১৩ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ক্রাইম খবর করতে ভীষণ পছন্দের। তবে পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের সুখ-দুঃখের কথাও আমার খবর। প্রতি বছর আর একটা ডিটেইল খবর করে থাকি, তা হল ঘাটাল-সহ বিস্তীর্ণ এলাকার বন্যা। আর তখন মনে হয়, সাংবাদিকতা মানে শুধু খবর সংগ্রহ নয়, একটা লড়াই।
Durga 2026: ২ খুদে শিল্পীর হাতে জোড়া দুর্গা, ভৈরবপুরে এবার পুজো হবে নিজের বাড়িতে
উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা শেখর গুপ্তা কাজের খোঁজে ২০১০ সালে চলে আসেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ভৈরবপুর এলাকায় রাস্তার ধারে একটি ভাড়া বাড়িতে চায়ের দোকান খুলে শুরু করেন জীবন সংগ্রাম। সেই দোকানের আয়েই স্ত্রী ও তিন পুত্র সন্তানকে নিয়ে তাঁর সংসার।
- TV9 Bangla
- Updated on: Oct 11, 2026
- 6:26 pm
Bipin Master: কেউ কেউ ভালোবেসে ১০-২০ টাকা দেয়, নিজে উচ্চমাধ্যমিক পাশ না করলেও আজ বিপিনের চোখ দিয়েই স্বপ্ন দেখে গোটা গ্রাম
নিজের উদ্যোগে ২০১৯ সাল থেকে গ্রামে খুলে বসেছেন পাঠশালা। এক সময় গাছের তলায় ব্লাকবোর্ড নিয়ে চলত পড়াশোনা। এখন গ্রামের একটি ক্লাবে মিলেছে জায়গা। যে পাঠশালার নাম সকলের মুখে মুখে ‘বিপিন বাবুর পাঠশালা’ বলেই পরিচিত হয়ে উঠেছে। কেউ ডাকেন বিপিন দা, কেউ ডাকেন বিপিন মাস্টার।
- TV9 Bangla
- Updated on: Oct 7, 2026
- 3:50 pm
Durga Puja 2026: ৬১৩ বছরের পুজো, সিঁদুর খেলা ছাড়া আর কোনও আচারে থাকেন না মহিলারা, অদ্ভুত নিয়ম এই দুর্গাপুজোয়
এখানে মা একাই পুজিত হন, সঙ্গে লক্ষ্মী-সরস্বতী-গণেশ-কার্তিক থাকেন না। বৈষ্ণব মতে পুজো হওয়ায় বলি হয় না। মূর্তির বিসর্জন হয় না, ঘট ডুবিয়ে নিরঞ্জন করা হয়। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে এই রাজবাড়ির সঙ্গে।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 7:39 pm
Ghatal: ICU তে বেড সীমিত, যুবতীর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগে ধুন্ধুমার, ছুটে এলেন বিধায়ক
Ghatal Hospital: আইসিইউ শয্যা প্রস্তুত করতে দেরি হওয়াতেই এই পরিণতি, পরিবারের এই অভিযোগের জবাবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আইসিইউ (ICU)-র আসন সংখ্যা সীমিত। ফলে তড়িঘড়ি বেড প্রস্তুত করতে সামান্য কিছু সময় লেগেছিল। তবে চিকিৎসকরা রোগীকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন বলে দাবি কর্তৃপক্ষের।
- TV9 Bangla
- Updated on: Sep 25, 2026
- 11:30 am
Stale Mutton: বাড়ি নিয়ে গিয়ে মাংস ধোয়ার সময়েই বুঝতে পেরেছিলেন! খাসির মাংসের দোকানে গিয়ে প্রশ্ন করতেই ভয়ঙ্কর অভিজ্ঞতা খরিদ্দারের
Stale Mutton Complaint in Ghatal: অভিযোগ, তাঁকে বাসি মাংস দেওয়ায় তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মাংস দোকানদার সালমান কুরেষী, তার বাবা ইদরিশ কুরেষী এবং পাশের দোকানদার সোনু কুরেষী-সহ পাশাপাশি দুটি দোকানের বেশ কয়েকজন মাংস বিক্রেতা।
- TV9 Bangla
- Updated on: Sep 23, 2026
- 2:46 pm
Woman Tied to Pole: ৩ মাস আগে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, বিধবাকে পরপুরুষের সঙ্গে বাড়িতে দেখে যা করলেন প্রতিবেশীরা…
Woman Tied to Pole in Chandrakona: এক প্রতিবেশী বলেন, "হায়দরাবাদেই ওই যুবকের সঙ্গে পরিচয় হয়। ওই যুবকের বাড়ি সুন্দরবনে বলে জানতে পারছি। আমরা চাই, পুলিশ ব্যবস্থা নিক।" চন্দ্রকোনা থানার পুলিশ খবর পেয়ে এসে ২ জনকে থানায় নিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দাদের এভাবে আইন হাতে তুলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
- TV9 Bangla
- Updated on: Sep 23, 2026
- 10:16 am
Ghatal: নামের বানানও ঠিক রয়েছে, ঠিকানাও ঠিক! তবুও আধার কার্ডের কোন ভুলে সব কিছু থেকে আজ বঞ্চিত বিশ্বজিৎ?
