AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh-Arjun Singh: ‘রাজনীতি খুঁজবেন না’, আবদার নিয়ে অর্জুনের অফিসে হাজির কুণাল ঘোষ, পূরণ করবেন মন্ত্রী?

Transportation Demand: কুণাল ঘোষ ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে বলেন, "এটি বেলেঘাটার বিধায়ক হিসেবে আমার জনস্বার্থে আরেকটি কাজের চেষ্টা। বিধায়ক মন্ত্রীর কাছে কাজের জন্য গেছে। মন্ত্রীও সাড়া দিয়েছেন। দয়া করে এর মধ্যে কেউ রাজনীতি খুঁজবেন না।"

Kunal Ghosh-Arjun Singh: 'রাজনীতি খুঁজবেন না', আবদার নিয়ে অর্জুনের অফিসে হাজির কুণাল ঘোষ, পূরণ করবেন মন্ত্রী?
কুণাল-অর্জুনের সাক্ষাৎ। কী কথা হল?Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 04, 2026 | 11:50 PM
Share

কলকাতা: হঠাৎ অর্জুন সিংয়ের (Arjun Singh) দফতরে হাজির কুণাল ঘোষ (Kunal Ghosh)। নাহ, কোনও রাজনীতির যোগ নয়, বরং এক আবদার নিয়েই রাজ্যের পরিবহন মন্ত্রীর দফতরে গিয়ে উপস্থিত হলেন বেলেঘাটার বিধায়ক। কী সেই আবদার?

জানা গিয়েছে, বেলেঘাটায় নতুন বাস রুটের আবদার নিয়ে অর্জুন সিংয়ের দফতরে আজ হাজির হন বিধায়ক কুণাল ঘোষ। সেল ট্যাক্স অফিস ছুঁয়ে হাওড়া পর্যন্ত বাস রুটের দাবি জানিয়ে পরিবহন মন্ত্রীর কাছে লিখিত আবেদন নিয়ে যান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। পরিবহন মন্ত্রীও সেই আবেদন গ্রহণ করেছেন বলে খবর।

কুণাল ঘোষ বলেন, “উনি অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনেছেন। আমি বলেছিলাম যে পরীক্ষামূলকভাবে করা হোক। উনি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব করবেন। বেলেঘাটার মানুষের সুবিধা হবে। হাওড়া স্টেশন যাতায়াতের সুবিধা হবে। মন্ত্রী হিসাবে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন, এটা তো ভালো বিষয়।”

কুণাল ঘোষ নিজেও ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করে লেখেন, “ফুলবাগান- বেলেঘাটা মেন রোড- সেল ট্যাক্স- হাওড়া স্টেশন। বেশ কয়েকজন আমাকে বলেছিলেন অফিস টাইমে এমন একটি বাস রুট দরকার। নারকেলডাঙা মেন রোডে মেট্রো আছে। কিন্তু বেলেঘাটা মেন রোডে হাওড়া রুটে বাস সাপোর্ট বাড়ানো দরকার। আজ এই প্রস্তাব নিয়ে বেলেঘাটার বিধায়ক হিসেবে দেখা করেছিলাম পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে। লিখিত চিঠির সঙ্গে বলি, অন্তত অফিস টাইমকে লক্ষ্য রেখে পরিষেবা শুরু হোক। মন্ত্রী সম্মতি দিয়েছেন। সচিবালয়কে নির্দেশ দিয়েছেন। বলেছেন, সরকার কয়েকটি আধুনিক ই-বাস নিচ্ছে। তার থেকেও এই রুটে বাস দেবেন। তাঁর কথা সন্তোষজনক। আশা করি কাজও হবে। বেলেঘাটার মানুষ এই পরিষেবার সুবিধা পাবেন।”

তিনি আরও যোগ করে বলেন, “এটি বেলেঘাটার বিধায়ক হিসেবে আমার জনস্বার্থে আরেকটি কাজের চেষ্টা। বিধায়ক মন্ত্রীর কাছে কাজের জন্য গেছে। মন্ত্রীও সাড়া দিয়েছেন। দয়া করে এর মধ্যে কেউ রাজনীতি খুঁজবেন না।”

Follow Us