AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School News: প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ, তুমুল অশান্তি স্কুলে

Paschim Medinipur: জানা যাচ্ছে, স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফান্ডের টাকা তছরূপের অভিযোগ তুলছে স্কুল পরিচালন কমিটির সভাপতি, শিক্ষকদের একাংশ ও অভিভাবকরা,উপস্থিতি ছিল স্থানীয় তৃণমূল নেতাও। ঘটনায় স্কুল চত্বরেই প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখেন তাঁরা। খবর পেয়ে বিকেল নাগাদ পুলিশের হস্তক্ষেপে বাড়ি গেলন সকলে।

School News: প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ, তুমুল অশান্তি স্কুলে
স্কুলে কী হচ্ছে?
| Edited By: | Updated on: Mar 09, 2026 | 9:09 PM
Share

পশ্চিম মেদিনীপুর: স্কুলের হিসেব দেখাতে বললেও দেখাতে পারেনি প্রধান শিক্ষক। অন্তত তেমনটাই অভিযোগ। এরপরই গন্ডগোল শুরু। জানা যায়, এই স্কুলে দীর্ঘদিন ধরে একাধিক বিষয়ে নেই শিক্ষক। স্কুলের ছাত্র সংখ্যাও প্রায় ৫৫০ জনের উপর। এবার তাই টাকা-পয়সার হিসেব নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বেধে গিয়েছে ঝামেলা।

জানা যাচ্ছে, স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফান্ডের টাকা তছরূপের অভিযোগ তুলছে স্কুল পরিচালন কমিটির সভাপতি, শিক্ষকদের একাংশ ও অভিভাবকরা,উপস্থিতি ছিল স্থানীয় তৃণমূল নেতাও। ঘটনায় স্কুল চত্বরেই প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখেন তাঁরা। খবর পেয়ে বিকেল নাগাদ পুলিশের হস্তক্ষেপে বাড়ি গেলন সকলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ঠাকুরবাড়ি অতসী স্মৃতি হাইস্কুলের ঘটনা।

যদিও প্রধান শিক্ষকের দাবি, স্কুলের ডেভেলপমেন্ট নিয়ে কোনও কথা নেই, শুধু টাকা নিয়ে কথা বলছেন স্কুলের কয়েকজন শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির সভাপতি। প্রধান শিক্ষকের দাবি তাঁর নামে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। স্কুল পরিচালন কমিটির সভাপতি সুভাষ মণ্ডল, স্কুল শিক্ষক শেখ মিজানুর রহমানরা তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছেন। এ দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষোভকারীদের দাবি ছিল, চন্দ্রকোনা থানার পুলিশের হস্তক্ষেপে সমাধান সূত্র বেরবে।

প্রধান শিক্ষক বলেন, “বহিরাগতরাও এসেছে। আর কে কে এসেছে জানি না। আর এদের কে ডেকেছে তাও জানি না। আর হিসাব সব ঠিকই আছে। আর যিনি এত অভিযোগ করেছেন তিনি নতুন এসেছেন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?