Aadhaar Card Gender Error: চন্দ্রকোণার ১ ব্লকের গোপালপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ। তাঁর অভিযোগ, আধার কার্ড হওয়ার সময় থেকেই লিঙ্গের জায়গায় ভুল করে মহিলা উল্লেখ করা হয়েছে তাঁকে। দীর্ঘ কয়েক বছর ধরে মহিলা থেকে পুরুষ হওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছেন তিনি। আধার কার্ড সংশোধনের জন্য একাধিক জায়গায় ছুটেছেন, কিন্তু কোনও সমাধান হয়নি।
- TV9 Bangla
- Updated on: Sep 22, 2026
- 9:06 am
Daspur News: খোঁজ ছিল না মহিলার, হঠাৎ বন্ধ ঘর থেকে দুর্গন্ধ…দরজা ভাঙতেই আঁতকে উঠলেন সকলে, দাসপুরে চাঞ্চল্য
Woman Death in Daspur: পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সুজানগর গ্রামে নেপাল চক্রবর্তীর বাড়িতে ভাড়া থাকতেন বছর পঞ্চান্নর চায়না মুখোপাধ্যায়। প্রতিবেশীরা জানান, তাঁর দাদা কমল মুখোপাধ্যায় মাঝেমধ্যেই খাবার নিয়ে দেখা করতে আসতেন। তবে, ইদানিং তিনিও আসছিলেন না বলে অভিযোগ।
- TV9 Bangla
- Updated on: Sep 19, 2026
- 6:05 pm
Police Custody Death: ‘বাবা এবারের মতো বাঁচাও’, এটাই শেষ কথা! বরফের মতো ঠান্ডা শরীর ছেলের, পুলিশ হেফাজতে অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
Chandrakona Custody Death: পুলিশি হেফাজতে থাকাকালীন চন্দ্রকোনা থানায় বাথরুমে যান ওই আসামি। সেখানে গিয়ে পরনের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগায়। তৎক্ষণাৎ পুলিশ গিয়ে রাহুল রুইদাসকে উদ্ধার করে এবং চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
- TV9 Bangla
- Updated on: Sep 14, 2026
- 9:49 am
Annapurna Bhandar: অন্নপূর্ণার টাকা জমিয়ে ফান্ড, প্রথমবার দুর্গাপুজো করবেন এখানকার মহিলারা
Ghatal: তবে দুর্গাপুজো করতে প্রয়োজন যথেষ্ট অর্থের। সেই অর্থের জোগান কীভাবে হবে, তা নিয়েও নিজেদের পরিকল্পনা করেছেন মহিলারা। তাঁদের দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী প্রায় ৪০ থেকে ৫০ জন মহিলা প্রতি মাসে পাওয়া ৩ হাজার টাকা থেকে পুজোর ফান্ডে অর্থ দেবেন। এর পাশাপাশি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহও শুরু হয়েছে। মহিলাদের এই উদ্যোগকে সফল করতে পাশে দাঁড়িয়েছেন এলাকার পুরুষরাও।
- TV9 Bangla
- Updated on: Sep 13, 2026
- 4:37 pm
Aadhaar Age Error: ছবির মহিলার বয়স ১০৬ বছর! বিশ্বাস না হলেও বলছে আধার কার্ড
Woman’s Aadhaar Shows Wrong Age: ওই দম্পতির বাড়ি চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের ডিঙাল গ্রামে। আধার কার্ডে কৃষ্ণা দেবীর বয়স এখন ১০৬ বছর। আধার কার্ড অনুযায়ী তাঁর জন্ম তারিখ ১৯২০ সাল। সেই জন্য বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার আবেদন করতে পারছেন না কৃষ্ণাদেবী।
- TV9 Bangla
- Updated on: Sep 13, 2026
- 1:44 am
Chandrakona: সবজি বিক্রেতাকে দেখলেই কথায় কথায় জড়িয়ে ধরতেন, বাজার করতে এসে খেলেন চুমুও, তারপর গল্প মোড় নিল অন্যদিকে
Chandrakona: সবজি বিক্রেতা মহিলাকে উত্তপ্ত করা, মাঝেমধ্যে তাঁর শরীরে স্পর্শ করা, এমনকি সুযোগ পেলেই চুম্বন করার অভিযোগে। এক ব্যক্তিকে স্থানীয় মানুষজন হাতেনাতে ধরে খুটিতে বেঁধে গণধোলাই দেয়ার পর স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে পুলিশের হাতে তুলে দেয়া হল তাঁকে।
- TV9 Bangla
- Updated on: Sep 11, 2026
- 1:24 pm