংসারের গার্হস্থ্য অনুশাসনই সামলাতে পারবেন না। রাজ্যের বিভিন্ন জেলায় এখন আলু চাষিদের খুব খারাপ অবস্থা। দাম পাচ্ছেন না তাঁরা। রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে। আলু চাষে ক্ষতি দাম নেই,  বিষ খেয়ে আত্মহত্যা কৃষকের। অন্তত এমনটাই দাবি পরিবারের।  মৃতের পরিবারের সদস্য  থেকে শুরু করে এলাকার মানুষজন ক্ষুব্ধ। ঘটনায় শুরু তীব্র রাজনৈতিক তরজা। খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল বিধায়ক। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা এক নম্বর ব্লকের রাঙামাটি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাখাল আড়ি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাখাল এবছর চার বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। এই আলু চাষ করতে আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার টাকা খরচ হয়েছিল, স্ত্রীর গহনা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন তিনি। নিজস্ব সম্পত্তি বলতে মাত্র ১০ কাঠা জমি। মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার । আর সেই আলু চাষ করে আলু চাষের ক্ষতির সম্মুখীন হতেই এই ঘটনা। কারণ মাঠ থেকে পাকা আলু উঠতে শুরু করতেই আলুর দাম নেই। বর্তমানে আজ আলুর দাম ৩২০ টাকা কুইন্টাল।

এই নিয়েই গত কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর বিবাদ চলছিল। জানা যাচ্ছে, সেই মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হতে পারেন তিনি। বাড়িতে কীটনাশক খান রাখাল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  শেষ রক্ষা হয়নি। বুধবার রাতে মৃত্যু হয় রাখালের। পরিবার সহ এলাকার মানুষের দাবি, আলু চাষে ক্ষতি ঋণ করে চাষ আর সেই জন্যই আত্মহত্যা করেছেন রাখাল। তবে কৃষকের মৃত্যুতে ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। সিপিএম -বিজেপি কটাক্ষ করছে তৃণমূলকে। তবে এ বিষয়ে চন্দ্রকোনার বিধায়ক অরুপ ধাড়া বলেন, “রাখাল তৃণমূলের কর্মী ছিলেন। আমরা সবরকমভাবে ওঁর পরিবারের পাশে রয়েছি।”

Follow Us