AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi at Raiganj: ‘তৃণমূলই বিজেপির পথ খুলে দিচ্ছে’, রাজ্যে এসে মোদী-মমতাকে একযোগে ‘দুর্নীতিগ্রস্ত’ বললেন রাহুল

বক্তব্যের শুরুতেই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানান রাহুল। বলেন, নরেন্দ্র মোদী তাঁর চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। তিনি আরও বলেন, "তৃণমূল কংগ্রেসও বাংলার জন্য কাজ করছে না। নরেন্দ্র মোদী দুর্নীতিবাজ হলে তৃণমূলও কিছু কম নয়।" সারদা চিটফান্ডের কথাও উল্লেখ করেন তিনি।

Rahul Gandhi at Raiganj: 'তৃণমূলই বিজেপির পথ খুলে দিচ্ছে', রাজ্যে এসে মোদী-মমতাকে একযোগে 'দুর্নীতিগ্রস্ত' বললেন রাহুল
তৃণমূলকে আক্রমণ কংগ্রেস সাংসদেরImage Credit: TV9 Bangla
| Updated on: Apr 14, 2026 | 2:11 PM
Share

রায়গঞ্জ: নরেন্দ্র মোদী যদি ‘দুর্নীতিগ্রস্ত’ হন, তাহলে তৃণমূলও কিছু কম নয়। বাংলার মাটিতে এসে এভাবেই একযোগে বিজেপি, তৃণমূলকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। সারদা চিটফান্ড থেকে শুরু করে আরজি কর-কাণ্ড, কংগ্রেস সাংসদ একের পর এক তোপ দাগলেন তৃণমূলকে। রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। সেই কেন্দ্রেই প্রচারে এলেন রাহুল।

এর আগে লোকসভা নির্বাচনেও প্রচারে আসেননি রাহুল। এবার বিধানসভা ভোটের আগে রাজ্যে এসে তিনি বললেন, “তৃণমূলই বিজেপির পথ খুলে দিচ্ছে। তৃণমূল যদি নিজের কাজ করত, তাহলে বিজেপি প্রবেশ করতে পারত না।”

বক্তব্যের শুরুতেই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানান রাহুল। বলেন, নরেন্দ্র মোদী তাঁর চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেসও বাংলার জন্য কাজ করছে না। নরেন্দ্র মোদী দুর্নীতিবাজ হলে তৃণমূলও কিছু কম নয়।” সারদা চিটফান্ডের কথাও উল্লেখ করেন তিনি।

শিক্ষক নিয়োগ, কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক দুর্নীতির কথা উল্লেখ করেন রাহুল গান্ধী বলেন। তিনি বলেন, “তৃণমূল হিংসা ছড়াচ্ছে। পাঁচ লক্ষ লোককে কাজ দেওয়ার কথা বলেছিল তৃণমূল। কত লোককে কাজ দিয়েছে? ৮৪ লক্ষ বেকারভাতার জন্য আবেদন করেছে।” রাহুলের অভিযোগ, বাংলা আগে শিল্প হাব ছিল, সিপিএমের পর তৃণমূল শিল্প পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

আরজি কর ধর্ষণ ও খুন-কাণ্ডের কথাও শোনা যায় রাহুলের মুখে বলতে হবে। তিনি বলেন, “তৃণমূল যা করতে চায়, তাই করতে পারে। কংগ্রেসের সদস্যদের মারধর করে। আমাদের সদস্য তপন কুণ্ডুকে খুন করেছে। কংগ্রেস হিংসার বিরুদ্ধে। আমরা জানি সত্য আর অহিংসার পথেই দেশ এগোবে।”

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?